| বঙ্গাব্দ
Space For Advertisement
সকল খবর

১৩ তারিখ থেকে নতুন বাংলাদেশ দেখবেন: জামায়াত আমির

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, ১৩ তারিখ থেকে নতুন বাংলাদেশ দেখার সুযোগ পাবেন দেশের মানুষ।

বিস্তারিত...

দুর্নীতিবাজ ও চাঁদাবাজদের সংসদে দেখতে চাই না: নাহিদ ইসলাম

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, ভূমিদস্যু, দুর্নীতিবাজ, চাঁদাবাজ কিংবা কোনো অসৎ মানুষকে সংসদে দেখতে চাই না।

বিস্তারিত...

নির্বাচনী নিষেধাজ্ঞা ও হাসিনার নির্বাসন: টিকে থাকবে কি আওয়ামী লীগ?

টানা ১৫ বছর ক্ষমতায় থাকার পর ছাত্র-জনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ এবার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিচ্ছে না। দলটির ওপর রাজনৈতিক কার্যক্রমে নিষেধাজ্ঞা এবং সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্বাসনের

বিস্তারিত...

ভারতের সঙ্গে আলোচনা করেই ফেনীতে বাঁধ নির্মাণ হবে: জামায়াত আমির

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, ফেনীতে যে বাঁধ নিয়ে মানুষের দুঃখ-কষ্টের কথা বলা হচ্ছে, সেটি এখনো নির্মাণ হয়নি। আল্লাহ যদি আমাদের সুযোগ দেন, তবে পার্শ্ববর্তী প্রতিবেশী দেশের সঙ্গে সম্মান ও পারস্পরিক শ্রদ্ধার ভিত্তিতে ফলপ্রসূ আলোচনার মাধ্যমে বিষয়টির শান্তিপূর্ণ সমাধান করা হবে। শুক্রবার (৩০ জানুয়ারি) ফেনী সরকারি পাইলট হাই স্কুল মাঠে ১১ দলীয় জোটের আয়োজিত বিশাল নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বিস্তারিত...

আজ রংপুর যাচ্ছেন তারেক রহমান

দীর্ঘ ২২ বছরের প্রতীক্ষার অবসান ঘটিয়ে আজ শুক্রবার রংপুর সফরে আসছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। তার এই ঐতিহাসিক আগমনকে কেন্দ্র করে রংপুর জেলাজুড়ে সৃষ্টি হয়েছে উৎসবমুখর পরিবেশ। মহানগরী থেকে শুরু করে উপজেলা পর্যায় পর্যন্ত দলীয় নেতাকর্মীদের মধ্যে ফিরে এসেছে নতুন প্রাণচাঞ্চল্য ও রাজনৈতিক উদ্দীপনা।

বিস্তারিত...

তারেক রহমানের নেতৃত্বে বিএনপি এখন সর্ববৃহৎ নিয়ন্ত্রণহীন দল: আরিফুল ইসলাম

দেশের বিভিন্ন স্থানে বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে জামায়াত নারীকর্মীদের ওপর ধারাবাহিক হামলা ও হ্যারেজমেন্টের অভিযোগ উঠছে। এই পরিস্থিতি বিশেষ করে শেরপুরে জামায়াতের এক উপজেলা সেক্রেটারিকে পিটিয়ে হত্যাকাণ্ডের পর আরও ভয়াবহ আকার ধারণ করেছে। বর্তমান রাজনৈতিক পরিস্থিতি এবং দলীয় অভ্যন্তরীণ সংঘাতকে কেন্দ্র করে বিএনপির ওপর কার্যকর নিয়ন্ত্রণ নেই বলে মন্তব্য করেছেন বিএনপির বিরোধী জোটের নেতা আরিফুল ইসলাম। শনিবার (২৯ জানুয়ারি) উত্তরা বিএনএস সেন্টার থেকে জমজম টাওয়ার পর্যন্ত আয়োজিত বিক্ষোভ মিছিল ও সমাবেশে তিনি বলেন, তাদের অভ্যন্তরীণ কোন্দল ও সহিংসতায় ইতোমধ্যে আড়াই শতাধিক মানুষ নিহত হয়েছে। এখন তারা বিরোধী দলের কর্মীদের হত্যার উৎসবে মেতে উঠেছে। তারেক জিয়ার নেতৃত্বে বিএনপি আজ সর্ববৃহৎ নিয়ন্ত্রণহীন দলে পরিণত হয়েছে।

বিস্তারিত...

পাচার হওয়া অর্থ ফেরত আনার চেষ্টা করবে জামায়াত: ডা. শফিকুর রহমান

বিগত সরকারের আমলে বিদেশে পাচার হওয়া বিপুল পরিমাণ অর্থ দেশে ফিরিয়ে আনার উদ্যোগ নেওয়া হবে বলে আশ্বাস দিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেন, গত সাড়ে ১৫ বছরে বাংলাদেশ থেকে প্রায় ২৮ লাখ কোটি টাকা বিদেশে পাচার হয়েছে। এই অর্থ জনগণের, আর জনগণের উন্নয়নেই তা ব্যয় করা হবে। বৃহস্পতিবার ঢাকার কারওয়ান বাজারে ঢাকা-১২ আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী সাইফুল ইসলাম মিলনের নির্বাচনী পথসভায় বক্তব্য দিতে গিয়ে তিনি এসব কথা বলেন। ডা. শফিকুর রহমান বলেন, জামায়াত বিজয়ী হলে পাচার হওয়া অর্থ ফেরত আনার সর্বাত্মক চেষ্টা করা হবে। তিনি বলেন, এটা জনগণের টাকা। এই টাকা জনগণের উন্নয়ন খাতে যুক্ত হবে ইনশাআল্লাহ।

বিস্তারিত...

হুট করে প্লেনে চড়ে পালিয়ে যাওয়ার পরিকল্পনা আমাদের নেই: তারেক রহমান

বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, বিএনপির সঙ্গে জনগণ ছিল বলেই গত ১৭ বছর এত অত্যাচার সহ্য করেও দলটি আজও টিকে আছে। হুট করে প্লেনে চড়ে পালিয়ে যাওয়ার পরিকল্পনা আমাদের নেই। আমাদের তো আর যাওয়ার কোনো জায়গা নেই। বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) সন্ধ্যা ৭টায় নওগাঁ শহরের এটিম মাঠে জেলা বিএনপি আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। নির্বাচনী প্রচারণা ও রাজনৈতিক সফরের কর্মসূচির অংশ হিসেবে উত্তরের জেলা নওগাঁয় যান বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।

বিস্তারিত...

এনসিপি থেকে একযোগে ১৩ নেতার পদত্যাগ

ফ্যাসিবাদের পুনর্বাসন, জুলাইযোদ্ধাদের বঞ্চিত করাসহ নানা অভিযোগ তুলে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) হবিগঞ্জ জেলা শাখার সিনিয়র যুগ্ম সদস্যসচিব পলাশ মাহমুদসহ ১৩ নেতা পদত্যাগ করেছেন। বুধবার (২৮ জানুয়ারি) রাত ১২টার দিকে হবিগঞ্জ শহরের বেবিস্ট্যান্ড

বিস্তারিত...

বেপর্দা নারীদের সঙ্গে সেলফি তোলেন জামায়াতের আমির: রেজাউল করীম

জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান পর্দাহীন নারীদের সঙ্গে সেলফি তুলেছেন বলে অভিযোগ করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ রেজাউল করীম। বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) দুপুরে লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় আয়োজিত এক নির্বাচনী জনসভায় তিনি এ অভিযোগ করেন।

বিস্তারিত...

হচ্ছেনা মহিলা জামায়াতের সমাবেশ

জামায়াতে ইসলামীর মহিলা শাখা আগামী শনিবার (৩১ জানুয়ারি) রাজধানীতে যে সমাবেশ আয়োজন করার কথা ছিল, সেটি স্থগিত করা হয়েছে। বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) সন্ধ্যায় দলটির কেন্দ্রীয় মহিলা বিভাগের ফেসবুক পেজে এক বিজ্ঞপ্তিতে ‘অনিবার্য কারণে’ এ সমাবেশ স্থগিত করা হয়েছে বলে জানানো হয়েছে। এর আগে মঙ্গলবার (২৭ জানুয়ারি) মগবাজারে

বিস্তারিত...

নারীর সঙ্গে বসতে অস্বস্তি হলে প্রতিনিধিত্ব করবেন কীভাবে: ডা. মনীষা

বরিশাল-৫ আসনের প্রার্থী ডা. মনীষা চক্রবর্ত্তী একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের আলোচনা অনুষ্ঠানে ইসলামী আন্দোলনের প্রার্থীর অংশগ্রহণের জন্য তাকে উঠে যেতে বলায় সাংবাদিকতার নৈতিকতা নিয়ে প্রশ্ন তুলেছেন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ সমাজতান্ত্রিক দল (বাসদ) মনোনীত এবং

বিস্তারিত...

ক্ষমতায় গেলে পদ্মা ব্যারেজ নির্মাণ করা হবে: তারেক রহমান

ক্ষমতায় গেলে পদ্মা ব্যারেজ নির্মাণ করা হবে বলে প্রতিশ্রুতি দিয়েছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। একই সঙ্গে মৃতপ্রায় বরেন্দ্র উন্নয়ন প্রকল্প পুনরায় সচল করার ঘোষণা দেন তিনি। বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) দুপুরে রাজশাহীর ঐতিহাসিক মাদরাসা মাঠে নির্বাচনী জনসভায় এ কথা বলেন তিনি। তারেক রহমান বলেন, গ্রামের প্রত্যেকটি মা ফ্যামিলি কার্ড পাবেন। থাকবে মাতৃত্বকালীন সুবিধা। কৃষক কার্ডের

বিস্তারিত...

আগে একাত্তর নিয়ে মাফ চান, তারপর ভোট চান: মির্জা ফখরুল

নির্বাচনী প্রতিপক্ষকে উদ্দেশ করে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ১৯৭১ সালে পাকিস্তানি বাহিনী এ দেশে ভয়াবহ নির্যাতন চালিয়েছে বাড়িঘর পুড়িয়েছে, লুটপাট করেছে। সেই বাহিনীকে কারা সহযোগিতা করেছিল, জনগণ তা জানে। তাই আগে একাত্তরের জন্য জাতির কাছে

বিস্তারিত...

একটি মহল পরিকল্পিতভাবে নির্বাচন বানচালের ষড়যন্ত্র করছে: তারেক রাহমান

বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, একটি মহল পরিকল্পিতভাবে আসন্ন জাতীয় নির্বাচন বানচালের ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। তিনি বলেন, এই ষড়যন্ত্রের বিষয়ে সবাইকে সতর্ক ও সজাগ থাকতে হবে। বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) দুপুরে রাজশাহীর ঐতিহাসিক মাদরাসা মাঠে অনুষ্ঠিত এক বিশাল নির্বাচনি জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বিস্তারিত...

© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪