দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ (জি এম) কাদের এবং তার স্ত্রী শেরীফা কাদেরের বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত। বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) দুর্নীতি দমন কমিশনের (দুদক) জনসংযোগ কর্মকর্তা আকতারুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, মনোনয়ন বাণিজ্য নিয়ে জি এম কাদেরের বিরুদ্ধে অভিযোগ থাকায় এ দুজনের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে আবেদন করে দুদক। আদালত ওই আবেদন মঞ্জুর করেন।
গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের শারীরিক অবস্থা ভালো না, তার নাক থেকে এখনো রক্ত বের হচ্ছে বলে জানিয়েছেন দলটির সাধারণ সম্পাদক রাশেদ খাঁন।
বিএনপির আইনবিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল বলেছেন, ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ন্যায়বিচার পেয়েছেন। সর্বোচ্চ আদালতের রায়ের মাধ্যমে প্রমাণিত হয়েছে তারেক রহমান নির্দোষ।
বিএনপি ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন, শেখ হাসিনা ও আওয়ামী লীগের নেতাকর্মীরা ভারতে পালিয়ে গেলেও নুরুল হক নুর ও লুৎফর রহমানের ওপর হামলা প্রমাণ করে হাসিনা ও তার দোসররা এখনও সক্রিয়।
সিঙ্গাপুর মাউন্ট এলিজাবেথ হাসপাতালে ভর্তি হয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান।
গণঅধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুরের শারীরিক অবস্থা বর্তমানে কিছুটা স্থিতিশীল।
স্কুল ও কলেজের ম্যানেজিং কমিটির সভাপতি হতে চাইলে শিক্ষাগত যোগ্যতা হিসেবে অনার্স পাসের সার্টিফিকেট থাকতে হবে।
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সাথে বিদায়ী সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত ফ্রান্সের রাষ্ট্রদূত মেরি মাসদুপুই।
গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরসহ নেতাকর্মীদের ওপর হামলাকারীদের বিচার, স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ এবং জাতীয় পার্টিসহ ১৪ দলের রাজনীতি নিষিদ্ধের দাবিতে রাজধানীর পল্টন মোড় অবরোধ করেছেন গণঅধিকার পরিষদের নেতাকর্মীরা।
অবাধ ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত হলে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে ছাত্রদলের প্যানেলই বিজয়ী হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। আজ বুধবার (৩ সেপ্টেম্বর) বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ঢাকা জেলা বিএনপির আয়োজিত আলোচনা সভা ও র্যালিপূর্বে তিনি এমন মন্তব্য করেন।
যারা ফ্যাসিবাদকে সমর্থন ও ফ্যাসিবাদের বয়ানে সুর মিলিয়েছে তাদেরকেও আইনের আওতায় নিয়ে আসা উচিত বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাড. রুহুল কবির রিজভী।
নীলফামারীর উত্তরা ইপিজেডে শ্রমিক আন্দোলনে আইনশৃঙ্খলা বাহিনীর গুলিতে হাবিবুর রহমান নামে এক তরুণ শ্রমিক নিহত ও অন্তত ১০ জন আহত হওয়ার ঘটনায় শোক, উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।
গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের শারীরিক অবস্থার খোঁজ নিতে জামায়াতের নায়েবে আমির ও সাবেক এমপি মুজিবুর রহমান ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে গিয়েছেন।
বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু বলেছেন, পিআর কী? এটা খায় না গায়ে দেয় তা অনেকে জানে না। পিআর পদ্ধতি মানে আপনি ভোট দেবেন নোয়াখালী, এমপি হবেন পার্বত্য চট্টগ্রাম বা উত্তর বঙ্গের কোনো নেতা। তাই পিআর পদ্ধতিতে নির্বাচন মানে একটা ধোঁকাবাজি। মঙ্গলবার (২ সেপ্টেম্বর) বিকেলে নোয়াখালীর বেগমগঞ্জের চৌমুহনীতে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ধর্মভিত্তিক রাজনৈতিক দলগুলো আগামী নির্বাচনের আগে কোনো জোট গঠন করবে কি না তা এখনো নিশ্চিত নয়, তবে বেশ কয়েকটি দল যে সমঝোতায় পৌঁছানোর চেষ্টা করছে তা স্পষ্ট। এই সমঝোতায় জাতীয় নাগরিক পার্টি বা এনসিপি ও গণঅধিকার পরিষদও যুক্ত হতে পারে বলে আলোচনা রয়েছে রাজনৈতিক মহলে।