হঠাৎ অসুস্থ হয়ে পড়ায় জাতীয় নাগরিক পার্টির মুখ্য সমন্বয়ক ও ১০ দলীয় জোট মনোনীত ঢাকা-৮ আসনের প্রার্থী নাসীরুদ্দীন পাটওয়ারীর শনিবারের (২৪ জানুয়ারি) সব নির্বাচনী প্রচারণা স্থগিত করা হয়েছে। তার মিডিয়া টিমের সদস্য শামিল আবদুল্লাহ সকাল সোয়া ৯টার দিকে
দীর্ঘ প্রায় দুই দশক পর চট্টগ্রাম সফরে যাচ্ছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। শনিবার (২৪ জানুয়ারি) রাতে তিনি চট্টগ্রামে পৌঁছাবেন। সফরের অংশ হিসেবে আগামীকাল রবিবার (২৫ জানুয়ারি) নগরীর ঐতিহাসিক পলোগ্রাউন্ড মাঠে আয়োজিত বিশাল জনসভায় তিনি বক্তব্য দেবেন।
দীর্ঘ দুই যুগ পর কুমিল্লায় আসছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণার অংশ হিসেবে রবিবার (২৫ জানুয়ারি) তিনি কুমিল্লা জেলার তিনটি উপজেলায় পৃথক নির্বাচনী সমাবেশে বক্তব্য দেবেন।
বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) করা নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ সম্পূর্ণ মিথ্যা ও বিভ্রান্তিকর, এমন দাবি করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, এটি সুপরিকল্পিত হাইপার প্রোপাগান্ডার অংশ মাত্র।
জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, দেশের জন্য জীবন বিসর্জন দেওয়ার ক্ষেত্রে তিনি শহীদ আবু সাঈদের মতোই আত্মনিয়োগ করতে প্রস্তুত। তবে দেশের এক ইঞ্চি জমির মর্যাদা কোনো অবস্থাতেই সমঝোতার বিষয় হতে পারবে না।
নির্বাচনী মাঠে নিজেদের বার্তা ভিন্নভাবে তুলে ধরতে শনিবার (২৪ জানুয়ারি) ব্যতিক্রমী উদ্যোগ নিচ্ছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। রাজধানীর প্রাণকেন্দ্র শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে শহীদ হাদি চত্বরে উন্মুক্ত পরিবেশে দলটির নির্বাচনী থিম সং প্রকাশ করা হবে। মঞ্চ নয়, মাদুর পেতে জনগণের কাছাকাছি থেকেই এই থিম সং লঞ্চ করার ঘোষণা দিয়েছে দলটি।
বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, দুর্নীতিবাজদের কথা কখনো বিশ্বাস করবেন না। তারা নির্বাচনে রঙিন স্বপ্ন দেখিয়ে জনগণকে ‘চতুর্থ আসমানে’ নিয়ে যাচ্ছে। এরা ধোঁকাবাজ, তাই তাদের ‘ইয়েস’ না বলে ‘লালকার্ড’ দেখাতে হবে। শুক্রবার (২৩ জানুয়ারি) রাতে রংপুর পাবলিক লাইব্রেরি মাঠে জামায়াতসহ ১০ দলের আহ্বানে অনুষ্ঠিত জনসভায় প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন তিনি।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচার শুরুর দ্বিতীয় দিনে শুক্রবার রাতে রাজধানীর ভাষানটেকের বিআরবি ময়দানে নির্বাচনী জনসভায় বক্তব্য দিয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠেয় নির্বাচনে ঢাকা-১৭ আসনে ধানের শীষের প্রার্থী হিসেবে তিনি এ জনসভায় অংশ নেন। ভাষানটেক এলাকা এই আসনের অন্তর্ভুক্ত। ভোটারদের সঙ্গে সরাসরি কথা বলে এলাকার সমস্যা ও প্রত্যাশা জানার উদ্যোগ নেন তারেক রহমান। তিনি বলেন, আমি আপনাদেরই সন্তান। এই এলাকায় বড় হয়েছি। তাই এখানকার মানুষের দুঃখ-কষ্ট ও সমস্যার দায় আমি নিতে চাই। সুযোগ পেলে ইনশা আল্লাহ এসব সমস্যার সমাধান করব।
ঢাকা-৮ আসনের ১০ দলের নির্বাচনি ঐক্যের মনোনীত প্রার্থী ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীর গণসংযোগ কর্মসূচির সময় শুক্রবার (২৩ জানুয়ারি) সন্ধ্যায় সিদ্ধেশ্বরী এলাকায় কিছু অনিষ্ঠজন ডিম ও ময়লা পানি ছুড়ে হামলা চালায়। ঘটনাটির একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে দ্রুত ছড়িয়ে পরে। প্রচারণার সময় মৌচাক-শাহবাগ এলাকার গলিতে অনুষ্ঠিত পথসমাবেশ চলাকালে ঘিরে থাকা জনতার দিকে কোথাও থেকে ডিম ছোড়া হয় এবং ওপর থেকে নোংরা পানি ছিটিয়ে ওঠে—ভিডিওতে তা স্পষ্ট দেখা যায়। আঘাত বা গম্ভীর কোনো আহতের খবর পাওয়া যায়নি; পাটওয়ারী ও তার সঙ্গে থাকা নেতৃবৃন্দ অক্ষত রয়েছেন। ঘটনার পর দ্রুত কর্মসূচি শেষ করে তারা নিরাপদস্থল গ্রহণ করেন।
গাজীপুর-৪ (কাপাসিয়া) সংসদীয় আসনের স্বতন্ত্র ফুটবল প্রতীকের এমপি প্রার্থী বাংলাদেশ সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর শফিউল্লাহ্ মিঠু গণসংযোগ করেছেন। তিনি কাপাসিয়ার সাবেক সদস্য ডা: মুহাম্মদ ছানাউল্লাহ্'র জ্যৈষ্ঠপুত্র।
ধুরন্ধররা উত্তরাঞ্চলের মানুষদের গরিব করে রেখেছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেন, দুর্নীতি ও দুঃশাসন না থাকলে উত্তরাঞ্চল কৃষিভিত্তিক শিল্পের রাজধানী হতো। আগামীতে দেশ ইনসাফের ভিত্তিতে চললে কৃষক তার পণ্যের ন্যায্যমূল্য পাবে। নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে শুক্রবার (২৩ জানুয়ারি) ঠাকুরগাঁওয়ের এক জনসভায় এসব কথা বলেন তিনি। জামায়াত আমির বলেন, ক্ষমতায় গেলে তিন শর্তে সবাইকে নিয়ে দেশ গড়বে জামায়াত। শর্তের মধ্যে রয়েছে দুর্নীতি
বাংলাদেশকে পুনর্নির্মাণ করতে হলে দেশে গণতন্ত্রকে প্রতিষ্ঠিত করতে হবে বলে জানিয়েছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন, গত ১৫ বছরের দুঃশাসনে দেশ অনেক পিছিয়ে গেছে। বাংলাদেশকে পুনর্নির্মাণ করতে হবে। যদি বাংলাদেশকে পুনর্নির্মাণ করতে হয়, তাহলে অবশ্যই আমাদের দেশে গণতন্ত্রকে প্রতিষ্ঠিত করতে হবে।
গণভোটের প্রচারণায় জন্য ২৩৮টি আসনে দলীয় প্রার্থী ঘোষণা করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। শুক্রবার (২৩ জানুয়ারি) রাতে এনসিপির অস্থায়ী কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে দলের নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান ও মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া এসব প্রার্থীর নাম ঘোষণা করেন।
ঢাকা-৮ আসনে ১০ দলীয় জোটের প্রার্থী নাসীরুদ্দীন পাটওয়ারীর পথসভা চলাকালে ‘পচা ডিম’ নিক্ষেপের ঘটনা ঘটেছে। গতকাল বৃহস্পতিবার (২২ জানুয়ারি) রাতে এ ঘটনা ঘটে। এ ঘটনার একটি ভিডিও সামাজিক
কুমিল্লা-৪ (দেবীদ্বার) আসনে ১০ দলীয় জোটের প্রার্থী ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ বলেছেন, এবার নিজের ভোট নিজের পছন্দে দেবেন। কোনো ধরনের জোরজবরদস্তি বা মাতব্বরি চলবে না। ভোট ভালোবাসার বিষয়, এখানে ভয়ভীতি বা চাপের কোনো জায়গা নেই।