জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, মুজিববাদের বিরুদ্ধে দেশের মানুষকে রাজনৈতিক, সাংস্কৃতিক ও সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবে। যাতে মুজিববাদ এই দেশে আর মাথা তুলে দাঁড়াতে না পারে।
মাইলস্টোন স্কুল ক্যাম্পাসে বিমান বিধ্বস্তের ঘটনায় একই পরিবারের নিহত দুই ভাই-বোন নাজিয়া ও নাফির পরিবারের পাশে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে দাঁড়িয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
সমন্বয়হীনতার পাশাপাশি অভিজ্ঞতার অভাব থাকায় অন্তর্বর্তী সরকার বিতর্কে জড়িয়ে পড়ছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়।
রাজধানীর চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে শুক্রবার (২৫ জুলাই) জামায়াতে ইসলামীর রুকন সম্মেলনে দলের আমির ডা. শফিকুর রহমান দাবি করেন, জামায়াত যেমন দল নিয়ন্ত্রণ করেছে, তেমনি দেশও নিয়ন্ত্রণ করতে পারবে।
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) 'দেশ গড়তে জুলাই পদযাত্রা' কর্মসূচির অংশ হিসেবে প্রথমবারের মতো সুনামগঞ্জে এসেছেন এনসিপির নেতৃবৃন্দ। দুপুরে সুনামগঞ্জে তাদের জুলাই পদযাত্রা কর্মসূচি অনুষ্ঠিত হবে।
প্রধান উপদেষ্টার প্রতিশ্রুতি অনুযায়ী আগামী ফেব্রুয়ারির মধ্যে সংসদ নির্বাচনের দাবিতে মাঠে নামার কথা ভাবছে বিএনপি। মূলত দ্রুত নির্বাচনের দাবি আদায়ে সরকারকে চাপে রাখতে এই সিদ্ধান্ত নিতে যাচ্ছে দলটি।
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয় বলেছেন, ড. ইউনূসের নেতৃত্বাধীন এই অবৈধ সরকার তার কিছুই করতে পারবে না।
ছাত্রদল সভাপতি রাকিবুল ইসলাম রাকিব বলেছেন, আমরা মসজিদকে একটি পবিত্র স্থান মনে করি। কিন্তু একটি গোষ্ঠী রয়েছে, যারা মসজিদকে অপরাজনীতির কেন্দ্র হিসেবে ব্যবহার করছে।
‘আন্তর্জাতিক ফ্যাসিজম ও গণহত্যা গবেষণা ইনস্টিটিউট’ নামে দুটি ব্যানার টাঙিয়ে গুলিস্তানে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় পরিষ্কার–পরিচ্ছন্ন করার কাজ শুরু হয়েছে। প্রায় এক বছর পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকার পর গতকাল বুধবার থেকে ১০তলা এই ভবন পরিষ্কার করা শুরু হয়।
জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, আমরা বাস্তবিক অর্থে কারও কোনো প্রভুত্ব মানব না। আমাদের প্রভু একমাত্র আল্লাহ। এমনকি আমরা কারও বড় ভাইগিরি মানবো না। দেশে সমমর্যাদার ভিত্তিতে আমরা সকলের সাথে সুসম্পর্ক গড়ে তুলবো।
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বৃহস্পতিবার (২৪ জুলাই) রাজধানীর উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে সাম্প্রতিক যুদ্ধ বিমান দুর্ঘটনায় যেসব পরিবার তাদের সন্তানদের হারিয়েছে, তাদের মধ্যে পাঁচটি পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করেছেন।
জিডিপির হিসাব কারসাজি করতে রাজি না হওয়ায় এক কর্মকর্তাকে অপদস্থ করা হয়েছে জানিয়ে ড. মঈন আরো বলেন, জিডিপির হিসাব কারসাজি করতে রাজি না হওয়ায় এক কর্মকর্তাকে থাপ্পড় দেওয়া হয়েছিল।