গাজীপুর-৪ (কাপাসিয়া) সংসদীয় আসনের স্বতন্ত্র ফুটবল প্রতীকের এমপি প্রার্থী বাংলাদেশ সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর শফিউল্লাহ্ মিঠু গণসংযোগ করেছেন। তিনি কাপাসিয়ার সাবেক সদস্য ডা: মুহাম্মদ ছানাউল্লাহ্'র জ্যৈষ্ঠপুত্র।
ধুরন্ধররা উত্তরাঞ্চলের মানুষদের গরিব করে রেখেছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেন, দুর্নীতি ও দুঃশাসন না থাকলে উত্তরাঞ্চল কৃষিভিত্তিক শিল্পের রাজধানী হতো। আগামীতে দেশ ইনসাফের ভিত্তিতে চললে কৃষক তার পণ্যের ন্যায্যমূল্য পাবে। নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে শুক্রবার (২৩ জানুয়ারি) ঠাকুরগাঁওয়ের এক জনসভায় এসব কথা বলেন তিনি। জামায়াত আমির বলেন, ক্ষমতায় গেলে তিন শর্তে সবাইকে নিয়ে দেশ গড়বে জামায়াত। শর্তের মধ্যে রয়েছে দুর্নীতি
বাংলাদেশকে পুনর্নির্মাণ করতে হলে দেশে গণতন্ত্রকে প্রতিষ্ঠিত করতে হবে বলে জানিয়েছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন, গত ১৫ বছরের দুঃশাসনে দেশ অনেক পিছিয়ে গেছে। বাংলাদেশকে পুনর্নির্মাণ করতে হবে। যদি বাংলাদেশকে পুনর্নির্মাণ করতে হয়, তাহলে অবশ্যই আমাদের দেশে গণতন্ত্রকে প্রতিষ্ঠিত করতে হবে।
গণভোটের প্রচারণায় জন্য ২৩৮টি আসনে দলীয় প্রার্থী ঘোষণা করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। শুক্রবার (২৩ জানুয়ারি) রাতে এনসিপির অস্থায়ী কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে দলের নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান ও মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া এসব প্রার্থীর নাম ঘোষণা করেন।
ঢাকা-৮ আসনে ১০ দলীয় জোটের প্রার্থী নাসীরুদ্দীন পাটওয়ারীর পথসভা চলাকালে ‘পচা ডিম’ নিক্ষেপের ঘটনা ঘটেছে। গতকাল বৃহস্পতিবার (২২ জানুয়ারি) রাতে এ ঘটনা ঘটে। এ ঘটনার একটি ভিডিও সামাজিক
কুমিল্লা-৪ (দেবীদ্বার) আসনে ১০ দলীয় জোটের প্রার্থী ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ বলেছেন, এবার নিজের ভোট নিজের পছন্দে দেবেন। কোনো ধরনের জোরজবরদস্তি বা মাতব্বরি চলবে না। ভোট ভালোবাসার বিষয়, এখানে ভয়ভীতি বা চাপের কোনো জায়গা নেই।
জামায়াতে ইসলামীর নায়েবে আমির ও কুমিল্লা-১১ আসনের প্রার্থী ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেছেন, একটি রাজনৈতিক দল নতুন করে ভারতের সঙ্গে আপস করে আবারও দেশ শাসনের ষড়যন্ত্র করছে। তিনি বলেন, তারা বাংলাদেশকে ভারতের কাছে বিক্রি করে দিতে চায়, কিন্তু এ দেশের চার কোটি যুবসমাজ তা কখনোই হতে দেবে না।
বিএনপি চেয়ারপারসন তারেক রহমান নিজ নির্বাচনি এলাকা ঢাকা-১৭ আসনে ভাসানটেকের বিআরপি ময়দানে অনুষ্ঠিত জনসভায় বক্তব্য রাখছেন। শুক্রবার (২৩ জানুয়ারি) সন্ধ্যায় ৬টা ২৭ মিনিটে মঞ্চে ওঠেন তিনি। তারেক রহমানের আগমনকে কেন্দ্র করে বিকেল থেকেই বিআরপি মাঠ ও আশপাশের এলাকা মানুষে ভরে ওঠে। সমাবেশ শুরুর অনেক আগেই নেতাকর্মী ও সাধারণ ভোটাররা মাঠে জড়ো হতে শুরু করেন। ধানের শীষ প্রতীক হাতে স্লোগান
বিএনপি চেয়ারপারসন তারেক রহমান নিজ নির্বাচনি এলাকা ঢাকা-১৭ আসনে ভাসানটেকের বিআরপি ময়দানে অনুষ্ঠিত জনসভায় উপস্থিত হয়েছেন।
কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনের ১০ দলীয় জোট মনোনীত এমপি প্রার্থী হাসনাত আব্দুল্লাহ বলেছেন, “আমরা বাংলাদেশে আবার ফ্যাসিবাদের প্রতিধ্বনি শুনতে পাচ্ছি।” তিনি আগামী ১২ তারিখের নির্বাচনে ভোটকেন্দ্রে যেতে সকলকে অনুরোধ করে বলেন, “আপনাদের যেই ভয় দেখাক না, আমাদের অবশ্যই ভোটকেন্দ্রে আসতে হবে। যারা কেন্দ্র দখল করতে আসবে, তাদের ভয়ের মুখে থেমে গেলে চলবে না; বাসা থেকে মা-বাবার দোয়া নিয়ে বের হতে হবে।”
বাংলাদেশে বরাবরই কোনো একজন শীর্ষ নেতাকে সামনে রেখে রাজনৈতিক দল বা জোটকে নির্বাচনী প্রচারণা চালাতে দেখা গেলেও জামায়াতে ইসলামীর নেতৃত্বে গঠিত ১০ দলীয় জোটে এবার সেভাবে কাউকে সামনে রাখা হয়নি। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আনুষ্ঠানিক প্র
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে সাধারণ মানুষ ও রাজনৈতিক নেতাকর্মীদের মধ্যে আতঙ্ক সৃষ্টি করার চেষ্টা চলছে এমন মন্তব্য করেছেন ঢাকা-২ আসনের বিএনপি মনোনীত প্রার্থী ও সাবেক ডাকসু ভিপি আমানউল্লাহ আমান।
পটুয়াখালী-৩ আসনের গণ অধিকার পরিষদের (গঅপ) প্রার্থী ও দলটির সভাপতি নুরুল হক নুর বলেছেন, “বাংলাদেশের এই অঞ্চলে বিগত নির্বাচনে নৌকা ও ধানের শীষ ছিল প্রধান প্রতিদ্বন্দ্বী। কিন্তু এবার ব্যালটে নৌকা নেই, ধানের শীষ নেই। ট্রাকই হচ্ছে নৌকা ও ধানের শীষের প্রতিনিধি।”
বিএনপিই একমাত্র বাংলাদেশের পক্ষের শক্তি এমন মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ। শুক্রবার (২৩ জানুয়ারি) কক্সবাজারের চকরিয়া উপজেলার সুরাজপুর-মানিকপুর এলাকায় গণসংযোগকালে তিনি এ কথা বলেন। সালাহউদ্দিন আহমদ বলেন, “বিএনপিই একমাত্র বাংলাদেশের পক্ষের শক্তি। যারা ভারতের পক্ষাবলম্বন করেছে, তারা দেশ ছেড়ে ভারতে পালিয়ে গেছে।”
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে ঢাকা-১৭ আসনে বিএনপির নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হচ্ছে আজ শুক্রবার (২৩ জানুয়ারি)। ভাসানটেকের বিআরবি মাঠে সন্ধ্যা ৬টায় শুরু হতে যাওয়া এই জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।