সংসদ নিবার্চনের আগে নিবন্ধিত দলের সঙ্গে সংলাপের স্বার্থে দ্রুত চলতি মাসে নতুন দলের নিবন্ধনের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত চায় জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।
বাংলাদেশে নিযুক্ত ভুটানের রাষ্ট্রদূত দাশো কারমা হামু দর্জির পক্ষ থেকে বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার জন্য মৌসুমি ফল পাঠানো হয়েছে। সোমবার (৮ সেপ্টেম্বর) সন্ধ্যা
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, ‘জনগণকে বাইরে রেখে দলগুলো নিজেরাই কথা বলতে থাকলে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি সৃষ্টি হবে। এতে পলাতক স্বৈরাচারকে আবার ফিরে আসার পরিস্থিতি তৈরি হতে পারে। গণতন্ত্রের প্রতি যেকোনো হুমকি মোকাবেলা করবো।’
বাংলাদেশে নিযুক্ত মার্কিন চার্জ দ্য অ্যাফেয়ার্স ট্রেসি অ্যান জ্যাকবসন ও জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী গোয়েন লুইসের সঙ্গে পৃথক দুটি বৈঠক করেছেন গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক মো. রাশেদ খান। উভয় বৈঠকে তার সঙ্গে ছিলেন গণ অধিকার পরিষদের উচ্চতর পরিষদ সদস্য অ্যাড. মো. খালিদ হোসেন।
আমীরে জামায়াত ডা. শফিকুর রহমানের সঙ্গে জাতিসংঘের আবাসিক প্রতিনিধির মানবাধিকার বিষয়ক উপদেষ্টা মিস হুমা খানের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেছেন।
বিএনপির হাত ধরেই ৩১ দফাসহ সকল ইতিবাচক পরিবর্তন এসেছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সোমবার (৮ সেপ্টেম্বর) সকালে ঠাকুরগাঁও জেলা বিএনপির সম্মেলনের উদ্বোধন করে এসব কথা বলেন তিনি।
গত বছর জুলাই-আগস্টে ছাত্র জনতার অভ্যুত্থানে ক্ষমতা ছেড়ে দেশ থেকে পালিয়ে গিয়ে ভারতে আশ্রয় নেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর সেখান থেকেই তিনি কঠোর নিরাপত্তাবলয়ের মধ্যে দলের নেতাকর্মীদের সঙ্গে যোগাযোগ করছেন।
অন্তর্বর্তীকালীন সরকারের ক্ষমতা গ্রহণের ১৩ মাস পার হলেও ঐকমত্যের ভিত্তিতে জুলাই সনদ প্রণয়ন করতে না পারায় দেশ এখনো নির্বাচনমুখী হতে পারেনি বলে মন্তব্য করেছেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না।
বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেছেন, অতি শিগগির আমাদের নেতা তারেক রহমান বাংলাদেশে প্রত্যাবর্তন করবেন। প্রত্যাবর্তনের দিনটি অবিস্মরণীয় ও ঐতিহাসিক ঘটনা হবে। রোববার (৭ সেপ্টেম্বর) রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ইন্সটিটিউটে জা
জুলাই আন্দোলনে সাগর হত্যা মামলায় ময়মনসিংহ মহানগর জাতীয় পার্টির সভাপতি জাহাঙ্গীর আহমেদকে গ্রেপ্তার করেছে পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)। রোববার (৭ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৩টার দিকে নগরের কলেজ রোড এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দলকে শক্তিশালী করতে হবে। এজন্য নিজদের মধ্যে দ্বন্দ্ব কিংবা গ্রুপিং করা যাবে না। রোববার (৭ সেপ্টেম্বর) সকাল ৯টায় ঠাকুরগাঁও যাওয়ার উদ্দেশ্যে নীলফামারীর সৈয়দপুর বিমানবন্দরের ভিআইপি লাউঞ্জে সৈয়দপুর সাংগঠনিক জেলা বিএনপির নেতাদের সঙ্গে সৌজন্য সাক্ষাতের সময় তিনি এ কথা বলেন।
বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমানের সঙ্গে তার বসুন্ধরার কার্যালয়ে বাংলাদেশে নিযুক্ত ফিলিস্তিনের অ্যাম্বাসেডর মি. ইউসুফ সালেহ ওয়াই. রামাদান এক সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় সভায় মিলিত হন। রোববার বেলা সাড়ে ১১টায় এ সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় সভায় অনুষ্ঠিত হয়।
দেশের সাম্প্রতিক রাজনৈতিক অঙ্গনে নেতাদের ওপর ধারাবাহিক হামলার প্রেক্ষাপটে গভীর উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। জাতীয় গণতান্ত্রিক আন্দোলনের (এনডিএম) চেয়ারম্যান ববি হাজ্জাজকে হত্যাচেষ্টা চালানোর তীব্র নিন্দা জানিয়ে দলটি বলেছে, দেশে অস্থিতিশীলতা সৃষ্টির গভীর চক্রান্ত চলছে।
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আন্তর্জাতিক সেল গঠন করা হয়েছে।
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মাজার সবার জন্য উন্মুক্ত বলে জানিয়েছেন ‘আমরা বিএনপি পরিবার’ এর আহ্বায়ক আতিকুর রহমান রুমন।