| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

গণতন্ত্রের চূড়ান্ত বিজয় হলেই শহীদদের আত্মা শান্তি পাবে : খায়রুল কবির খোকন

reporter
  • আপডেট টাইম: Jul ১৮, ২০২৫ ইং | ০৫:১২:২২:পূর্বাহ্ন  |  ২১৬২৬৮৫ বার পঠিত
গণতন্ত্রের চূড়ান্ত বিজয় হলেই শহীদদের   আত্মা শান্তি পাবে : খায়রুল কবির খোকন

নরসিংদী প্রতিনিধি :  বিএনপির যুগ্ন মহাসচিব খায়রুল কবির খোকন বলেন, দেশে এখনো পরিকল্পিত ষড়যন্ত্র চলছে। গোপালগঞ্জে হামলা এবং মিটফোর্টে ব্যবসায়ীকে নৃসংশভাবে হত্যা কোন বিচ্ছিন্ন ঘটনা নয়, এসবই পরিকল্পিত ষড়যন্ত্রের অংশ। 

 শুক্রবার (১৮জুলাই) সকালে নরসিংদীর চিনিশপুরে জুলাই আন্দোলনে জেলার প্রথম শহীদ তাহমিদের কবরে ফুলের শ্রদ্ধা নিবেদন শেষে এসব কথা বলেন।

তিনি আরও বলেন, তহমিদদের মত শহীদদের রক্তে অর্জিত অভ্যুত্থানকে তারা ভিন্ন খাতে প্রবাহিত করার চেষ্টা করছে। এসব থেকে মুক্তি পেতে গণতন্ত্রের বিজয় অর্জন করা জরুরী। এজন্য একটি সুষ্ঠু নির্বাচনের মধ্যদিয়ে গণতন্ত্রের চূড়ান্ত বিজয় হলেই শহীদ তাহমিদসহ সকল শহীদের আত্মা শান্তি পাবে।

এসময় জেলা বিএনপির সাধারণ সম্পাদক মনজুর এলাহী, এ্যাড. আব্দুল বাছেদ ভূঁইয়া, গোলাম কবির কামাল, শহীদ তাহমিদের পিতা রফিকুল ইসলাম, বিএনপি নেতা মহসীন হোসেন বিদ্যুৎ ইলিয়াস আলী ভূঁইয়া সালমা আক্তার সপ্না  আউলাদ হোসেন, আব্দুর রউফ ফকির রনি, সুমন চৌধুরীসহ জেলা বিএনপি ও সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। 

পরে দিনব্যাপী কর্মসূচীর অংশ হিসেবে তাহমিদের স্কুলে স্মরণসভা, দোয়া ও মোনাজাতে অংশ নেন বিএনপি নেতৃবৃন্দ। তাছাড়া বিকেলে শহীদ সজিবের কবর জিয়ারাত, কালো ব্যাচ ধারণ ও মৌন মিছিল করবে নরসিংদী জেলা বিএনপি।

উল্লেখ্য শহীদ তাহমিদ  জুলাই আন্দোলনে অংশ নিয়ে ১৮ জুলাই ঢাকা-সিলেট মহাসড়কের জেলখানা মোড়ে পুলিশের গুলিতে জেলার প্রথম শহীদ হন। সে নরসিংদীর নাসিমা কাদির মোল্লা স্কুলের তৎকালীর নবম শ্রেণীর শিক্ষার্থী ছিলেন।


ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪