| বঙ্গাব্দ
Space For Advertisement
সকল খবর

বাংলাদেশে সরকারি আয়-ব্যয়ে স্বচ্ছতার ঘাটতি রয়েছে: যুক্তরাষ্ট্র

বাংলাদেশের সরকারি আয় তথা রাজস্ব ও ব্যয়ের ক্ষেত্রে স্বচ্ছতার ঘাটতি রয়েছে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্র। একইসঙ্গে বাজেট ও সরকারি ব্যয়ের স্বচ্ছতায় ন্যূনতম মানদণ্ড পূরণে বাংলাদেশ ব্যর্থ হয়েছে বলেও জানিয়েছে দেশটি।

বিস্তারিত...

গাজায় ইসরায়েলি বর্বরতা, নিহত আরও ৯১ ফিলিস্তিনি

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডে ইসরায়েলি হামলায় একদিনে আরও ৯১ ফিলিস্তিনি নিহত হয়েছেন। নিহতদের মধ্যে শিফা হাসপাতালের পরিচালক ড. আবু সালমিয়ার পরিবারের সদস্য ও গাজা সিটি থেকে পালানোর সময় প্রাণ হারানো চারজনও রয়েছেন। রোববার (২১ সেপ্টেস্বর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম আল জাজিরা।

বিস্তারিত...

ফিলিস্তিনকে এবার স্বীকৃতি দিচ্ছে পর্তুগাল

স্পেন, আয়ারল্যান্ড ও নরওয়ে পর ইউরোপের আরেক দেশ পর্তুগাল এবার ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিচ্ছে।

বিস্তারিত...

যুক্তরাষ্ট্রে দক্ষ কর্মী ভিসার ফি বৃদ্ধিতে বিপর্যয়ের আশঙ্কা করছে ভারত

যুক্তরাষ্ট্রে এইচ-১বি ভিসায় (দক্ষ কর্মী ভিসা) বাড়তি ফি আরোপে মানবিক বিপর্যয় তৈরি হতে পারে বলে আশঙ্কা করেছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়।

বিস্তারিত...

ভারতে বাংলাদেশি ৩২ মৎস্যজীবী ও বাংলাদেশে ৩৪ ভারতীয় মৎস্যজীবী আটক

প্রবল ঝড়ো হাওয়া এবং ভারী বৃষ্টির কারণে আন্তর্জাতিক জলসীমা অতিক্রম করে ভারতীয় জলসীমায় প্রবেশ করা ৩২ জন বাংলাদেশী মৎস্যজীবীকে আটক করা হয়েছে। একই ধরনের ঘটনায়, বাংলাদেশেও আটক হয়েছেন ৩৪ জন ভারতীয় মৎস্যজীবী। মৎস্যজীবীদের মানবিক কারণে দ্রুত মুক্তির জন্য জাতীয় মানবাধিকার কমিশনে আবেদন জানিয়েছে ভারতের মানবাধিকার সুরক্ষা মঞ্চ (মাসুম )।

বিস্তারিত...

সৌদি আরবে ২৫ হাজারের বেশি বিদেশি গ্রেপ্তার

গত এক সপ্তাহের অভিযানে সৌদি আরবে আবাসন, শ্রম ও সীমান্ত নিরাপত্তা আইন লঙ্ঘনের জন্য ২৫ হাজার ৫৩৩ জন বিদেশিকে গ্রেপ্তার করা হয়েছে। শনিবার (২০ সেপ্টেম্বর) সৌদি প্রেস এজেন্সি এ কথা জানিয়েছে। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য অনুসারে, সপ্তাহ

বিস্তারিত...

কেনেডি জুনিয়রের বাসভবনে বোমা হামলার হুমকি

মার্কিন স্বাস্থ্য ও মানবসেবা মন্ত্রী রবার্ট এফ. কেনেডি জুনিয়রের ওয়াশিংটনের বাসভবনে বোমা হামলার হুমকি দেওয়া হয়েছে।

বিস্তারিত...

সাইবার হামলার কারণে ইউরোপজুড়ে শত শত ফ্লাইট বাতিল

ইউরোপের বড় বড় বিমানবন্দরগুলোতে চেক-ইন ও বোর্ডিং পরিষেবা প্রদানকারী প্রতিষ্ঠান কলিনস অ্যারোস্পেসের ওয়েব সাইটে সাইবার হামলা হয়েছে। এতে লন্ডনের হিথ্রো, বেলজিয়ামের ব্রাসেলস এবং জার্মানির বার্লিন বিমানবন্দরের বেশ কয়েকটি এয়ারলাইন্সের শত শত ফ্লাইট বাতিল করা হয়েছে। এক বিবৃতিতে কলিন্স অ্যারোস্পেস জানিয়ে

বিস্তারিত...

কিনতে পারছেন না অনেকে

বাংলাদেশ থেকে ইলিশ আসছে শুনে খুশি হয়েছিলেন ভারতের কলকাতার মানুষ। তবে বাংলাদেশি মাছের অত্যাধিক দামের কারণে আগ্রহ হারাচ্ছেন তারা। যেহেতু মানুষ কিনতে পারছে না, তাই বাংলাদেশ থেকে আর ইলিশ আমদানি করা হবে কি না সে চিন্তাও করছেন আমদানিকারকরা। শনিবার (২০ সেপ্টেম্বর) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া।

বিস্তারিত...

সুদানে মসজিদে ড্রোন হামলায় নিহত ৭৮

সুদানের দারফুর অঞ্চলে একটি মসজিদে ভয়াবহ ড্রোন হামলায় অন্তত ৭৮ জন নিহত হয়েছেন। স্থানীয় একটি মেডিক্যাল সূত্র বিবিসিকে এ তথ্য জানিয়েছে। স্থানীয় সময় শুক্রবার (১৯ সেপ্টেম্বর) ভোরে দারফুরের এল-ফাশের শহরে ওই হামলার ঘটনা ঘটেছে। হামলার জন্য আধাসামরিক বাহিনী র‍্যাপিড সাপোর্ট ফোর্সেসকে (আরএসএফ) দায়ী করা হয়েছে।

বিস্তারিত...

বাংলাদেশসহ ৯ দেশের ওপর আমিরাতের ভিসা নিষেধাজ্ঞা

বাংলাদেশসহ ৯ দেশের ওপর ভিসা নিষেধাজ্ঞা আরোপ করেছে সংযুক্ত আরব আমিরাত। ২০২৬ সালের জানুয়ারি থেকে নতুন এই নির্দেশনা কার্যকর হবে।

বিস্তারিত...

নিজ দেশের নাগরিকদের বাংলাদেশ ভ্রমণে উচ্চ সতর্কতা জারি করলো কানাডা

বাংলাদেশ ভ্রমণে নিজ দেশের নাগরিকদের উচ্চ সতর্কতা জারি করলো কানাডা। দেশটির সরকারি ওয়েবসাইটের ‘ভ্রমণ’ বিভাগে গতকাল (১৯ সেপ্টেম্বর) এক বিজ্ঞপ্তিতে এই সতর্কতা জারি করা হয়।

বিস্তারিত...

পাক-সৌদি প্রতিরক্ষা চুক্তি নিয়ে নয়াদিল্লির প্রতিক্রিয়া: 'পারস্পরিক সংবেদনশীলতা' বজায় রাখার বার্তা

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় সৌদি আরব এবং পাকিস্তানের মধ্যে নতুন প্রতিরক্ষা চুক্তির বিষয়ে প্রতিক্রিয়া জানিয়ে আশা প্রকাশ করেছে যে, দুই দেশের পারস্পরিক স্বার্থ ও সংবেদনশীলতা বজায় রেখে ভারত-সৌদি আরব কৌশলগত অংশীদারিত্ব এগিয়ে যাবে।পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল অসীম মুনির এবং প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের সৌদি আরব সফরের সময় এই 'কৌশলগত পারস্পরিক প্রতিরক্ষা চুক্তি' স্বাক্ষরিত হয়।

বিস্তারিত...

ইসরায়েলের কাছে আরও ৬৪০ কোটি ডলারের অস্ত্র বিক্রি করছে যুক্তরাষ্ট্র

গাজায় যুদ্ধ বন্ধের জন্য বিশ্বজুড়ে আহ্বানের মধ্যেই ইসরায়েলের কাছে আরও ৬৪০ কোটি ডলারের অস্ত্র বিক্রির সিদ্ধান্ত নিয়েছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নেতৃত্বাধীন প্রশাসন।

বিস্তারিত...

ক্ষমতাচ্যুত হওয়ার পর যেখানে ছিলেন নেপালের প্রধানমন্ত্রী

ক্ষমতাচ্যুত হওয়ার পর নেপালের সাবেক প্রধানমন্ত্রী কে পি শর্মা অলি কোথায় লুকিয়ে ছিলেন তা অবশেষে সামনে এসেছে। জানা গেছে, সেনাবাহিনীর নিরাপত্তায় ব্যারাকে ৯ দিন কাটানোর পর একটি ব্যক্তিগত জায়গায় চলে গেছেন অলি। খবর কাঠমাণ্ডু পোস্টের।

বিস্তারিত...

© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪