| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

বিএনপির হাত ধরেই সব ইতিবাচক পরিবর্তন এসেছে : মির্জা ফখরুল

reporter
  • আপডেট টাইম: সেপ্টেম্বর ০৮, ২০২৫ ইং | ০১:২২:২৬:পূর্বাহ্ন  |  ২০৪১৬১৫ বার পঠিত
বিএনপির হাত ধরেই সব ইতিবাচক পরিবর্তন এসেছে : মির্জা ফখরুল
ছবির ক্যাপশন: বিএনপির হাত ধরেই সব ইতিবাচক পরিবর্তন এসেছে : মির্জা ফখরুল

রিপোর্টার্স২৪ ডেস্ক : বিএনপির হাত ধরেই ৩১ দফাসহ সকল ইতিবাচক পরিবর্তন এসেছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সোমবার (৮ সেপ্টেম্বর) সকালে ঠাকুরগাঁও জেলা বিএনপির সম্মেলনের উদ্বোধন করে এসব কথা বলেন তিনি।

মির্জা ফখরুল বলেন, দলের নেতাকর্মীরা গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য জীবন ও ত্যাগ শিকার করেছেন, কিন্তু আন্দোলন থেকে কখনো সরে যাননি। এ সময় তিনি দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে সবাইকে ঐক্যবদ্ধভাবে গণতন্ত্রকে শক্তিশালী করার আহ্বান জানান।

তিনি বলেন, আজ একদিকে যেমন আনন্দের দিন, অন্যদিকে দুঃখের। বিএনপি নেতাকর্মীরা গণতন্ত্র প্রতিষ্ঠার আন্দোলন থেকে সরে যাননি। গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে সক্ষম হতে হবে। বিএনপির হাত ধরেই ৩১ দফাসহ সকল ইতিবাচক পরিবর্তন সাধিত হবে। সম্মেলনে বিকেলে ভার্চুয়ালি প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪