আলোচিত বিএনপি নেত্রী ব্যারিস্টার রুমিন ফারহানা নির্বাচন কমিশনারের (ইসি) সঙ্গে সাক্ষাৎ করলেন। মঙ্গলবার (২ সেপ্টেম্বর) নির্বাচন কমিশনার মো. আনোয়ারুল ইসলাম সরকারের সঙ্গে সাক্ষাৎ করেন তিনি। এই নির্বাচন কমিশনার সংসদীয় আসনের সীমানা পুনর্নির্ধারণে গঠিত কমি
ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবিরকে জড়িয়ে ছাত্রদলের নোংরা অপপ্রচারের তীব্র নিন্দা ও প্রতিবাদ একজন নারী শিক্ষার্থীকে নিয়ে ফেসবুকে কুরুচিপূর্ণ মন্তব্যকারী শিক্ষার্থীর সাথে ছাত্রশিবিরের সংশ্লিষ্টতার মিথ্যা তথ্য অপপ্রচারের তীব্র নিন্দা ও হুঁশিয়ারি উচ্চারণ করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির।
রাজধানীর রমনা এলাকায় হামলায় আহত হয়ে চিকিৎসাধীন গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরকে দেখতে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে গেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
রাজধানীর পল্টনে গণঅধিকার পরিষদ অফিস থেকে বৈঠক শেষে বের হওয়ার সময় দুষ্কৃতকারীদের হামলায় জাতীয়তাবাদী সমমনা জোটের শরিক দল জাগপার সভাপতি খন্দকার লুৎফর রহমান গুরুতর আহত হয়েছেন।
সাধারণ মানুষের কষ্ট লাঘব ও স্বাস্থ্য সেবা মান উন্নত করতে মহাখালী ক্যান্সার হাসপাতালে কোটি টাকা অনুদান দিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।
সংবিধানে যত গণতান্ত্রিক সংস্কার হয়েছে তা বিএনপির হাত ধরেই হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, বিএনপি দেশকে এমন জায়গায় নিয়ে যাবে যেখানে গণতন্ত্রকে আর কেউ ব্যাহত করতে পারবে না।
বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেছেন, আগামী জাতীয় নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ হবে কিনা তা নিয়ে জনগণের মধ্যে শঙ্কা তৈরি হয়েছে। সাজানো নির্বাচন আয়োজনে কোনো দেশপ্রেমিক রাজনৈতিক দল অংশ নেবে না।
মাদারীপুরে সুস্বাস্থ্য ও সঠিক খাদ্যাভ্যাস গড়ে তোলার লক্ষ্যে ফলিত পুষ্টি বিষয়ক তিন দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়েছে।
বর্ণাঢ্য আয়োজনে চাঁদপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ৪৭ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। সোমবার (১ সেপ্টেম্বর) বিকেলে জেলা বিএনপির দলীয় কার্যালয় সামনে থেকে সমাবেশ শেষে জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিক ও সাধারণ সম্পাদক অ্যাড. সলিম উল্ল্যাহ সেলিম এর নেতৃতে একটি র্যালি বের হয়। র্যালিটি শহরের জোড় পুকুরপাড়, বায়তুল আমিন চত্তর, চিত্রলেখা মোড়, হাজী মহসীন রোড, ছায়াবানী রোড, নতুন বাজার হয়ে পুনরায় জেলা বিএনপির কার্যালয়ে এসে শেষ হয়।
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) একটি প্রতিনিধি দল। আজ (সোমবার, ১ সেপ্টেম্বর) সন্ধ্যায় গুলশানস্থ বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে এ বৈঠক হয়।
বিএনপি জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন, বিএনপি’র দায়িত্ব সারা বাংলাদেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি বজায় রাখা। যাতে সুষ্ঠ নির্বাচন হয়। নেতা-কর্মিদের উর্দ্দেশ্যে তিনি আরও বলেন, যদি নির্বাচন চাও, তাহলে আর এইসব বিশৃঙ্খলা করা যাবে না।
বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, ‘বড় বড় সুবিধাবাদী নেতা অনেক সময় দল ত্যাগ করে দলের বিরুদ্ধে অবস্থান নিয়েছেন, কিন্তু কখনো তৃণমূলের কর্মীরা দলের বিরুদ্ধে যাননি। খালেদা জিয়া ও তারেক রহমানকে ছেড়ে যাননি। বিএনপি তৃণমূলের দল, বিএনপি জনগণের দল। সুতরাং কোনো ষড়যন্ত্র করে বিএনপির অগ্রযাত্রা বন্ধ করা যাবে না।
আওয়ামী লীগের গুজব তৈরির কারখানা হিসাবে খ্যাত সিআরআই’র দায়িত্ব এখন ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মেয়ে সায়মা ওয়াজেদ পুতুলের হাতে। নয়াদিল্লির অভিজাত এলাকা লুটিয়েন্স বাংলো জোনের কাছেই একটি দোতলা ভবনকে কার্যালয় বানিয়ে তিনি এখন এই প্রতিষ্ঠানটির যাবতীয় কার্যক্রম পরিচালনা করছেন। এই লুটিয়েন্স বাংলো জোনেরই একটি বাড়িতে বসবাস করছেন তার মা পতিত স্বৈরাচার ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা।
জিয়া সাইবার ফোর্সের (জেডসিএফ) ঢাকা মহানগর উত্তর এর উদ্যেগে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে জিয়া সাইবার ফোর্স মহানগর উত্তর এর নেতৃবৃন্দ সোমবার (১ সেপ্টেম্বর) সকালে রাজধানীর জিয়া উদ্যানে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিস্থলে পুষ্পস্তবক অর্পন এবং দোয়া করেন।