| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

পররাষ্ট্রে চেয়ারপারসন কার্যালয়ের চিঠি, খালেদা জিয়াকে ফের লন্ডন পাঠানোর প্রয়োজন দেখা দিয়েছে

reporter
  • আপডেট টাইম: Jul ২৮, ২০২৫ ইং | ১৭:০০:৫২:অপরাহ্ন  |  ১৪৬০৬১০ বার পঠিত
পররাষ্ট্রে চেয়ারপারসন কার্যালয়ের চিঠি, খালেদা জিয়াকে ফের লন্ডন পাঠানোর প্রয়োজন দেখা দিয়েছে
ছবির ক্যাপশন: বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ।ফাইল ছবি।

বিশেষ প্রতিনিধি:  মেডিকেল বোর্ডের পরামর্শে সাবেক প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য পুনরায় যুক্তরাজ্য পাঠানোর জরুরী প্রয়োজন দেখা দিয়েছে বলে অন্তর্বর্তী সরকারকে জানিয়েছে দলটির চেয়ারপারসন কার্যালয়। গত ২৭শে জুলাই, রোববার পররাষ্ট্র সচিব বরাবর পাঠানো অতি জরুরি চিঠিতে এমনটাই জানায় বিএনপি।

চেয়ারপারসনের একান্ত সচিব এ বি এম আবদুস সাত্তার স্বাক্ষরিত ওই চিঠিতে বেগম জিয়া এবং তার ৪ জন সফরসঙ্গীর ১০ বছরের মাল্টিপল এন্ট্রি ভিসা নিশ্চিত করতে বৃটিশ সরকারের প্রতি অনুরোধের সর্বোচ্চ অনানুষ্ঠানিক পত্র নোট ভারবাল চাওয়া হয়।

সাবেক সচিব ৮২ ব্যাচের তুখোড় অফিসার এবিএম আবদুস সাত্তার স্বাক্ষরিত পররাষ্ট্র সচিব বরাবর পাঠানো চিঠির ভাষ্যটি ছিল এ রকম “মহোদয়, উপর্যুক্ত বিষয়ে আপনার সদয় অবগতির জন্য জানাচ্ছি যে, চিকিৎসক টিমের পরামর্শক্রমে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া উন্নত চিকিৎসার জন্য পুনরায় যুক্তরাজ্যে গমন করা জরুরী প্রয়োজন দেখা দিয়েছে। নিম্নবর্ণিত কর্মকর্তা ও ব্যক্তিগত সহকারী তাঁর সফরসঙ্গী হবেন।

তাঁদের অনুকূলে ‘নোট ভারভাল’ ইস্যু করার জন্য বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি। ১. বেগম খালেদা জিয়া পাসপোর্ট নাম্বার নং..., ২. এ বি এম আব্দুস সাত্তার পাসপোর্ট নং... ৩. মো: মাসুদার রহমান, পাসপোর্ট নাম্বার নং..., ৪. ফাতেমা বেগম পাসপোর্ট নাম্বার নং..., ৫. রুপা সিকদার পাসপোর্ট নাম্বার নং...। পররাষ্ট্র মন্ত্রণালয় চিঠিটি পাওয়ার কথা স্বীকার করলেও নোট ভারবাল প্রক্রিয়া এখনো সম্পন্ন হয়নি বলে নিশ্চিত করা হয়েছে।

রিপোর্টার্স ২৪ /এমবি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪