নিউ ইয়র্কে এনসিপি নেতা আখতার হোসেনকে ডিম নিক্ষেপের ঘটনায় বাংলাদেশ মিশনের ত্রুটি রয়েছে বলে জানালেন জামায়াতের নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। এছাড়াও তিনি জানান, একসঙ্গে সবাই বের হলে এমনটা ঘটতো না।
‘শাপলা’ প্রতীক চেয়ে নির্বাচন কমিশনের (ইসি) সিনিয়র সচিবকে চিঠি দিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। বুধবার (২৪ সেপ্টেম্বর) এনসিপি থেকে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
ভোলা-১ আসনের সাবেক সংসদ সদস্য (এমপি) তোফায়েল আহমেদের ভাতিজা ও দিঘলদী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ইফতারুল হাসান স্বপনকে গ্রেপ্তার করা হয়েছে।
ম্প্রতি ভারতের কলকাতার ‘এই সময়ে’ পত্রিকায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের একটি সাক্ষাৎকার ছাপা হয়। ওই সাক্ষাৎকারটি উদ্দেশ্যপ্রণোদিতভাবে দল ও মহাসচিবের ভাবমূর্তি ক্ষুন্ন করার জন্য কল্পনাপ্রসূত একটি সাক্ষাৎকার প্রচার করা হয়েছে।
চব্বিশের জুলাই গণঅভ্যুত্থানে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশের তরুণ প্রজন্মকে উদ্বুদ্ধ করে রাজপথে নামিয়েছিলেন বলে মন্তব্য করেছেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, জাতীয়তাবাদী পতাকা নিয়ে এই ‘রক্ত পিপাসু শেখ হাসিনাকে পরাজিত’ করতে তারেক রহমান যে পটভূমি রচনা করেছেন এবং তরুণদের উদ্বুদ্ধ করে রাজপথে নামিয়েছেন, তা ইতিহাসের পাতায় উজ্জ্বল হয়ে থাকবে।
জুলাই আন্দোলন চলাকালে রাজধানীর শাহবাগ থানাধীন চানখারপুল এলাকায় জুট ব্যবসায়ী মো. মনির হত্যা মামলায় সাবেক মন্ত্রী কামরুল ইসলামকে জিজ্ঞাসাবাদের জন্য পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা ও নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক অজয় কর খোকনকে গ্রেফতার করা হয়েছে।
ঢাকা উত্তর সিটি করপোরেশনের সংরক্ষিত আসনের কাউন্সিলর হাজেরা খাতুন ওরফে নার্গিসকে গ্রেপ্তার করেছে পুলিশ
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্যসচিব আখতার হোসেনকে ডিম নিক্ষেপ করা যুবলীগ নেতা মিজানুর রহমান জামিনে মুক্তি পেয়েছেন।
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বলেছেন, আওয়ামী লীগের একজন ডা. তাসনিম জারাকে অশালীন ভাষায় গালি দিয়েছে।
ইসলামী আন্দোলন বাংলাদেশের মুহতারাম আমীর ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করিম বলেছেন, একশ্রেণীর ক্ষমতালোভী আমাদের বিরুদ্ধে মিথ্যা অপবাদ ছড়াচ্ছে। তারা বলে আমরা নাকি নির্বাচন চাই না বা নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতে চাই এটি সম্পূর্ণ অযৌক্তিক ও ভিত্তিহীন। মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) বিকেলে ইসলামী আন্দোলন বাংলাদেশ মাদারীপুর জেলা শাখার উদ্যোগে আয়োজিত প্রয়োজনীয় রাষ্ট্র সংস্কার, গণহত্যার বিচার, জুলাই সনদের আইনি ভিত্তি প্রদান এবং পি
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রতীক শাপলা না দিলে আগামী নির্বাচন কীভাবে হয় দেখে নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন দলটির মুখ্য সংগঠক (উত্তর) সারজিস আলম। মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর)
জাতীয় নাগরিক পার্টির সদস্য সচিব আখতার হোসেনের ওপর যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে হামলার ঘটনায় পররাষ্ট্র উপদেষ্টাকে জবাবদিহি করতে হবে বলে জানিয়েছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) দুপুরে এক জরুরি সংবাদ সম্মেলনে এমনটাই জানান তিনি।
দিনভর বিতর্ক, আলোচনা-সমালোচনার পর কলকাতার পত্রিকায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সাক্ষাৎকার নিয়ে বিবৃতি দিয়েছে বিএনপির মিডিয়া সেল। তাদের ভেরিফায়েড ফেসবুক পেজে শেয়ার করা ওই বিবৃতিতে বলা হয়েছে, বিএনপি মহাসচিবকে নিয়ে ‘এই সময়’এর সাক্ষাৎকারটি ভুলভাবে উপস্থাপিত হয়েছে, যা বিভ্রান্তিকর।
যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের জেএফকে আন্তর্জাতিক বিমানবন্দরে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্যসচিব আখতার হোসেনকে লক্ষ্য করে ডিম ছোড়ার ঘটনায় প্রতিক্রিয়া জানিয়ছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি এ ঘটনার পর নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এই প্রতিক্রিয়া জানান।