| বঙ্গাব্দ
Space For Advertisement
সকল খবর

সারজিস আলমকে শোকজ

আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে পঞ্চগড়-১ (পঞ্চগড় সদর, তেঁতুলিয়া ও আটোয়ারী) আসনের ১০ দলীয় জোটের প্রার্থী এবং জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলীয় মুখ্য সমন্বয়ক সারজিস আলমকে শোকজ করেছে নির্বাচন কমিশন (ইসি)।

বিস্তারিত...

তাসনিম জারার ইশতেহার: সমস্যার সঙ্গে দিলেন সমাধানের পথ

আসন্ন সংসদ নির্বাচনে ঢাকা-৯ (খিলগাঁও, সবুজবাগ ও মুগদা) আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নিজের নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছেন ডা. তাসনিম জারা। শনিবার (২৪ জানুয়ারি) তিনি নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে ‘ফুটবল’ প্রতীকের প্রার্থী

বিস্তারিত...

ছোট ভাই কোকোর কবর জিয়ারত করলেন তারেক রহমান

বিএনপি চেয়ারপারসন তারেক রহমান তার ছোট ভাই আরাফাত রহমান কোকোর ১১তম মৃত্যুবার্ষিকীতে বনানী কবরস্থানে কবর জিয়ারত করেছেন। আজ শনিবার (২৪ জানুয়ারি) বিকেলে তিনি পরিবারের সদস্যদের সঙ্গে এই জিয়ারত করেন।

বিস্তারিত...

অনলাইনে আসক্তি ঠেকাতে শিক্ষা ব্যবস্থায় পরিবর্তন চান তারেক রহমান

শিশু-কিশোরদের অনলাইন আসক্তি থেকে দূরে রাখতে শিক্ষা ব্যবস্থায় কাঠামোগত পরিবর্তনের ওপর জোর দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন, শিক্ষাকে শুধু একাডেমিক পড়াশোনায় সীমাবদ্ধ না রেখে খেলাধুলা, শিল্প ও সংস্কৃতিকে বাধ্যতামূলকভাবে অন্তর্ভুক্ত করতে হবে।

বিস্তারিত...

জামায়াত-এনসিপির জোটে যুক্ত হচ্ছে আরো এক দল?

ত্রয়োদশ জাতীয় নির্বাচন সামনে রেখে জামায়াত নেতৃত্বাধীন জোটে যোগ দিচ্ছে ‘বাংলাদেশ লেবার পার্টি’। এর ফলে জোটটি আবারও ১১ দলীয় রূপ পাচ্ছে। এর আগে জোটটি ১১ দলের হওয়ার সম্ভাবনা থাকলেও শেষ মুহূর্তে সেখান থেকে বেরিয়ে গিয়ে এককভাবে নির্বাচন করার ঘোষণা দেয় ইসলামী আন্দোলন বাংলাদেশ।

বিস্তারিত...

হাসিনার মধ্যে কোনো মনুষ্যত্ব ছিল না: আবুল কালাম

বিএনপির শিল্পবিষয়ক সম্পাদক ও কুমিল্লা-৯ (লাকসাম-মনোহরগঞ্জ) আসনের বিএনপি মনোনীত প্রার্থী আবুল কালাম বলেছেন, স্বৈরাচার হাসিনার মধ্যে কোনো মনুষ্যত্ব ছিল না। তিনি একজন নারী হয়ে অপর একজন নারীকে এক কাপড়ে তার ক্যান্টনমেন্টের বাসা থেকে বের করে দিয়েছিলেন। মিথ্যা মামলায় দিনের পর দিন জেলে বন্দি রেখেছিলেন, তাকে চিকিৎসা পর্যন্ত নিতে দেওয়া হয়নি। আমরা এমন একটি সরকার গঠন করতে চাই যেখানে মনুষ্যত্ব থাকবে।

বিস্তারিত...

চাঁদাবাজি দমনে সামাজিক আন্দোলনের বিকল্প নেই: মির্জা আব্বাস

চাঁদাবাজি নিয়ন্ত্রণ করতে হলে কেবল প্রশাসনিক উদ্যোগ নয়, বরং সমাজভিত্তিক শক্ত আন্দোলন গড়ে তোলাই সবচেয়ে কার্যকর পথ এমন মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও ঢাকা-৮ আসনের সংসদ সদস্য প্রার্থী মির্জা আব্বাস।

বিস্তারিত...

দেড় দশক পর সুষ্ঠু নির্বাচনের পরিবেশ তৈরি হয়েছে: নাহিদ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটারদের নির্বিঘ্নে ভোট দেওয়ার প্রত্যাশা করেছেন ১০ দলীয় জোট মনোনীত ঢাকা-১১ আসনের প্রার্থী ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি বলেন, ‘দীর্ঘ ১৬ বছর পর দেশে একটি সুষ্ঠু নির্বাচনের পরিবেশ তৈরি হয়েছে। মানুষ যেন নির্বিঘ্নে ও উৎসবমুখর পরিবেশে ভোট দিতে পারে, সে লক্ষ্যে আমরা মাঠে কাজ করছি।’

বিস্তারিত...

আমার কোনো প্রতিশ্রুতি নেই, যা প্রয়োজন তাই করব: মির্জা আব্বাস

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে কোনো প্রতিশ্রুতি না থাকায় ঢাকা-৮ আসনে সংসদ সদস্য প্রার্থী ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, জনগণের যখন যা প্রয়োজন হবে, তখন তাই করব।

বিস্তারিত...

প্রাইমারি শিক্ষকদের মোর কোয়ালিফাই করতে চাচ্ছি : তারেক রহমান

বিএনপির চেয়ারপারসন তারেক রহমান বলেছেন, ক্ষমতায় এলে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের যোগ্যতা ও দক্ষতা বৃদ্ধির ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হবে। শিশুদের সঠিক শিক্ষা ও মূল্যবোধ গড়ে তুলতে প্রাথমিক শিক্ষা ব্যবস্থাকে শক্তিশালী করতে তারা কাজ করবে।

বিস্তারিত...

জামায়াত নেতাকর্মীরা দেশেই ছিলেন, মুচলেকা দিয়ে পালিয়ে যাননি: শফিকুর রহমান

জামায়াত নেতাকর্মীরা জুলুম-নির্যাতন সহ্য করেও দেশেই ছিলেন, বিদেশে মুচলেকা দিয়ে পালিয়ে যাননি বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেন, যে দলের নেতারা দেশ ও দেশের মানুষকে ভালোবাসে, তারা দেশ ছেড়ে পালিয়ে যায় না।

বিস্তারিত...

দেড় দশক পর সুষ্ঠু নির্বাচনের পরিবেশ তৈরি হয়েছে: নাহিদ

দীর্ঘ ১৬ বছর পর নির্বাচনের পরিবেশ সুষ্ঠু করার প্রেক্ষাপট তৈরি হয়েছে, এমন আশার কথা জানিয়েছেন ১০ দলীয় জোট মনোনীত ঢাকা-১১ আসনের প্রার্থী ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম।

বিস্তারিত...

জামায়াত স্বাধীনতার বিরোধিতা করেছিল: মির্জা ফখরুল

ঠাকুরগাঁওয়ে নির্বাচনী গণসংযোগকালে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, “হিন্দু সম্প্রদায়ের ভাই-বোনেরা যে নিরাপত্তাহীনতার ভয় পায়, তারা আর তা অনুভব করবেন না। আমরা সবাই একই দেশের নাগরিক। আপনারা আমাদের কাছে সমান। আমরা আপনার নিরাপত্তা ও শান্তির ব্যবস্থা করব,” ।

বিস্তারিত...

বিএনপিকে নিয়ে অপপ্রচার চালানো হচ্ছে: মাহদী আমিন

বিএনপিকে লক্ষ্য করে উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার চালানো হচ্ছে বলে অভিযোগ করেছেন দলটির চেয়ারম্যানের রাজনৈতিক উপদেষ্টা ও নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র মাহদী আমিন। তিনি বলেন, ভারতের সঙ্গে বিএনপির কথিত কোনো চুক্তি নিয়ে যে দাবি তোলা হয়েছে, তার পক্ষে কোনো প্রমাণ নেই এবং বাস্তবতার সঙ্গেও এর কোনো মিল পাওয়া যায় না।

বিস্তারিত...

কবরে গিয়ে আল্লাহকে বলতে পারবেন দাঁড়িপাল্লায় ভোট দিয়েছি: শাহরিয়ার কবির

নির্বাচনে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দেওয়াকে ঈমানি দায়িত্ব হিসেবে উল্লেখ করে সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার এ এস এম শাহরিয়ার কবির বলেছেন, এই দায়িত্ব পালন করলেই আল্লাহ তায়ালাকে খুশি করা সম্ভব হবে। তিনি বলেন, “কবরে গিয়ে অন্তত আল্লাহকে বলতে পারবেন—তোমার দ্বীন কায়েমের জন্য আমি দাঁড়িপাল্লায় ভোট দিয়েছি।”

বিস্তারিত...

© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪