পাকিস্তানভিত্তিক নিষিদ্ধ জঙ্গি সংগঠন তেহরিক-ই-তালেবান পাকিস্তানের (টিটিপি) সঙ্গে জড়িত থাকার অভিযোগে জামাতুল আনসার ফিল হিন্দাল শারক্বীয়ার প্রতিষ্ঠাতা শামিন মাহফুজকে (৪৮) গ্রেপ্তার করেছে পুলিশ।
অন্যায়ের বিরুদ্ধে সারাদেশ নীরব থাকলেও সরব থাকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। প্রতিষ্ঠালগ্ন থেকেই দেশের যে কোন অন্যায়ের ঘটনায় বরাবরই প্রতিবাদমুখর এ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এর ব্যতিক্রম হয়নি কোটা সংস্কার আন্দোলনেও। অযৌক্তিক কোটা পদ্ধতির সংস্কারের দাবিতে ও পরবর্তীকালে স্বৈরাচার পতনের আন্দোলনে জীবন বাজি রেখে লড়াই করেছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।
লামিয়া ইসলাম, জুলাই গণঅভ্যুত্থানের অন্যতম যোদ্ধা। ছোটবেলা থেকেই রাজনীতি সচেতন। অনেক কম বয়সেই রাজনীতির জটিল বইগুলো অধ্যয়ন করেছেন। বর্তমানে তিনি একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে স্নাতক বর্ষে পড়ছেন এবং রাষ্ট্র সংস্কার ছাত্র আন্দোলনের আহ্বায়কের দায়িত্ব পালন করছেন। জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) বিশেষ আয়োজনে নেয়া সাক্ষাৎকারে এই জুলাই সে সময়ের অভিজ্ঞতা, চ্যালেঞ্জ ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে তার মতামত তুলে ধরেছেন। সাক্ষাৎকারটি গ্রহণ করেছেন অর্বাক আদিত্য।
পোপের রাষ্ট্রদূত (অ্যাপোস্টলিক নানসিও) আর্চবিশপ কেভিন এস. র্যান্ডাল আগামী ৬-১২ সেপ্টেম্বর অনুষ্ঠেয় এক আন্তধর্মীয় সংলাপে অংশগ্রহণের জন্য প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসকে আমন্ত্রণ জানিয়েছেন।
মানি লন্ডারিংয়ের অভিযোগে গুলশান থানার মামলায় বিএসবি গ্লোবাল নেটওয়ার্কের চেয়ারম্যান খায়রুল বাশারের ১০ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। মঙ্গলবার তাকে জিজ্ঞাসাবাদের জন্য ১০ দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা সিআইডির এসআই খালিদ সাইফুল্লাহ। শুনানি শেষে আদালত এ আদেশ দেন।
মিয়ানমারের রাষ্ট্রদূতের সঙ্গে জাতীয় নিরাপত্তা উপদেষ্টার বৈঠকউপদেষ্টা ড. খলিলুর রহমানের সঙ্গে রাষ্ট্রদূত ইউ ক্যাও সোয়ে মোয়েসহ অন্যরা
জুলাই শহীদ দিবস’ উপলক্ষে বুধবার (১৬ জুলাই) রাষ্ট্রীয়ভাবে শোক পালন করার সিদ্ধান্ত নিয়েছে সরকার।
ঢাকা মহানগরের আইনশৃঙ্খলা রক্ষা, অপরাধ নিয়ন্ত্রণ ও জননিরাপত্তা বিধানসহ উত্তম কাজের স্বীকৃতি হিসেবে ডিএমপির বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তাদের পুরস্কৃত করেছেন ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী। মঙ্গলবার (১৫ জুলাই) সকালে রাজারবাগ বাংলাদেশ পুলিশ অডিটোরিয়ামে জুন মাসের মাসিক অপরাধ পর্যালোচনা সভায় উত্তম কাজের স্বীকৃতি হিসেবে বিভিন্ন ক্যাটাগরিতে পুলিশ কর্মকর্তাদের হাতে পুরস্কার তুলে দেন তিনি।
নির্বাচন সামনে রেখে মাঠ প্রশাসন ঢেলে সাজানোর প্রস্তুতি নিচ্ছে নির্বাচন কমিশন (ইসি)। এরই ধারাবাহিকতায় এবার একযোগে ৫১ জন কর্মকর্তাকে বদলি করেছে ইসি।
৪৩ হাজারেরও বেশি পৃষ্ঠার কাগজপত্র জমা দিয়েও নির্বাচন কমিশনের (ইসি) প্রাথমিক বাছাইয়ে উত্তীর্ণ হতে পারেনি জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। দলটি রাজনৈতিক দল হিসেবে নিবন্ধনের জন্য ট্রাকে করে নির্বাচনী ভবনে মোট ৪৩ হাজার ৩১৬ পৃষ্ঠার আবেদনপত্র ও সংশ্লিষ্ট ডকুমেন্টস জমা দিয়েছিল।
‘ইন্ডিপেন্ডেন্ট পাওয়ার প্ল্যান্ট খাতে অনেকগুলো বিদেশি কোম্পানিও আছে। তাদের চুক্তিগুলো পর্যালোচনা করার জন্য হাইকোর্ট থেকে একটা নির্দেশনা আছে। এ জন্য আলাপ-আলোচনা করে আমরা এটা করব। একতরফা তো এটা করা যাবে না।
বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ এর অভিযোগের প্রেক্ষিতে পুলিশ সদর দপ্তরের পক্ষ থেকে বলা হয়েছে, এসব হত্যাকাণ্ড সাম্প্রদায়িক সহিংসতার কারণে সংঘটিত হয়নি। এসব ঘটনা সাধারণ পারিবারাকি বা সামাজিক অপরাধ, যা বাংলাদেশ পুলিশ সর্বোচ্চ আন্তরিকতা ও গুরুত্বের সাথে তদন্ত করছে