| বঙ্গাব্দ
Space For Advertisement
সকল খবর

জুলাই সনদের ভিত্তিতে নির্বাচন না হলে জনগণ মেনে নেবে না: তাহের

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নায়েবে আমীর ও সাবেক এমপি ডা. সৈয়দ আবদুল্লাহ মো. তাহের বলেন, সরকারের নীতিমালা ভিত্তিতে সব দল মিলে আমরা একটা জুলাই সনদ তৈরি করেছি। এই জুলাই সনদের ভিত্তিতে আগামী নির্বাচন হবে এটাই হচ্ছে মৌলিক কথা। শনিবার (৬ সেপ্টেম্বর) সকালে চৌদ্দগ্রাম উপজেলায় এক অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

বিস্তারিত...

ফ্যাসিবাদের পুনরুত্থান না চাইলে ভালো রাজনীতি করতে হবে: সালাহউদ্দিন আহমদ

বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেছেন, আমরা যদি স্বৈরাচারী ব্যবস্থার পুনরুত্থান না চাই, তাহলে আমাদের ভালো রাজনৈতিক চর্চা, ভালো আদর্শের রাজনীতি স্থাপন এবং লালন করতে হবে। এই গণতান্ত্রিক সংস্কৃতির চর্চার মধ্য দিয়ে আমরা এমন একটা স্তরে উন্নীত হবো ইনশাআল্লাহ যখন বাংলাদেশে আর কোনোদিনই ফ্যাসিবাদ এবং স্বৈরতন্ত্রে উদ্বুদ্ধ হওয়ার কোনো সুযোগ থাকবে না।

বিস্তারিত...

কয়েক সপ্তাহের মধ্যেই তারেক রহমান দেশে ফিরবেন জানালেন ডা. জাহিদ

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কয়েক সপ্তাহের মধ্যেই দেশে ফিরবেন বলে জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য ডা. এজেডএম জাহিদ হোসেন। শনিবার (৬ সেপ্টেম্বর) জাতীয় প্রেস ক্লাবে এক অনুষ্ঠানে এ তথ্য জানান তিনি।

বিস্তারিত...

আ.লীগের ক্লিন ইমেজের লোকেরা জাপায় এলে মনোনয়ন পাবে: কো-চেয়ারম্যান

জুলাই গণহত্যায় অভিযুক্ত দল আওয়ামী লীগের ‘ক্লিন ইমেজের’ কেউ জাতীয় পার্টিতে (জাপা) যোগ দিলে তাদের আসন্ন জাতীয় নির্বাচনে মনোনয়ন দেওয়া হবে বলে জানিয়েছেন দলটির কো-চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান মোস্তফা। শনিবার (৬ সেপ্টেম্বর) দুপুরে রংপুর নগরীর সেন্ট্রাল রোডে জাপার কার্যালয়ে বিভাগের আট জেলার নেতা-কর্মীদের নিয়ে এক যৌথসভার পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা জানান।

বিস্তারিত...

নির্বাচন, দেশ ও গণতন্ত্র নিয়ে ষড়যন্ত্র হচ্ছে : মাহবুবের রহমান

কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম বলেন, নির্বাচন, দেশ ও গণতন্ত্র নিয়ে ষড়যন্ত্র হচ্ছে। এই ষড়যন্ত্র দেশ,নির্বাচন কিংবা গণতন্ত্র নিয়ে নয়; এটি তারেক রহমানকে নিয়ে ষড়যন্ত্র। এইসব ষড়যন্ত্র মোকাবেলায় বিএনপির নেতাকর্মীদের সচেতন থাকতে হবে। ঐক্যবদ্ধভাবে প্রতিহত করতে হবে।

বিস্তারিত...

জাতীয় পার্টির অফিস ভাঙচুর, মুখ খুললেন রাশেদ খান

শাহবাগে সমাবেশের পর গতকাল গণঅধিকার পরিষদের নেতাকর্মীরা জাতীয় পার্টির অফিস ভাঙচুর করে নাই বলে দাবি করেছেন সংগঠনটির সাধারণ সম্পাদক রাশেদ খান।

বিস্তারিত...

নির্বাচন নয়, আ. লীগকে পুনর্বাসনের চেষ্টা চলছে : উপদেষ্টা আসিফ

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় বিষয়ক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন, ডিসেম্বরে যারা নির্বাচন করার কথা বলেছে, তারাই এখন নির্বাচন বানচালের ষড়যন্ত্রে লিপ্ত। তারা নির্বাচন নয়, আওয়ামী লীগকে পুনর্বাসনের চেষ্টা করছে।

বিস্তারিত...

নুরকে দেখতে ঢামেকে মির্জা আব্বাস

গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরকে দেখতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে গেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস।

বিস্তারিত...

লাশ পুড়িয়ে দেওয়া রাসুলের শিক্ষা নয় : রিজভী

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, আজ আমরা নিজেরা দ্বিধাবিভক্ত। আমরা কারো মাজার ভাঙছি। কোনো লাশ পুড়িয়ে দিচ্ছি। এটা তো রাসুলের শিক্ষা নয়। শনিবার (৬ সেপ্টেম্বর) সকালে রাজধানীর নয়াপল্টনে বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষ্যে মিলাদ ও দোয়া মাহফিলে তিনি এসব কথা বলেন।

বিস্তারিত...

বিএনপি মহাসচিবের সঙ্গে পাকিস্তানি হাইকমিশনারের সাক্ষাৎ

বাংলাদেশে নিযুক্ত পাকিস্তানি নতুন হাইকমিশনার ইমরান হায়দারের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বিস্তারিত...

অশান্তির বিষবাষ্প ক্রমান্বয়ে বাড়ছে : জিএম কাদের

জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের বলেছেন, আজকের বাংলাদেশে ন্যায় বিচার প্রতিষ্ঠার নামে, ব্যক্তিগত হিংসা চরিতার্থ করার বা ব্যক্তিগত স্বার্থসিদ্ধির জন্য অন্যায়ভাবে জুলুম, নির্যাতন করা হচ্ছে। তার ফলে, সারা দেশে অরাজকতা ও হানাহানি ছড়িয়ে পড়েছে।

বিস্তারিত...

বাবা-মায়ের নামসহ চাঁদাবাজ-বাটপারদের তালিকা ঝুলানো হবে : সারজিস আলম

আগামীর বাংলাদেশে আর কাউকে ফ্যাসিস্ট শেখ হাসিনা হয়ে উঠতে দেওয়া হবে না বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম। তিনি বলেন, যারা চোর, বাটপার, চাঁদাবাজ ও হুমকিদাতা, তাদের নাম-ঠিকানার সঙ্গে বাবা-মায়ের নাম প্রকাশ্যে তালিকা আকারে ঝুলিয়ে দেওয়া হবে।

বিস্তারিত...

গণঅধিকার পরিষদকে সন্ত্রাসবিরোধী আইনে নিষিদ্ধের দাবি জাপার

গণঅধিকার পরিষদকে নিষিদ্ধের দাবি জানিয়েছেন জাতীয় পার্টির একাংশের মহাসচিব শামীর হায়দার পাটোয়ারী।

বিস্তারিত...

জাতীয় পার্টির কার্যালয় হামলার ঘটনায় বিএনপির নিন্দা

জাতীয় পার্টির কাকরাইলস্থ কেন্দ্রীয় কার্যালয়ে কিছু উচ্ছৃঙ্খল মানুষের হামলা ও ভাংচুরের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে নিন্দা জানিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি।

বিস্তারিত...

রাজবাড়ীর ঘটনায় সরকারের আইনশৃঙ্খলা রক্ষায় ব্যর্থতা স্পষ্ট : এনসিপি

রাজবাড়ীতে নিজেকে ‘ইমাম মাহদী’ দাবি করা নুরুল হক ওরফে নুরাল পাগলার মাজারে হামলা এবং লাশ তুলে পুড়িয়ে দেওয়ার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।

বিস্তারিত...

© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪