জুলাই অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের অভিযোগে পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ আসামিদের বিরুদ্ধে করা মামলায় ‘সবশেষ সাক্ষী’ হিসেবে সাক্ষ্য দেবেন জাতীয় নাগরিক পার্টি-এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) আন্তর্জাতিক অপরাধ
বিএনপি নির্বাহী আদেশে কোনো রাজনৈতিক দলকে নিষিদ্ধ করাকে সমর্থন করে না বলে জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ। আজ মঙ্গলবার রাজধানীর গুলশানে নিজ বাসায় জাতীয় পার্টি ও ১৪ দলের কার্যক্রম নিষিদ্ধের দাবি প্রসঙ্গে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা জানান।
দেশের সব প্রাথমিক বিদ্যালয়ে ধর্মীয় শিক্ষক নিয়োগ না দিলে রাজপথে নামতে বাধ্য হবেন বলে জানিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ রেজাউল করিম।
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর রাজশাহী জেলা শাখার যুগ্ম সমন্বয়ক শামীমা সুলতানা মায়া পদত্যাগ করেছেন
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) রাজশাহী জেলার যুগ্ম সমন্বয়ক শামীমা সুলতানা মায়া দল থেকে পদত্যাগের ঘোষণা দিয়েছেন। মঙ্গলবার সকালে নগরীর সাহেববাজার জিরোপয়েন্ট এলাকায় সংবাদ সম্মেলনে তিনি এ ঘোষণা দেন।
আগামী ফেব্রুয়ারিতে অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য জাতীয় নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে ঘোষিত কর্মসূচির সময়সূচি পরিবর্তন করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। তবে ৪৭তম বিসিএসের লিখিত পরীক্ষার কারণে ১৮ ও ১৯ সেপ্টেম্বর সকালে কোনো ধরনের বিক্ষোভ না করার সিদ্ধান্ত নিয়েছে দলটি। মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) দলটির কেন্দ্রীয় প্রচার বিভাগ থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
জাপানের টোকিওতে বাংলাদেশ দূতাবাসে এনসিপি নেতাদের সঙ্গে বাংলাদেশের রাষ্ট্রদূতের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
জাতীয় পার্টি ভারতীয় আধিপত্যবাদী শক্তির প্রকাশ্য এজেন্ট বলে জানিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম পীর চরমোনাই।
জামায়াতে ইসলামীর নাম জড়িয়ে হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির মাওলানা মুহিব্বুল্লাহ বাবুনগরীর বক্তব্যের নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।
নির্বাচনের আগে জুলাই সনদের পূর্ণাঙ্গ বাস্তবায়ন, জাতীয় পার্টি ও ১৪ দলের রাজনীতি নিষিদ্ধ করা, নির্বাচনী লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করা, জুলাই গণহত্যার বিচার এবং পিআরের দাবিতে যুগপৎ আন্দোলনে নামছে ইসলামী আন্দোলন বাংলাদেশ, জামায়াতে ইসলামী, খিলাফাত মজলিসসহ সমমনা দলগুলো। সোমবার (১৫ সেপ্টেম্বর) এক সংবাদ
বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, একটি ইসলামি দল পিআরের জন্য তুমুল আন্দোলন করার কথা বলেছেন। এটা সুপরিকল্পিত মাস্টারপ্ল্যান, যা কারও জন্যই কল্যাণ বয়ে আনবে না। সোমবার বিকালে রাজধানীর নতুন বাজার এলাকায় অবস্থিত জামিয়া মাদানিয়া বারিধারা কওমি মাদ্রাসায় আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
জনসমর্থন ছাড়া কিছু করতে গেলে গণতন্ত্র ব্যাহত হবে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। সোমবার দুপুরে রাজধানীর উত্তরায় ‘বাংলাদেশ প্রতিবন্ধী কল্যাণ সমিতি’ আয়েজিত এক আলোচনা সভায় তিনি এই মন্তব্য করেন।
১৮ দিন পর হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়ে বাসায় ফিরেছেন গণঅধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর। সোমবার বিকেল ৫টায় তিনি বাসায় পৌঁছান।
আওয়ামী লীগের দোসর হিসেবে জাতীয় পার্টি ও ১৪ দলের কার্যক্রম নিষিদ্ধের দাবি জানিয়েছে বাংলাদেশ জামায়তে ইসলামী। সোমবার (১৫ সেপ্টেম্বর) দুপুরে মগবাজার আল-ফালাহ মিলনায়তনে এক সংবাদ সম্মেলনের এই দাবি জানায় দলটি। এসময় আরও চারটি দাবি তুলে ধরা হয়।