বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, দেশকে নিরাপদ করতে হলে ভোটের অধিকার এবং কথা বলার অধিকার প্রতিষ্ঠা করতে হবে। জনগণের মূল দায়িত্ব হলো সঠিক ব্যক্তিকে নির্বাচিত করা, যারা দেশের স্বার্থ রক্ষা করবে এবং সাধারণ মানুষের জীবনমান উন্নয়নে কাজ করবে। বৃহস্পতিবার (২২ জানুয়ারি) ভোর রাতে নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার রূপগঞ্জের গাউসিয়ায় প্রচারণার প্রথম দিনের শেষ নির্বাচনী সমাবেশে তিনি এসব কথা বলেন। সমাবেশে হাজার হাজার নেতা-কর্মী ও সমর্থক উপস্থিত ছিলেন।
রাজধানীর বনানীতে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের সাবেক দুই নেতাকে বিএনপির নির্বাচনী প্রচারণা মিছিলে দেখা যাওয়াকে কেন্দ্র করে স্থানীয় রাজনীতিতে তীব্র আলোচনা ও বিতর্কের সৃষ্টি হয়েছে। অভিযুক্ত দুই ব্যক্তি হলেন—ফর্মা শহীদ ও সানোয়ার। স্থানীয় বিএনপির ত্যাগী নেতাকর্মীদের একাংশের অভিযোগ, অতীতে নানা অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকা এসব ব্যক্তি এখন বিএনপির ব্যানারে সক্রিয় হয়ে উঠছেন।
নিজেদের জীবনমানের উন্নয়ন ও এলাকার সমস্যার সমাধানে ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। কিশোরগঞ্জের ভৈরবে আয়োজিত নির্বাচনী সমাবেশে তিনি পাঁচটি সংসদীয় আসনের বিএনপি প্রার্থীদের জনতার সামনে তুলে ধরে তাদের জয়ী করার অনুরোধ জানান। বৃহস্পতিবার (২২ জানুয়ারি) রাত পৌনে ১টায় ভৈরব উপজেলায় অনুষ্ঠিত সমাবেশে তারেক রহমান বলেন, এই পাঁচজনকে আপনাদের হাতে তুলে দিলাম। এদের জয়যুক্ত করে আপনারা আপনাদের হিসাব বুঝে নেবেন—এলাকার উন্নয়ন, সমস্যার সমাধান সবকিছুর হিসাব।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে ধানের শীষের পাশাপাশি আসন সমঝোতার শরিক দলগুলোর প্রার্থীদের প্রতীকেও ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে আয়োজিত নির্বাচনী সমাবেশে তিনি ‘মাথাল’ ও ‘খেজুর গাছ’ প্রতীকে ভোট দেওয়ার কথা বলেন। বৃহস্পতিবার (২২ জানুয়ারি) রাত পৌনে ১১টায় ব্রাহ্মণবাড়িয়া জেলার কট্টাপাড়া মাঠে অনুষ্ঠিত এ সমাবেশে তারেক রহমান বলেন, ব্রাহ্মণবাড়িয়ার ছয়টি সংসদীয় আসনের মধ্যে চারটিতে বিএনপির ধানের শীষের প্রার্থী রয়েছেন। বাকি দুই আসনে যুগপৎ আন্দোলনের শরিক দলগুলোর প্রার্থীদের সমর্থন দিয়েছে বিএনপি।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আনুষ্ঠানিক প্রচারণা শুরু করেই বিজয়ের প্রত্যয় ব্যক্ত করেছেন ঢাকা-১৮ আসনে জামায়াত–এনসিপি সমর্থিত ১০ দলীয় জোটের প্রার্থী আরিফুল ইসলাম আদীব।
বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১০ দলীয় জোট খুব শিগগিরই ১১ দলে পরিণত হতে যাচ্ছে বলে জানিয়েছেন দলের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি জেনারেল মাওলানা আব্দুল হালিম। বৃহস্পতিবার (২২ জানুয়ারি) রাত আনুমানিক ৮টার দিকে ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের বড় মাঠে আয়োজিত এক নির্বাচনী জনসভার প্রস্তুতি পরিদর্শনে এসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।
বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানকে ‘ফ্যাসিবাদবিরোধী লড়াইয়ের বীর সেনাপতি’ আখ্যা দিয়েছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। বৃহস্পতিবার (২২ জানুয়ারি) বিকেলে মিরপুরে ঢাকা-১৫ আসনের নির্বাচনী প্রচারণার জনসমাবেশে বক্তৃতার সময় তিনি এ আখ্যা দেন। নাহিদ ইসলাম বলেন, ডা. শফিকুর রহমান বাংলাদেশ জামায়াতে ইসলামীর সংগ্রামী আমির।
নতুন জামা পরা ফ্যাসিবাদের ৫ আগস্টের মতো একই পরিণতি হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। বৃহস্পতিবার (২২ জানুয়ারি) বিকেলে রাজধানীর মিরপুরের আদর্শ স্কুল মাঠে ঢাকা-১৫ আসনে নিজের নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। জামায়াত আমির বলেন, বাংলাদেশ সবার জন্য। মহান এই দেশে আমরা ফ্যাসিবাদের
বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, ১৯৭১ সালে একটি দল স্বাধীনতাযুদ্ধের বিরোধিতা করে অসংখ্য মানুষ হত্যা করেছে। সেই একই দল এখন আসন্ন নির্বাচনকে ঘিরে সাধারণ মানুষের ধর্মীয় অনুভূতিকে পুঁজি করে তথাকথিত ‘বেহেশতের টিকিট’ বিক্রি করছে, যা স্পষ্টতই শিরক ও গুরুতর গুনাহের শামিল। তিনি অভিযোগ করেন, আসন্ন নির্বাচনে কীভাবে কারচুপি করা যায়, সে লক্ষ্যে তারা ব্যালট পেপার নিয়ে নানা ধরনের ষড়যন্ত্রমূলক মেকানিজম তৈরি করছে।
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ঢাকা-১৮ আসনে সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতির ঘোষণা দিয়েছেন বিএনপির মনোনীত প্রার্থী এবং ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক এস এম জাহাঙ্গীর হোসেন। তিনি বলেন, এই এলাকায় সন্ত্রাসী ও চাঁদাবাজদের কোনো জায়গা হবে না। যারা ভালো মানুষ, তাদের সেবায় নিয়োজিত থাকাই হবে আমার রাজনীতি।
জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নায়েবে আমির ডা. সৈয়দ আবদুল্লাহ মো. তাহের বলেছেন, ভারত যাদের বন্ধু মনে করে, তারাই হিন্দুদের জায়গা দখল করেছে।
প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী (উপদেষ্টা পদমর্যাদা) অধ্যাপক আলী রীয়াজ বলেছেন, ‘হ্যাঁ’-এর কোনো একক প্রার্থী নেই। ‘হ্যাঁ’-এর প্রার্থী আপনি, আমি আমরা সবাই। কারণ এই ‘হ্যাঁ’ আমাদের উপহার দেবে একটি গণতান্ত্রিক ও মানবিক বাংলাদেশ, যা জুলাই গণঅভ্যুত্থানের মূল আকাঙ্ক্ষা।
দশ দলীয় নির্বাচনী ঐক্য সমর্থিত বাংলাদেশ জামায়াতে ইসলামীর জনসমাবেশের মধ্য দিয়ে দলটির নির্বাচনী প্রচারণা আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে।
দেশবাসীকে সতর্ক থাকার আহ্বান জানিয়ে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, আবারও ভোট ডাকাতির ষড়যন্ত্র শুরু হয়েছে। তিনি অভিযোগ করেন, দেশের ভেতরে ও বাইরে একটি চক্র জনগণের ভোটাধিকার হরণে নতুন করে ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। বৃহস্পতিবার (২২ জানুয়ারি) দুপুরে সিলেটের ঐতিহ্যবাহী সরকারি আলিয়া মাদরাসা মাঠে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব
বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, দোজখ, জান্নাত, পৃথিবী কিংবা কাবা—সবকিছুর মালিক একমাত্র আল্লাহ। যার মালিক আল্লাহ, সেটি দেওয়ার ক্ষমতা কোনো মানুষের নেই। এককথায়, জান্নাতের টিকিট দেওয়ার ক্ষমতা কারও নেই। বৃহস্পতিবার (২০ জানুয়ারি) দুপুরে সিলেটের আলিয়া মাদরাসা মাঠে আয়োজিত বিএনপির জনসভায় এসব কথা বলেন তিনি। তারেক রহমান বলেন, নির্বাচনের আগেই একটি রাজনৈতিক দল জান্নাতের টিকিট দেওয়ার কথা বলছে। “যেটার মালিক মানুষ নয়, সেটি দেওয়ার কথা বলা শিরক কি না মানুষকে তা ভাবতে হবে।