| বঙ্গাব্দ
Space For Advertisement
সকল খবর

স্বৈরাচারী সরকার দেশের অর্থনীতি ধ্বংস করে দিয়ে গেছে : মঈন খান

বিগত ১৫ বছরে স্বৈরাচারী আওয়ামী লীগ সরকার দেশের অর্থনীতি ধ্বংস করে দিয়ে গেছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান।

বিস্তারিত...

আওয়ামী স্টাইলের কোন নির্বাচন জনগণ হতে দেবেনা : রফিকুল ইসলাম খান

রফিকুল ইসলাম খান বলেছেন, অন্তর্বর্তীকালীন সরকার জনগণের ম্যান্ডেট নিয়ে ক্ষমতায় এসে এখন একটি দলের পকেটে ঢোকার চেস্টা করছে। তারা জুলাই সনদের আইনী ভিত্তি, গণহত্যার বিচার এবং সংবিধানের মৌলিক সংষ্কার না করেই যেনতেন ভাবে একটি নির্বাচন দেওয়ার চেষ্টা করছে। কিন্তু দেশের মানুষ আওয়ামী স্টাইলের কোন নির্বাচন আর হতে দেবেনা। আমরা ফেব্রুয়ারি মাসেই নির্বাচন চাই। তার আগে অবশ্যই জুলাই সনদের আইনী ভিত্তি দিয়ে সেই সনদের অধীনে নির্বাচন দিতে হবে।

বিস্তারিত...

অশুভ শক্তি ফেব্রুয়ারিতে নির্বাচন ভণ্ডুল করতে চাচ্ছে : আহমেদ আযম খান

অশুভ শক্তি ফেব্রুয়ারিতে নির্বাচনকে ভণ্ডুল করতে চাচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপির কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট আহমেদ আযম খান

বিস্তারিত...

বাগদান সারলেন এনসিপি নেতা হান্নান মাসউদ

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জ্যেষ্ঠ যুগ্ম মুখ্য সমন্বয়ক ও রাজনৈতিক পর্ষদের সদস্য আবদুল হান্নান মাসউদ বাগদান সম্পন্ন করেছেন। পাত্রী বাগছাস নেত্রী শ্যামলী সুলতানা জেদনী।

বিস্তারিত...

জামায়াতের যুগপৎ আন্দোলনের সঙ্গে এনসিপি নেই : নাহিদ

সাত দফা দাবিতে জামায়াতসহ ইসলামী দলগুলোর যুগপৎ আন্দোলনের সঙ্গে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) নেই। তবে দলটি সংসদের উচ্চকক্ষে প্রোপ্রশনারাল রিপ্রেজেন্টেশন (পিআর) পদ্ধতির পক্ষে বলে জানিয়েছেন এর আহ্বায়ক নাহিদ ইসলাম। শুক্রবার (১৯ সেপ্টেম্বর) রাজধানীর শাহবাগে শহীদ আবু সাঈদ ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারে তৃণমূল নেতাকর্মীদের সঙ্গে বৈঠক শেষে এক ব্রিফিংয়ে তিনি এ কথা জানান।

বিস্তারিত...

আজকের যে হতাশা, এর মূল কারণ হচ্ছে সংগঠনের অভাব : মির্জা ফখরুল

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বিপ্লব তখনই সফল হয়, যখন সংগঠন থাকে। আজকে যে একটা হতাশা এসেছে। এই হতাশার মূল কারণটা হচ্ছে সংগঠনের অভাব। বিপ্লবী সংগঠন যদি না থাকে তাহলে বিপ্লব হয় না।’ শুক্রবার (১৯ সেপ্টেম্বর) বিকেলে বাংলা একাডেমির সাহিত্যবিশারদ মিলনায়তনে কমরেড বদরুদ্দীন উমরের জীবনাবসানে আয়োজিত শোকসভায় তিনি এসব কথা বলেন।

বিস্তারিত...

৫ আগস্টের পর রাজনৈতিক ক্ষেত্র এখন ইসলামের পক্ষে

চব্বিশের ৫ আগস্টের অভ্যুত্থানের পর যে রাজনৈতিক ক্ষেত্র তৈরি হয়েছে, তা এখন ইসলামের পক্ষের বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ এর আমির সৈয়দ মুহাম্মাদ রেজাউল করিম। তিনি আরো বলেন, জুলাই সনদের আইনি ভিত্তি নিশ্চিত না করে নির্বাচন আয়োজন করলে জনগণ তা সম্মিলিতভাবে প্রতিহত করবে।

বিস্তারিত...

প্রাথমিকে গানের শিক্ষক নিয়োগের প্রতিবাদে বায়তুল মোকাররমে বিক্ষোভ

সরকারি প্রাথমিক বিদ্যালয়ে গানের শিক্ষক নিয়োগের সিদ্ধান্তের প্রতিবাদে এবং ধর্মীয় শিক্ষক নিয়োগের দাবিতে রাজধানীতে বিক্ষোভ করেছেন ওলামা মাশায়েখরা। শুক্রবার (১৯ সেপ্টেম্বর) জুমার নামাজ শেষে জাতীয় মসজিদ বায়তুল মোকাররম থেকে জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদের ব্যানারে তারা বিক্ষোভ মিছিল করেন।

বিস্তারিত...

তালেবানের আমন্ত্রণে আফগানিস্তান সফরে মামুনুল হকসহ ৭ আলেম

ইমারাত এ ইসলামিয়ার (তালেবান সরকার) আমন্ত্রণে আফগানিস্তান সফরে গেছেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হকসহ দেশের শীর্ষস্থানীয় সাতজন আলেম।

বিস্তারিত...

নির্বাচন বিলম্বিত করলে পতিত স্বৈরাচার ফিরে আসতে পারে: ডা. জাহিদ

আন্দোলন কর্মসূচি দিয়ে নির্বাচন বিলম্বিত করলে পতিত স্বৈরাচার ফিরে আসতে পারে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডাক্তার এ জেড এম জাহিদ হোসেন

বিস্তারিত...

সাত বিভাগীয় শহরে আজ বিক্ষোভ মিছিল করবে জামায়াত

পিআর পদ্ধতিতে আগামী জাতীয় নির্বাচনসহ পাঁচ দফা দাবিতে তিনদিনের কর্মসূচির আজ দ্বিতীয় দিন শুক্রবার (১৯ সেপ্টেম্বর) দেশের সাত বিভাগীয় শহরে বিক্ষোভ মিছিল করবে জামায়াতে ইসলামী। এতে অংশ নেবেন দলের কেন্দ্রীয় নেতারা।

বিস্তারিত...

আমরা পিআর এর পক্ষে নই, রাজপথে অহেতুক চাপ সৃষ্টি করা হচ্ছে : মির্জা ফখরুল

সিঙ্গাপুরে চিকিৎসা শেষে দেশে ফিরে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দেশের সমস্যা সমাধানে উদ্যোগ নিজেদেরই নিতে হবে, সেটা সবার সমন্বিত প্রচেষ্টায় রাজনীতিকদের নিতে হবে। বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) বিমানবন্দরে নেমে অপেক্ষমাণ সাংবাদিকদের সামনে এসব কথা বলেন তিনি। বিএনপি মহাসচিব বলেন, আলোচনা ছাড়া রাজপথে কর্মসূচি দেওয়া অহেতুক চাপ সৃষ্টি করা, যা গণতন্ত্রের জন্য শুভ নয়।

বিস্তারিত...

তালেবান সরকারের আমন্ত্রণে আফগানিস্তান গেলেন মামুনুল হকসহ ৭ আলেম

তালেবান সরকারের আমন্ত্রণে আফগানিস্তান সফরে গিয়েছে মাওলানা মামুনুল হকসহ বাংলাদেশের ছয় আলেমের একটি প্রতিনিধিদল। বুধবার (১৭ সেপ্টেম্বর) সকালে তারা দেশটির রাজধানী কাবুলে পৌঁছয়। বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) দলের প্রচার সম্পাদক ও মিডিয়া সমন্বয়ক হাসান জুনাইদ এ তথ্য জানান।

বিস্তারিত...

গণভোটের রায় বিপক্ষে গেলে পিআর এর দাবী করবো না : ইসলামী আন্দোলন

বিএনপির প্রতি আহ্বান জানিয়ে সিনিয়র নায়েবে আমীর মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করিম বলেন, 'বিএনপি যদি জনতার ওপরে আস্থা রাখতে পারে তাহলে পিআরে তাদের সমস্যা কী? তারা ৯০ শতাংশ ভোট পেয়ে ২৭০ আসন নিয়ে এককভাবে দেশ পরিচালনা করুক; আমাদের তো সমস্যা নাই। বিএনপি জনতার ওপরে আস্থা রাখতে পারছে না কেন?'

বিস্তারিত...

জুলাই সনদ বাস্তবায়নে একটি দল বারবার বাধা সৃষ্টি করছে : গোলাম পরোয়ার

সুষ্ঠু, নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক জাতীয় নির্বাচন আয়োজনের একমাত্র পথ হিসেবে আবারও পিআর পদ্ধতির দাবি তুলেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) বিকেলে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের দক্ষিণ ফটকের বিক্ষোভ সমাবেশে এ কথা বলেন, জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার

বিস্তারিত...

© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪