| বঙ্গাব্দ
Space For Advertisement
সকল খবর

জুনে সড়কে ৬৭১ দুর্ঘটনায় ৭১১ জন নিহত : যাত্রী কল্যাণ সমিতি

বৃহস্পতিবার (১০ জুলাই) সংবাদ মাধ্যমে বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতির মহাসচিব মো. মোজাম্মেল হক চৌধুরীর পাঠানো দুর্ঘটনা প্রতিবেদনে এ তথ্য জানা যায়। দেশের জাতীয়, আঞ্চলিক ও অনলাইন সংবাদপত্রে প্রকাশিত সড়ক, রেল ও নৌপথের দুর্ঘটনার সংবাদ মনিটরিং করে এই প্রতিবেদন তৈরি করা হয়েছে

বিস্তারিত...

পুশইন-পুশব্যাক থেমে নেই: বিজিবি ডিজি

বৃহস্পতিবার চট্টগ্রামের সাতকানিয়ার বায়তুল ইজ্জতে বিজিবির ঐতিহ্যবাহী প্রশিক্ষণ প্রতিষ্ঠান বর্ডার গার্ড ট্রেনিং সেন্টার এন্ড কলেজের (বিজিটিসিএন্ডসি) বীর উত্তম মজিবুর রহমান প্যারেড গ্রাউন্ডে অনুষ্ঠিত হয়েছে

বিস্তারিত...

আবারো আন্দোলনে যাচ্ছেন প্রাথমিকের শিক্ষকরা

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের দীর্ঘদিনের দাবিগুলো পূরণ না হওয়ায় তারা আবারও আন্দোলনের প্রস্তুতি নিচ্ছেন

বিস্তারিত...

শেখ হাসিনা-কামালসহ তিনজনের বিচার শুরুর আদেশ

জুলাই-আগস্টের মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুনের বিচার শুরুর আদেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

বিস্তারিত...

জুলাই গণহত্যার দায় স্বীকার করে রাজসাক্ষী হলেন সাবেক আইজিপি মামুন

জুলাই গণঅভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের দায় স্বীকার করেছেন সাবেক পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল মামুন। ট্রাইব্যুনালে তিনি বলেছেন, আমি জুলাই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত, সব রহস্য উন্মোচন করব

বিস্তারিত...

সংস্কারের মৌলিক বিষয়গুলোতে ঐকমত্য প্রতিষ্ঠা করা দরকার : আলী রীয়াজ

রাষ্ট্র সংস্কারের জন্য মৌলিক বিষয়গুলোতে এক ধরনের ঐকমত্য প্রতিষ্ঠা করা প্রয়োজন বলে মনে করেন জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক ড. আলী রীয়াজ।

বিস্তারিত...

গণপ্রতিনিধিত্ব আদেশ সংশোধন নিয়ে বৈঠকে বসছে ইসি

গণপ্রতিনিধিত্ব আদেশসহ (আরপিও) গুরুত্বপূর্ণ আরও কয়েকটি বিষয় নিয়ে বৈঠকে বসতে যাচ্ছে নির্বাচন কমিশন (ইসি)। এ বৈঠকে গণপ্রতিনিধিত্ব আদেশ-১৯৭২-সহ বিভিন্ন আইনি সংস্কার বিষয়েও আলোচনা হবে বলে জানিয়েছে নির্বাচন কমিশন।

বিস্তারিত...

রোহিঙ্গা সংকট দিন দিন জটিল আকার ধারণ করছে : পররাষ্ট্রসচিব

পররাষ্ট্রসচিব আসাদ আলম সিয়াম বলেছেন, বাংলাদেশ রোহিঙ্গাদের একটি উল্লেখযোগ্য বোঝা বহন করে চলেছে, যা দিন দিন জটিল আকার ধারণ করছে

বিস্তারিত...

বাংলাদেশ-যুক্তরাষ্ট্র দ্বিতীয় দফা শুল্ক আলোচনা শুরু

বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে দ্বিতীয় দফার তিনদিনব্যাপী শুল্ক আলোচনা শুরু হয়েছে। ওয়াশিংটন ডিসিতে বুধবার এই বৈঠকের প্রথম দিন শেষ হয়েছে।

বিস্তারিত...

কয়েল জ্বালাতেই বিস্ফোরণ : একই পরিবারের নারী-শিশুসহ দগ্ধ ৩

রাজধানীর যাত্রাবাড়ী থানার শহীদ ফারুক সড়ক এলাকার একটি বাসায় কয়েল ধরাতে গিয়ে গ‍্যাস বিস্ফোরণে একই পরিবারের নারী-শিশুসহ তিনজন দগ্ধ হয়েছেন।

বিস্তারিত...

১০ জুলাই ২০২৪: দেশজুড়ে চতুর্থ দিনের মতো ‘বাংলা ব্লকেড’, শিক্ষার্থীদের আন্দোলন আরও তীব্র

কোটা সংস্কারের দাবিতে শুরু হওয়া ‘বাংলা ব্লকেড’ কর্মসূচি আজ চতুর্থ দিনে গড়িয়েছে। সারাদেশজুড়ে হাজার হাজার শিক্ষার্থী রাজপথ ও রেলপথ অবরোধ করে আন্দোলনে অংশ নেন। রাজধানীসহ বিভিন্ন জেলা শহরে শিক্ষার্থীদের বিক্ষোভে জনজীবন কার্যত থমকে যায়।

বিস্তারিত...

দুপুরের মধ্যে ৭ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের পূর্বাভাস

দেশের ৭ জেলার ওপর দিয়ে সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে ঝড় ও বজ্রবৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। বৃহস্পতিবার (১০ জুলাই) ভোর ৫টা থেকে দুপুর ১টা পর্যন্ত দেশের নদীবন্দরের জন্য দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে এমন তথ্য জানানো হয়।

বিস্তারিত...

ভোটের দিন ইন্টারনেট সচল রাখতে করণীয় ঠিক করতে প্রধান উপদেষ্টার নির্দেশ

ভোটের দিন ইন্টারনেট সচল রাখতে করণীয় নির্ধারণের নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। বুধবার (৯ জুলাই) ১৩তম জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি নিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা, আইজিপি, কোস্টগার্ড ডিজি, আনসার ডিজিসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ঊর্ধ্বতনদের সঙ্গে এক গুরুত্বপূর্ণ বৈঠকে তিনি এই নির্দেশনা দেন।

বিস্তারিত...

রাষ্ট্রপতির কাছে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ ও পরিচয়পত্র পেশ

বাংলাদেশে নবনিযুক্ত সৌদি আরবের রাষ্ট্রদূত ড. আব্দুল্লাহ জাফর এইচ বিন আবিয়াহ বুধবার (৯ জুলাই) বঙ্গভবনে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের কাছে তার পরিচয়পত্র পেশ করেছেন। গত ১ জুলাই তিনি ঢাকা মিশনে যোগ দেন।ঢাকাস্থ সৌদি দূতাবাস থেকে এ তথ্য নিশ্চিত করা হয়। চলতি বছর এপ্রিলে ঢাকা ছেড়ে যান সৌদি রাষ্ট্রদূত ঈসা বিন ইউসুফ আল দুহাইলান। তার স্থলাভিষিক্ত হলেন ড. আব্দুল্লাহ জাফর এইচ বিন আবিয়াহ।

বিস্তারিত...

কল রেকর্ড বিবিসি উদ্ধার করেনি, করেছে তদন্তকারী কর্মকর্তা: তাজুল

জুলাই আন্দোলনের সময় ছাত্রদের ওপর সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা গুলি চালানোর নির্দেশ দিয়েছিলেন—এমন নির্দেশনার একটি অডিও কল যাচাই করে প্রতিবেদন প্রকাশ করেছে ব্রিটিশ গণমাধ্যম বিবিসি। বিবিসি’র সেই প্রতিবেদনের লিংক শেয়ার করে ফেসবুকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম লিখেছেন, এই কল রেকর্ড বিবিসি উদ্ধার করেনি, করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিশেষ তদন্ত কর্মকর্তা ।

বিস্তারিত...

© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪