| বঙ্গাব্দ
Space For Advertisement
সকল খবর

গত তিন নির্বাচনে দায়িত্ব পালনকারীদের এবার সরিয়ে রাখার চিন্তা'

বিগত তিনটি বিতর্কিত জাতীয় নির্বাচনে যেসব প্রিসাইডিং ও পোলিং অফিসার দায়িত্বে ছিলেন, তাঁদের বাদ দিয়ে এবার নির্বাচনী কর্মকর্তা নিয়োগ দেওয়া যায় কি না, বিষয়টি খতিয়ে দেখার নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস।

বিস্তারিত...

বেসরকারি শিক্ষক নিয়োগে পুলিশ ভেরিফিকেশনে বড় পরিবর্তন

বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক নিয়োগের ক্ষেত্রে পুলিশ ভেরিফিকেশন পদ্ধতিতে বড় ধরনের পরিবর্তন এনেছে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ। এখন থেকে শিক্ষক নিয়োগের জন্য প্রাথমিকভাবে নির্বাচিত প্রার্থীদের ভেরিফিকেশন ফরম সরাসরি পুলিশের স্পেশাল ব্রাঞ্চে পাঠাবে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)।

বিস্তারিত...

নির্বাচনী প্রতীক হিসেবে শাপলা নয়, নীতিগত সিদ্ধান্ত ইসির

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ও নাগরিক ঐক্য দলীয় প্রতীক হিসেবে ‘শাপলার’ দাবিদার। তাদের দাবির মধ্যেই নির্বাচনী প্রতীক হিসেবে জাতীয় প্রতীক ‘শাপলাকে’ ব্যবহার না করার বিষয়ে নীতিগত সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

বিস্তারিত...

জাতীয় সংসদ নির্বাচনের সব প্রস্তুতি ডিসেম্বরের মধ্যে নেওয়ার নির্দেশ প্রধান উপদেষ্টার

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সব প্রস্তুতি ডিসেম্বরের মধ্যে নেওয়ার নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। বুধবার ( ৯ জুলাই) রাত আটটায় রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। শফিকুল আলম বলেন, নির্বাচন ঘিরে আইনশৃঙ্খলা বিষয়ে সব প্রস্তুতি ডিসেম্বরের মধ্যে নিতে বলেছেন প্রধান উপদেষ্টা। এ সময় নির্বাচনসংক্রান্ত আরও কিছু প্রস্তুতির কথা জানান উপপ্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার।

বিস্তারিত...

নারায়ণগঞ্জের শ্রমিক হত্যা মামলায় জামিন পেলেন না আইভী

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে গুলিতে নিহত জুতা কারখানার শ্রমিক সজল হত্যা মামলায় নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের (নাসিক) সাবেক মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভীর জামিন আবেদন নামঞ্জুর করেছেন আদালত।

বিস্তারিত...

বিনিয়োগ ও বাণিজ্য জোরদারে একসঙ্গে কাজ করবে বাংলাদেশ ও থাইল্যান্ড

দক্ষিণ-পূর্ব এবং এশিয়া প্যাসিফিক অঞ্চলে বাজার সম্প্রসারণে বাংলাদেশ ও থাইল্যান্ডের মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্য, বিনিয়োগ এবং অর্থনৈতিক সহযোগিতা বৃদ্ধিতে গুরুত্ব দিয়েছেন দু’দেশের ব্যবসায়ীবৃন্দ। এ জন্য আঞ্চলিক মুক্ত বাণিজ্য চুক্তি (এফটিএ) বাস্তবায়ন জরুরি বলে মনে করছেন তারা।

বিস্তারিত...

আমেরিকাসহ ৫ দেশে ভোটার নিবন্ধন কার্যক্রম শুরু করার সম্মতি পেয়েছে ইসি

যুক্তরাষ্ট্রসহ পাঁচ দেশে ভোটার নিবন্ধন ও জাতীয় পরিচয়পত্র প্রদান কার্যক্রম শুরু করার সম্মতি পেয়েছে নির্বাচন কমিশন (ইসি)। অন্য চারটি দেশ হলো- মালদ্বীপ, জর্ডান, দক্ষিণ আফ্রিকা ও ওমান। বুধবার যুক্তরাষ্ট্রসহ পাঁচ দেশে ভোটার নিবন্ধন কার্যক্রম শুরু করার জন্য পররাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মতি পত্র পেয়েছে ইসি।

বিস্তারিত...

আদালতে আবেগ প্রকাশ, প্রশ্নে চুপ ছিলেন পলক

যাত্রাবাড়ী থানার একটি হত্যা মামলায় সাবেক তথ্য ও যোগাযোগপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহ্‌মেদ পলককে বুধবার (৯ জুলাই) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতে হাজির করা হয়। কাঠগড়ায় দাঁড়িয়ে থাকা অবস্থায় তিনি আবেগপ্রবণ হয়ে কেঁদে ফেলেন।

বিস্তারিত...

ভারত একজন মানবতাবিরোধী অপরাধে অভিযুক্তকে রক্ষা করতে পারবে না : শফিকুল আলম

ভারত যেন বিবেক ও নৈতিক স্বচ্ছতা নিয়ে কাজ করে—এ আহ্বান জানিয়ে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, মানবতাবিরোধী অপরাধে বিশ্বাসযোগ্যভাবে অভিযুক্ত একজন ব্যক্তিকে আর রক্ষা করার সুযোগ ভারতের নেই।

বিস্তারিত...

অধ্যাপক আলী রিয়াজের সঙ্গে কানাডার হাইকমিশনারের সাক্ষাৎ

বাংলাদেশে নিযুক্ত কানাডার হাইকমিশনার অজিত সিং আজ জাতীয় ঐকমত্য কমিশনের সহ-সভাপতি অধ্যাপক আলী রিয়াজের সঙ্গে সাক্ষাৎ করেছেন।

বিস্তারিত...

যাত্রাবাড়ী নৃশংসতা: ৫ আগস্ট পুলিশি হত্যাকাণ্ডের ভয়াবহ চিত্র উঠে এল বিবিসির অনুসন্ধানে

বিবিসির এক অনুসন্ধানী প্রতিবেদনে বাংলাদেশের ইতিহাসে অন্যতম ভয়াবহ পুলিশি সহিংসতার চাঞ্চল্যকর নতুন তথ্য প্রকাশ্যে এসেছে। বিবিসি ওয়ার্ল্ড সার্ভিসের 'বিবিসি আই' সম্প্রতি প্রকাশিত একটি অনুসন্ধানে জানায়, ২০২৪ সালের জুলাই আন্দোলনে পুলিশের গুলিতে নিহতদের বিষয়ে নতুন ফরেনসিক তথ্য এবং সাক্ষ্যপ্রমাণ পাওয়া গেছে।

বিস্তারিত...

প্রথম রোবটিক রিহ্যাবিলিটেশন সেন্টারে পাইলট প্রকল্প শুরু বৃহস্পতিবার

বৃহস্পতিবার (১০ জুলাই) থেকে রাজধানীর শাহবাগে অবস্থিত বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় (বিএমইউ)-এর সুপারস্পেশালাইজড হাসপাতালে স্থাপিত দেশের প্রথম রোবটিক রিহ্যাবিলিটেশন সেন্টারে সীমিত পরিসরে পাইলট প্রকল্প শুরু হতে যাচ্ছে।

বিস্তারিত...

প্রধান উপদেষ্টার সঙ্গে ভুটানের নবনিযুক্ত রাষ্ট্রদূতের সাক্ষাৎ

বাংলাদেশ ভুটানকে যে সকল অবকাঠামোগত সুবিধা প্রদান করছে, তার সর্বোচ্চ সদ্ব্যবহার করতে দেশটির প্রতি আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।

বিস্তারিত...

ডিএসসিসিতে জলাবদ্ধতা: রেসপন্স টিম গঠন ও নিয়ন্ত্রণ কক্ষ চালু

টানা বৃষ্টির কারণে রাজধানীতে সম্ভাব্য জলাবদ্ধতা নিরসনে ওয়ার্ডভিত্তিক ইমারজেন্সি রেসপন্স টিম গঠন ও কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষ চালু করেছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)।

বিস্তারিত...

আরএফ বৈঠকে যোগ দিতে মালয়েশিয়া গেলেন পররাষ্ট্র উপদেষ্টা

আসিয়ানের আঞ্চলিক ফোরামে (এআরএফ) পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠকে অংশ নিতে দুই দিনের সফরে মালয়েশিয়া গেলেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন।

বিস্তারিত...

© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪