সভাপতি রিফাত রশিদ বলেন, ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারকে ব্যবহার করে অপকর্ম হচ্ছে। এসব বরদাশ্ত করা হবে না। আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি অনুরোধ, এসব অপকর্মকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেন।’
ভোলার চরফ্যাশনে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে অনশন করছে এক কিশোরী। ওই কিশোরীর দাবি অনুযায়ী, সে বৈষম্যবিরোধী আন্দোলনের সময় সক্রিয় ছিল বলে দাবি করে। স্থানীয় সূত্র জানিয়েছে, সে ভোলা জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সহসমন্বয়ক।
জাতীয় নাগরিক পার্টির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেছেন, ‘বাংলাদেশে অসংখ্য হত্যাকাণ্ড ঘটেছে, অসংখ্য ঘটনা ঘটেছে। এর মধ্যে বড় একটি ঘটনা হলো ১০ ট্রাক অস্ত্রের চালান। যদি অস্ত্র হ্যান্ডলই করতে না পারেন, তবে নিয়ে আসছিলেন কেন আপনি?
পদ্মা ব্যারাজ ও দ্বিতীয় পদ্মা সেতু নির্মাণের গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, এ ধরনের বৃহৎ প্রকল্প বাস্তবায়নের জন্য রাজনৈতিক অঙ্গীকার অপরিহার্য। পাশাপাশি, এসব বিষয়ে জনসম্পৃক্ত দাবিও থাকতে হবে।
এক সংসদ সদস্যের কাছে চাঁদাবাজির সময় হাতেনাতে আটক আব্দুর রাজ্জাক বিন সুলাইমান (রিয়াদ) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ছাত্র প্রতিনিধি। মন্ত্রণালয়ের সরকারি কমিশন সদস্য ছিলেন তিনি। বিষয়টি নিয়ে নিজের ফেসবুকে একটি পোস্ট দিয়েছেন গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খাঁন
২০২৪ সালের ৫ আগস্টের পর থেকে জুলাই আহতদের দেখতে প্রতি শনিবার সিএমএইচে যান সেনাপ্রধান— এমন তথ্য জানিয়েছেন এনসিপির মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম। এ ছাড়াও সেনাবাহিনী এবং সেনাপ্রধানের প্রশংসা করে কয়েকটি অজানা তথ্য জানিয়েছেন তিনি।
নির্বাচন কমিশনে (ইসি) ২০২৪ পঞ্জিকা বছরের আয়-ব্যয়ের হিসাব জমা দিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। ২০২৪ সালে দলটির আয় হয়েছে ১৫ কোটি ৬৫ লাখ ৯৪ হাজার ৮৪২ টাকা। আর ব্যয় হয়েছে ৪ কোটি ৮০ লাখ ৪ হাজার ৮২৩ টাকা। বর্তমানে উদ্বৃত্ত আছে ১০ কোটি ৮৫ লাখ ৯০ হাজার ১৯ টাকা।
জাতীয় পার্টির (কাজী জাফর) চেয়ারম্যান মোস্তফা জামাল হায়দার বলেছেন, আগামী চার-পাঁচ দিনের মধ্যে নির্বাচনের সুনির্দিষ্ট তারিখ ঘোষণা করার কথা বলেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।
জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের সঙ্গে তুরস্কের সাবেক পার্লামেন্টারিয়ান মেম্বার, এরদোগানের সাবেক উপদেষ্টা এবং একে পার্টির সাবেক ডেপুটি চেয়ারম্যান অধ্যাপক ড. ইয়াসিন আকতাই সৌজন্য সাক্ষাৎ করেছেন।
রাজধানীর গুলশানে সংরক্ষিত নারী আসনের সাবেক সংসদ সদস্য শাম্মী আহমেদের বাসায় গিয়ে ৫০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগে পাঁচজনকে আটক করেছে পুলিশ৷ তাদের মধ্যে তিনজন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা৷ এই তিনজনকে সাংগঠনিক শৃঙ্খলাভঙ্গের অভিযোগে সংগঠন থেকে বহিষ্কার করা হয়েছে৷
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জার্মানির কমিটি গঠন করা হয়েছে। শনিবার (২৬ জুলাই) দলটির সদস্যসচিব আখতার হোসেন এবং মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ কমিটি গঠনের বিষয়ে জানানো হয়েছে।
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, পুরোনো সিস্টেমে পুরোনো আইনে এই বাংলাদেশকে আর চলতে দেব না। অভ্যুত্থানের পরে নানা শক্তি চেষ্টা করছে দেশকে এগিয়ে নেওয়ার। বিচার, সংস্কার ও নতুন সংবিধানের মাধ্যমে আমরা নতুন বাংলাদেশের যাত্রা শুরু করতে চাই।
রাজনৈতিক সংস্কৃতির পরিবর্তন না হলে সংস্কার অর্থহীন বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী।
দেশের কোথাও কোনো সুশাসন ও নিয়ন্ত্রণ নেই বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক বিদ্যুৎ প্রতিমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন, কিছু চক্র আছে যারা চায় না বাংলাদেশে গণতান্ত্রিক ধারায় নির্বাচন হোক।