| বঙ্গাব্দ
Space For Advertisement
সকল খবর

নির্বাচনকে ভালো রাখতে আইনশৃঙ্খলা নিশ্চিত করতে হবে: দুদু

বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) জাতীয় প্রেস ক্লাবের সামনে অনুষ্ঠিত মানববন্ধনে সতর্কবার্তা দিয়েছেন। তিনি বলেন, নির্বাচনে যদি কোনো ব্যত্যয় ঘটে, তাহলে গণতন্ত্রের উত্তরণে বাধা সৃষ্টি হবে এবং দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব হুমকির মুখে পড়বে।

বিস্তারিত...

আজ সন্ধ্যায় প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করবেন তারেক রহমান

দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতির প্রেক্ষাপটে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে আজ বৃহস্পতিবার বৈঠকে বসছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। বিকেলে রাজধানীর রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এই গুরুত্বপূর্ণ সাক্ষাৎ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। জাতীয় দৈনিক আমার দেশ এর প্রতিবেদনে বলা হয়েছে, এই বৈঠকে দেশের সাম্প্রতিক রাজনৈতিক অচলাবস্থা, আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য জাতীয় সংসদ নির্বাচন এবং সম্ভাব্য গণভোটের বিষয়গুলো আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকতে পারে।

বিস্তারিত...

হাদির হত্যার বিচার কি আদৌ হবে, প্রশ্ন স্ত্রীর

শহীদ শরিফ ওসমান হাদির হত্যার বিচার চেয়ে ফেসবুকে পোস্ট দিয়েছেন তার স্ত্রী রাবেয়া ইসলাম সম্পা। সেখানে প্রশ্ন তুলেছেন, কেন ইনকিলাব মঞ্চ কোনো প্রোগ্রামের ডাক দিচ্ছে না।

বিস্তারিত...

তারেক রহমানের সঙ্গে ১২ দলীয় জোট ও বিভিন্ন রাজনৈতিক প্রতিনিধিদের সৌজন্য সাক্ষাৎ

রাজধানীর গুলশানে বিএনপির রাজনৈতিক কার্যালয়ে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ১২ দলীয় জোটের শীর্ষ নেতারা। গতকাল বুধবার বিকেলে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয় বলে বিএনপির মিডিয়া সেল সূত্রে জানা গেছে। সাক্ষাৎকালে তারেক রহমান জোট নেতাদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং রাজনৈতিক পরিস্থিতি নিয়ে খোঁজখবর নেন।

বিস্তারিত...

জামায়াতের সঙ্গে টানাপোড়েন: নতুন জোটের ইঙ্গিত দিলো ইসলামী আন্দোলন

ইসলামী আন্দোলন বাংলাদেশের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব ও মুখপাত্র গাজী আতাউর রহমান বলেন, ২০ জানুয়ারি হলো মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন। নির্বাচন হলো ফেব্রুয়ারির ১২ তারিখ। ফেব্রুয়ারির ১২ তারিখের আগ পর্যন্ত যে কোনো কিছু ঘটতে পারে। বুধবার(১৪জানুয়ারি) বিকেলে রাজধানীর পুরানা পল্টনে ইসলামী আন্দোলনের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি। আসন সমঝোতার আলোচনায় থাকা পাঁচ দল নিয়ে ইসলামি দলের জোট হতে পারে কি না জানতে চাইলে চরমোনাই পীরের দলটির মুখপাত্র

বিস্তারিত...

বাড্ডায় নাহিদ ইসলামের নির্বাচনি অফিসে গুলি

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলামের নির্বাচনি অফিসে গুলির ঘটনা ঘটেছে। মঙ্গলবার (১৩ জানুয়ারি) রাতে রাজধানীর বাড্ডা এলাকায় এ ঘটনা ঘটে বলে জানিয়েছে পুলিশ।

বিস্তারিত...

জুলাই জাতীয় সনদ থেকে একচুলও সরবে না বিএনপি: সালাহউদ্দিন

জুলাই জাতীয় সনদ নিয়ে কোনো ধরনের আপস বা বিচ্যুতির সুযোগ নেই—এমন স্পষ্ট বার্তা দিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ। তিনি বলেছেন, ঐকমত্যের ভিত্তিতে স্বাক্ষরিত জুলাই জাতীয় সনদের প্রতিটি ধারা ও প্রস্তাব অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করবে বিএনপি। এই সনদের বাইরে দলটির কোনো ভিন্ন অবস্থান নেই।

বিস্তারিত...

জামায়াতসহ ১১ দলের সংবাদ সম্মেলন স্থগিত

জামায়াতে ইসলামীসহ ১১ দলীয় জোটের পূর্বঘোষিত সংবাদ সম্মেলন স্থগিত করা হয়েছে। বুধবার (১৪ জানুয়ারি) দুপুর ২টা ১৫ মিনিটে জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ও ১১ দলীয় আসন সমঝোতা জোটের সমন্বয়ক হামিদুর রহমান আযাদ স্বাক্ষরিত এক বার্তায় এ তথ্য জানানো হয়।

বিস্তারিত...

ব্যবসায়িক পরিবেশ সহজ করতে পৃষ্ঠপোষকতা কমাতে হবে: আমীর খসরু

সাবেক বাণিজ্য মন্ত্রী ও বিএনপির স্ট্যান্ডিং কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী দেশের অর্থনীতিকেও রাজনৈতিক মতো গণতান্ত্রিক করার প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেছেন।

বিস্তারিত...

প্রার্থিতা হারালেন বিএনপির একজন, ফিরে পেলেন জামায়াতের দুই জন

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে মনোনয়নপত্র বাতিলের বিরুদ্ধে আপিল শুনানির চতুর্থ দিনে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

বিস্তারিত...

আসন সমঝোতার ঘোষণা আজ: ১১ দলের যৌথ সংবাদ সম্মেলন বিকেলে

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের আসন সমঝোতা এখন শেষ ধাপে। একাধিক দিনের ধারাবাহিক বৈঠক ও আলোচনার পর বুধবার (১৪ জানুয়ারি) জোটের শীর্ষ নেতারা যৌথ বৈঠকে বসছেন। এই বৈঠক শেষে বিকেল বা সন্ধ্যার মধ্যেই সংবাদ সম্মেলনের মাধ্যমে কোন দল কতটি আসনে নির্বাচন করবে। সে বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা আসবে বলে সংশ্লিষ্ট নেতারা জানিয়েছেন।

বিস্তারিত...

তারেক রহমানের সঙ্গে রিকশা–ভ্যান–অটোচালক নেতাদের সাক্ষাৎ

বাংলাদেশ জাতীয়তাবাদী রিকশা, ভ্যান ও অটোচালক দলের নেতারা বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। মঙ্গলবার (১৩ জানুয়ারি) সন্ধ্যায় গুলশানে বিএনপির রাজনৈতিক কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। দলীয় সূত্র জানায়, সন্ধ্যা ৬টা ১৫ মিনিট থেকে রাত ৮টা পর্যন্ত চলা এ সাক্ষাতে রিকশা–ভ্যান–অটোচালক দলের সভাপতি আলমগীর হোসেন মন্টুর নেতৃত্বে একটি প্রতিনিধিদল অংশ নেয়।

বিস্তারিত...

পোস্টাল ব্যালটে ধানের শীষ ভাঁজে পড়ে গেছে,সংশোধনের দাবি বিএনপির

বিএনপি অভিযোগ করেছে, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পোস্টাল ব্যালটে ধানের শীষ প্রতীক ভাঁজের মধ্যে পড়েছে, যা

বিস্তারিত...

গণভোটে ‘হ্যাঁ’র পক্ষে বিএনপি

আসন্ন নির্বাচন ও সংবিধান সংস্কারের প্রশ্নে গণভোট আয়োজিত হলে বিএনপি তাতে ইতিবাচক সাড়া দেবে বলে মন্তব্য করেছে দলটির স্থায়ী কমিটির সদস্য ও নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান নজরুল ইসলাম খান। এ প্রসঙ্গে তিনি বলেছেন, আমরা সবার আগে সংস্কার চেয়েছি। গণভোটে ‘হ্যাঁ’ ভোট দেওয়াই বিএনপির সিদ্ধান্ত।

বিস্তারিত...

বিএনপি নেতার মৃত্যু: সেনাপ্রধানের হস্তক্ষেপ চাইলেন মির্জা ফখরুল

চুয়াডাঙ্গার জীবননগর পৌর বিএনপির সাধারণ সম্পাদক শামসুজ্জামান ডাবলু আটকের পর মৃত্যুর ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি এ ঘটনায় সেনাপ্রধানের হস্তক্ষেপ কামনা করেছেন এবং সুষ্ঠু তদন্তের মাধ্যমে ন্যায়বিচারের দাবি জানিয়েছেন।

বিস্তারিত...

© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪