| বঙ্গাব্দ
Space For Advertisement
সকল খবর

গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণে জনসভা করবে বিএনপি

জুলাই গণঅভ্যুত্থানের শহীদ ছাত্র-শ্রমিক-জনতার পরিবারের সম্মানে আগামীকাল (বুধবার) জনসভা করবে ঢাকা জেলা বিএনপি। মঙ্গলবার (২৯ জুলাই) বিএনপির পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

বিস্তারিত...

রাউজানে বিএনপির দুই পক্ষের মধ্যে সংঘর্ষ–গুলি, আহত ২০

চট্টগ্রামের রাউজানে বিএনপির দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনায় অন্তত ২০ জন আহত হয়েছেন। আজ মঙ্গলবার বিকেলে চট্টগ্রাম–রাঙামাটি সড়কের সত্তারহাট এলাকায় এ ঘটনা ঘটেছে।

বিস্তারিত...

বিচার-সংস্কার, নির্বাচন পাশাপাশি হতে হবে: জামায়াত আমির

চব্বিশের অভ্যুত্থানের শহীদ ও জীবিত শহীদদের ‘জাতির সম্পদ’ হিসেবে স্বীকৃতি নিশ্চিতের আহ্বান জানিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেন, ‘শহীদ ও জীবিত শহীদরা আমাদের সম্পদ। এ স্বীকৃতি দিতে হবে এবং বাস্তব সম্মান নিশ্চিত করতে হবে। সরকার ও জাতির পক্ষ থেকে এ দায়িত্ব পালিত হওয়া উচিত।’

বিস্তারিত...

জুলাই সনদের এই খসড়া গ্রহণ করতে পারি না: এনসিপি

সিদ্ধান্ত গ্রহণপদ্ধতি নিয়ে আলোচনা না করেই জাতীয় ঐকমত্য কমিশন ‘হঠাৎ’ জুলাই সনদের খসড়া প্রকাশ করেছে মন্তব্য করে উষ্মা প্রকাশ করেছে জাতীয় নাগরিক পার্টি-এনসিপি। দললের যুগ্ম আহ্বায়ক জাভেদ রাসিন বলছেন, আমরা এটির তীব্র বিরোধিতা করছি। আলোচনার পদ্ধতি নিয়েই আলোচনা হয়নি, অথচ তারা খসড়া প্রকাশ করেছে। এটা আমরা গ্রহণ করতে পারি না।

বিস্তারিত...

কয়েকটি দল পণ করেছে পিআর না হলে নির্বাচনে যাবে না : মির্জা ফখরুল

বিএনপি সংস্কারকে ভয় পায় না মন্তব্য করে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দুঃখজনকভাবে আমাদের দেশের কয়েকটি রাজনৈতিক দল এগুলোকে (পিআর পদ্ধতি) প্রমোট করে। প্রমোট নয় শুধু, পণ করে বসে আছে এটা না হলে নির্বাচনে যাবে না।

বিস্তারিত...

নিজেদের চাঁদাবাজি ঢাকতে তরুণদের দায় দিচ্ছে বিএনপি: নাহিদ ইসলাম

বিএনপির বিরুদ্ধে চাঁদাবাজি প্রসঙ্গে কঠোর সমালোচনা করে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, ৫ আগস্টের পর বিএনপির মাধ্যমে চাঁদাবাজি ছড়িয়ে গেছে। এখন নিজেদের দায় এড়াতে তরুণদের উপর দোষ চাপানো হচ্ছে।

বিস্তারিত...

মেয়র হতে না পেরে দখল করা টিভি দিয়ে প্রোপাগান্ডা ছড়াচ্ছেন ইশরাক ভাই : উপদেষ্টা আসিফ

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সাবেক মেয়রপ্রার্থী ইশরাক হোসেন শপথ নিতে না পেরে অপপ্রচারে নেমেছেন বলে অভিযোগ করেছেন অন্তর্বর্তী সরকারের যুব ও ক্রীড়া এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

বিস্তারিত...

ক্ষমতায় এলে শহীদ পরিবারদের পুনর্বাসন নিশ্চিত করবে বিএনপি : মির্জা ফখরুল

সংস্কার যদি মানুষের কল্যাণে না আসে, তাহলে সেই সংস্কার কোনো কাজে আসবে না বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, বিএনপি ক্ষমতায় এলে শহীদ পরিবারের পুনর্বাসনের উদ্যোগ নেয়া হবে।

বিস্তারিত...

টাঙ্গাইলে আজ এনসিপির পদযাত্রা, নিরাপত্তায় নিয়োজিত ৯ শতাধিক পুলিশ সদস্য

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দেশব্যাপী জুলাই পদযাত্রার অংশ হিসেবে মঙ্গলবার (২৯ জুলাই) টাঙ্গাইলে পদযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত হবে। এরইমধ্যে সব প্রস্ততি সম্পন্ন করেছেন স্থানীয় নেতাকর্মীরা।

বিস্তারিত...

‘চোর-বাটপার না ধরে শুধু রাজনীতিবিদদের দোষারোপ করা হচ্ছে:বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা আবদুস সালাম

চোর-বাটপার-মাফিয়াদের না ধরে শুধু রাজনীতিবিদদের হেয় ও দোষারোপ করা হচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা আবদুস সালাম।

বিস্তারিত...

মালদ্বীপের স্বাধীনতা দিবসে শুভেচ্ছা বার্তা জামায়াতের

মালদ্বীপের ৬০তম স্বাধীনতা দিবস উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে অংশ নিয়েছেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার।

বিস্তারিত...

পররাষ্ট্রে চেয়ারপারসন কার্যালয়ের চিঠি, খালেদা জিয়াকে ফের লন্ডন পাঠানোর প্রয়োজন দেখা দিয়েছে

মেডিকেল বোর্ডের পরামর্শে সাবেক প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য পুনরায় যুক্তরাজ্য পাঠানোর জরুরী প্রয়োজন দেখা দিয়েছে বলে অন্তর্বর্তী সরকারকে জানিয়েছে দলটির চেয়ারপারসন কার্যালয়।

বিস্তারিত...

আমলাতান্ত্রিক কর্তৃত্ব দমনে নিরপেক্ষ ও মেধাভিত্তিক পিএসসি চায় জামায়াত

দেশের আমলাতন্ত্র থেকে ‘কর্তৃত্ববাদী ভূত’ দূর করতে একটি স্বচ্ছ, মেধাভিত্তিক এবং নিরপেক্ষ পাবলিক সার্ভিস কমিশন (পিএসসি) দাবি করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডা. সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের।

বিস্তারিত...

© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪