| বঙ্গাব্দ
Space For Advertisement
সকল খবর

ফ্যামিলি কার্ড সম্পূর্ণ ভুয়া ও বেআইনি : ডা. তাহের

জামায়াতে ইসলামীর নায়েবে আমির ও কুমিল্লা-১১ আসনের প্রার্থী ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেছেন, একটি রাজনৈতিক দল নতুন করে ভারতের সঙ্গে আপস করে আবারও দেশ শাসনের ষড়যন্ত্র করছে। তিনি বলেন, তারা বাংলাদেশকে ভারতের কাছে বিক্রি করে দিতে চায়, কিন্তু এ দেশের চার কোটি যুবসমাজ তা কখনোই হতে দেবে না।

বিস্তারিত...

বাংলাদেশের মানুষ ভালো পরিবর্তন চায়: তারেক রহমান

বিএনপি চেয়ারপারসন তারেক রহমান নিজ নির্বাচনি এলাকা ঢাকা-১৭ আসনে ভাসানটেকের বিআরপি ময়দানে অনুষ্ঠিত জনসভায় বক্তব্য রাখছেন। শুক্রবার (২৩ জানুয়ারি) সন্ধ্যায় ৬টা ২৭ মিনিটে মঞ্চে ওঠেন তিনি। তারেক রহমানের আগমনকে কেন্দ্র করে বিকেল থেকেই বিআরপি মাঠ ও আশপাশের এলাকা মানুষে ভরে ওঠে। সমাবেশ শুরুর অনেক আগেই নেতাকর্মী ও সাধারণ ভোটাররা মাঠে জড়ো হতে শুরু করেন। ধানের শীষ প্রতীক হাতে স্লোগান

বিস্তারিত...

নিজ নির্বাচনি এলাকা ঢাকা-১৭ আসনের জনসভায় তারেক রহমান

বিএনপি চেয়ারপারসন তারেক রহমান নিজ নির্বাচনি এলাকা ঢাকা-১৭ আসনে ভাসানটেকের বিআরপি ময়দানে অনুষ্ঠিত জনসভায় উপস্থিত হয়েছেন।

বিস্তারিত...

আবারও ফ্যাসিবাদের প্রতিধ্বনি শুনতে পাচ্ছি: হাসনাত আব্দুল্লাহ

কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনের ১০ দলীয় জোট মনোনীত এমপি প্রার্থী হাসনাত আব্দুল্লাহ বলেছেন, “আমরা বাংলাদেশে আবার ফ্যাসিবাদের প্রতিধ্বনি শুনতে পাচ্ছি।” তিনি আগামী ১২ তারিখের নির্বাচনে ভোটকেন্দ্রে যেতে সকলকে অনুরোধ করে বলেন, “আপনাদের যেই ভয় দেখাক না, আমাদের অবশ্যই ভোটকেন্দ্রে আসতে হবে। যারা কেন্দ্র দখল করতে আসবে, তাদের ভয়ের মুখে থেমে গেলে চলবে না; বাসা থেকে মা-বাবার দোয়া নিয়ে বের হতে হবে।”

বিস্তারিত...

১০ দলীয় জোটের প্রধানমন্ত্রী প্রার্থী কে?

বাংলাদেশে বরাবরই কোনো একজন শীর্ষ নেতাকে সামনে রেখে রাজনৈতিক দল বা জোটকে নির্বাচনী প্রচারণা চালাতে দেখা গেলেও জামায়াতে ইসলামীর নেতৃত্বে গঠিত ১০ দলীয় জোটে এবার সেভাবে কাউকে সামনে রাখা হয়নি। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আনুষ্ঠানিক প্র

বিস্তারিত...

নির্বাচনকে ঘিরে আতঙ্ক সৃষ্টির চেষ্টা চলছে: আমানউল্লাহ আমান

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে সাধারণ মানুষ ও রাজনৈতিক নেতাকর্মীদের মধ্যে আতঙ্ক সৃষ্টি করার চেষ্টা চলছে এমন মন্তব্য করেছেন ঢাকা-২ আসনের বিএনপি মনোনীত প্রার্থী ও সাবেক ডাকসু ভিপি আমানউল্লাহ আমান।

বিস্তারিত...

ট্রাকই হচ্ছে নৌকা-ধানের শীষের প্রতিনিধি: নুরুল হক নুর

পটুয়াখালী-৩ আসনের গণ অধিকার পরিষদের (গঅপ) প্রার্থী ও দলটির সভাপতি নুরুল হক নুর বলেছেন, “বাংলাদেশের এই অঞ্চলে বিগত নির্বাচনে নৌকা ও ধানের শীষ ছিল প্রধান প্রতিদ্বন্দ্বী। কিন্তু এবার ব্যালটে নৌকা নেই, ধানের শীষ নেই। ট্রাকই হচ্ছে নৌকা ও ধানের শীষের প্রতিনিধি।”

বিস্তারিত...

বিএনপিই একমাত্র বাংলাদেশের পক্ষের শক্তি: সালাহউদ্দিন

বিএনপিই একমাত্র বাংলাদেশের পক্ষের শক্তি এমন মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ। শুক্রবার (২৩ জানুয়ারি) কক্সবাজারের চকরিয়া উপজেলার সুরাজপুর-মানিকপুর এলাকায় গণসংযোগকালে তিনি এ কথা বলেন। সালাহউদ্দিন আহমদ বলেন, “বিএনপিই একমাত্র বাংলাদেশের পক্ষের শক্তি। যারা ভারতের পক্ষাবলম্বন করেছে, তারা দেশ ছেড়ে ভারতে পালিয়ে গেছে।”

বিস্তারিত...

তারেক রহমানের ঢাকা-১৭ আসনের নির্বাচনী জনসভা আজ

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে ঢাকা-১৭ আসনে বিএনপির নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হচ্ছে আজ শুক্রবার (২৩ জানুয়ারি)। ভাসানটেকের বিআরবি মাঠে সন্ধ্যা ৬টায় শুরু হতে যাওয়া এই জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।

বিস্তারিত...

শনিবার সিরাজগঞ্জ সফরে যাচ্ছেন জামায়াত আমির

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে আগামীকাল শনিবার (২৪ জানুয়ারি) জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান সিরাজগঞ্জ সফরে যাচ্ছেন।

বিস্তারিত...

জামায়াতের প্রার্থীদের ঢাকার রাস্তায় নামতে দেওয়া হবে না: ইশরাক হোসেন

ঢাকা-৬ আসনের বিএনপি মনোনীত প্রার্থী ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন বলেছেন, প্রয়োজনে ঘোষণা দিলে ঢাকা শহরে কোনো জামায়াতের প্রার্থী রাস্তায় নামতে পারবে না। জামায়াত হোক বা অন্য কেউ এ বিষয়ে কোনো ছাড় দেওয়া হবে না

বিস্তারিত...

নির্বাচন বানচাল করতে গুপ্ত হামলা চালানো হচ্ছে: মির্জা ফখরুল

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে প্রশ্নবিদ্ধ ও বানচাল করতেই দেশে পরিকল্পিতভাবে গুপ্ত হামলা চালানো হচ্ছে এমন অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, নির্বাচন ঘিরে দেশে আবারও অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা চলছে।

বিস্তারিত...

বসন্ত এলেই কেউ কেউ কুহু কুহু ডাক শুরু করে: জামায়াতের আমির

জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, কিছু রাজনৈতিক দল পাঁচ বছর পরপর জনগণের কাছে আসে, আর বাকি সময় তাদের খুঁজে পাওয়া যায় না। বসন্তের কোকিলের মতো তারা শুধু নির্বাচনের মৌসুম এলেই কুহু কুহু ডাক শুরু করে।

বিস্তারিত...

১০ দলীয় জোটের গণজোয়ারে একটি বড় দল আতঙ্কিত: নাহিদ ইসলাম

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, আসন্ন জাতীয় নির্বাচনে ১০ দলীয় জোটের গণজোয়ার দেখে একটি বড় দল আতঙ্কিত হয়ে পড়েছে। সেই ভয় থেকেই তারা জনগণের মধ্যে বিভ্রান্তিকর তথ্য ও আতঙ্ক ছড়াচ্ছে।

বিস্তারিত...

ক্ষমতায় গেলে ইনসাফভিত্তিক উন্নয়ন করব : জামায়াতে আমির

জামায়াতে ইসলামী ক্ষমতায় গেলে ইনসাফভিত্তিক উন্নয়ন করা হবে বলে অঙ্গীকার করেছেন দলটির আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেছেন, ‘জনগণের ভোটে, তাদের ভালোবাসায়, তাদের সমর্থনে আমরা যদি দেশ সেবার সুযোগ পাই, সরকার গঠনের সুযোগ পাই তাহলে যৌক্তিকতার ভিত্তিতে, কোনো অলীক স্বপ্ন নয়, মিথ্যা ওয়াদা নয়, বাস্তবতার ভিত্তিতে আমাদের সর্বশক্তি এবং দেশের জনগণের যে সম্পদ, সেই সম্পদ দিয়ে আমরা ইনসাফভিত্তিক ‍উন্নয়ন এবং সমস্যা সামাধানের উদ্যোগ গ্রহণ করব।’

বিস্তারিত...

© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪