| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ঢাকায় জামায়াতের জাতীয় সমাবেশ: রাজশাহী ও সিরাজগঞ্জ থেকে চালু হচ্ছে স্পেশাল ট্রেন

reporter
  • আপডেট টাইম: Jul ১৮, ২০২৫ ইং | ০৭:১২:২৮:পূর্বাহ্ন  |  ১৪৮৫৭৩৭ বার পঠিত
ঢাকায় জামায়াতের জাতীয় সমাবেশ: রাজশাহী ও সিরাজগঞ্জ থেকে চালু হচ্ছে স্পেশাল ট্রেন
ছবির ক্যাপশন: ছবি: সংগৃহীত

স্টাফ রিপোর্টার : আগামী শনিবার (১৯ জুলাই) রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে বাংলাদেশ জামায়াতে ইসলামীর জাতীয় সমাবেশে অংশগ্রহণ নিশ্চিত করতে রাজশাহী ও সিরাজগঞ্জ থেকে দুটি বিশেষ ট্রেন চালুর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ রেলওয়ে।

পশ্চিমাঞ্চল রেলওয়ের মহাব্যবস্থাপক ফরিদ আহমেদ বিষয়টি নিশ্চিত করে জানান, আবেদন অনুযায়ী এবং নিয়ম মেনে ভাড়া, সার্ভিস চার্জ ও অন্যান্য পাওনা পরিশোধের শর্তে এই ট্রেন বরাদ্দ দেওয়া হয়েছে। যেহেতু ট্রেনগুলোর সাপ্তাহিক বন্ধের দিন শনিবার, তাই চলাচলে কোনো বিঘ্ন ঘটবে না বলেও জানান তিনি।

রাজশাহী-ঢাকা-রাজশাহী রুটে চলাচলকারী ৭৫৫/৭৫৬ মধুমতি এক্সপ্রেস ট্রেনের নির্ধারিত বন্ধের দিনে স্পেশাল ট্রেনটি চালানো হবে। এতে থাকবে ১৪টি বগি, যার মধ্যে ২৪টি এসি বার্থ এবং বাকিগুলো শোভন চেয়ার—মোট আসনসংখ্যা ১,১৭৯টি। পদ্মা সেতু হয়ে চলাচলকারী এই ট্রেনটি এবার যাত্রা করবে যমুনা সেতু হয়ে।

ট্রেনটি শুক্রবার দিবাগত রাত ১টায় রাজশাহী রেলস্টেশন থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসবে এবং সমাবেশ শেষে শনিবার রাত ৮টা ১৫ মিনিটে ঢাকা থেকে রাজশাহীর উদ্দেশে ফিরবে। যাত্রাপথে রাজশাহী বিশ্ববিদ্যালয়, হরিয়ান ও সরদহ রোড স্টেশনে যাত্রাবিরতি থাকবে।

জামায়াতে ইসলামীর রাজশাহী মহানগরের সহকারী সেক্রেটারি মো. শাহাদাৎ হোসাইন বলেন, “মহাসমাবেশ সফল করতে রাজশাহী থেকে ইতিমধ্যে ৭০টি বাস ও একটি ট্রেন রিজার্ভ করা হয়েছে। মহানগরী থেকে প্রায় ২৫-৩০ হাজার নেতাকর্মী অংশ নেবেন।”

অন্যদিকে সিরাজগঞ্জ বাজার-ঢাকা-সিরাজগঞ্জ রুটেও একটি স্পেশাল ট্রেন বরাদ্দ দিয়েছে রেল কর্তৃপক্ষ। এই বরাদ্দের চিঠি ইস্যু করেছেন ডেপুটি চিফ অপারেটিং সুপারিনটেনডেন্ট-১ মোসা. আরফিন নাহার। এখানেও একইভাবে আগাম ভাড়া ও প্রযোজ্য চার্জ পরিশোধ সাপেক্ষে ট্রেন পরিচালনার অনুমতি দেওয়া হয়েছে।

সরকারি নিয়মনীতি অনুসরণ করে দলীয় সমাবেশে অংশ নিতে রেলওয়ের এই ব্যতিক্রমী সহায়তা দিচ্ছে একদিকে রাজনৈতিক বাস্তবতা, অন্যদিকে রাষ্ট্রীয় সেবার ভারসাম্য রক্ষা করার বার্তা।


রিপোর্টার্স ২৪/এমবি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪