| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলা

reporter
  • আপডেট টাইম: জানুয়ারী ২৭, ২০২৬ ইং | ০৭:০৮:০৮:পূর্বাহ্ন  |  ১৩২২০৬৫ বার পঠিত
নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলা

রিপোর্টার্স২৪ ডেস্ক: জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক ও ১০-দলীয় জোট মনোনীত ঢাকা-৮ আসনের প্রার্থী নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলার অভিযোগ উঠেছে।

মঙ্গলবার (২৭ জানুয়ারি) দুপুরে হাবিবুল্লাহ বাহার কলেজে অনুষ্ঠিত এক অনুষ্ঠানে এই ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন এনসিপির নির্বাচনী মিডিয়া উপকমিটির প্রধান মাহাবুব আলম।

জানা গেছে, নাসীরুদ্দীন পাটওয়ারী ওই কলেজে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। ছাত্রশক্তির নেতা সামি আব্দুল্লাহ জানান, দুপুর ১২টার দিকে হামলা চালানো হয়।

এর আগে, শনিবার (২৪ জানুয়ারি) ফজরের নামাজের পর দীর্ঘ গণসংযোগের পর হঠাৎ অসুস্থ বোধ করেন নাসীরুদ্দীন পাটওয়ারী। মিডিয়া টিমের সদস্য শামিল আবদুল্লাহ বলেন, সকাল ৮টা পর্যন্ত গণসংযোগ কার্যক্রম শেষে তিনি শারীরিকভাবে অসুস্থ বোধ করেন। এই মুহূর্তে কর্মসূচি স্থগিত করা হয়েছে; তিনি সুস্থ বোধ করলে আবার তা শুরু হবে।

শনিবার সকালে শান্তিনগর বাজারে এক গণসংযোগে নাসীরুদ্দীন পাটওয়ারী বলেছিলেন, চাঁদাবাজি, সন্ত্রাস ও দুর্নীতির বিরুদ্ধে আমাদের লড়াই চলবে। আমরা এক আল্লাহ ছাড়া কাউকে ভয় পাই না। যারা ভয় দেখাতে আসবে, তাদের মোকাবিলা আমরা ধৈর্য ও শান্তির সঙ্গে করব।

পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী শনিবার সকাল সাড়ে ৮টা থেকে দুপুর ১টা পর্যন্ত পলওয়েল মার্কেট, পিডব্লিউ কলোনি ও নয়াপল্টনে গণসংযোগ, পুরানা পল্টন মসজিদে জোহরের নামাজ, দুপুর ২টা ৩০ মিনিটে লিটল জুয়েল স্কুলে নির্বাচনী পথসভা, বায়তুল মোকাররমে আসরের নামাজ এবং মসজিদ এলাকা ও গুলিস্তানে আরও গণসংযোগের কথা ছিল।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪