আয়ারল্যান্ডের বিপক্ষে তৃতীয় ও শেষ টি–টোয়েন্টিকে সিরিজ নির্ধারণী ম্যাচে পরিণত করেছে বাংলাদেশ। ম্যাচের আগে দলকে অযথা জটিলতায় না গিয়ে স্বাভাবিক ও ভালো ক্রিকেট খেলার পরামর্শ দিয়েছেন পেস বোলিং কোচ শন টেইট। সোমবার চট্টগ্রামে অনুশীলন শেষে তিনি বলেন, ভাবনাগুলো জটিল করার দরকার নেই। ভালো
ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমারকে কেন্দ্র করে আলোচনার কমতি নেই—কখনো মাঠের পারফরম্যান্স, কখনো ব্যক্তিগত জীবন। এবার আলোচনার কেন্দ্রবিন্দুতে এসেছে তার এক অদ্ভুত অভ্যাস, যা প্রকাশ করেছেন পিএসজির তার সাবেক সতীর্থ আলেক্সান্দ্রে লেতেলিয়ে। এই তথ্য প্রকাশের পর ফুটবল দুনিয়ায় শুরু হয়েছে নতুন করে কৌতূহল আর হাস্যরস।
অনূর্ধ্ব–২১ হকি বিশ্বকাপে প্রথমবার অংশ নিয়েই শক্ত প্রতিদ্বন্দ্বিতা দেখাচ্ছে বাংলাদেশ। অস্ট্রেলিয়ার বিপক্ষে ৫–৩ গোলে হার দিয়ে টুর্নামেন্ট শুরু করলেও দ্বিতীয় ম্যাচে দারুণ লড়াই করে পয়েন্ট আদায় করেছে লাল–সবুজের ছেলেরা। রবিবার ভারতের চেন্নাইয়ে শক্তিশালী দক্ষিণ কোরিয়ার সঙ্গে ৩–৩ গোলের ড্র করে প্রথম পয়েন্ট পেয়েছে বাংলাদেশ। হ্যাটট্রিক করেছেন আমিরুল ইসলাম।
রাঁচিতে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচটি গড়ায় রোমাঞ্চে। শেষ দিকে করবিন বশের লড়াই ম্যাচ জমিয়ে তুললেও শেষ পর্যন্ত ১৭ রানের জয় নিয়ে সিরিজে ১–০ ব্যবধানে এগিয়ে গেছে স্বাগতিক ভারত।
অবশেষে জয়ের দেখা পেল লিভারপুল। আর্নে স্লটের দল লন্ডনে ওয়েস্ট হামের মাঠে ২–০ গোলে জিতে বিরতির পর নিজেদের পুনরুদ্ধারের আভাস দিয়েছে। তবে ম্যাচের আলোচনায় সবচেয়ে বেশি স্থান পেয়েছে কোচের একটি সিদ্ধান্ত—মোহাম্মদ সালাহকে বেঞ্চে বসিয়ে রাখা। ক্লপ-উত্তর যুগে এই প্রথম বেঞ্চে বসে ম্যাচ দেখলেন লিভারপুল তারকা।
এএফসি অনূর্ধ্ব–১৭ এশিয়ান কাপের মূল পর্বে ওঠার স্বপ্ন ভাঙলো বাংলাদেশের। গ্রুপ ‘এ’-এর শেষ ম্যাচে শক্তিশালী চীনের কাছে ৪–০ গোলের বড় হারে বিদায় নিতে হলো লাল-সবুজের দলকে। এর মধ্যে দুই গোল যেন উপহার দিয়ে এল যুবারা।
আগামী মাসেই মাঠে গড়াবে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) এবারের আসর। ২৬ ডিসেম্বর থেকে শুরু হবে টুর্নামেন্ট। এর আগে অনুষ্ঠিত হচ্ছে নিলাম। পছন্দের ক্রিকেটারদের নিয়ে দল সাজাতে ব্যস্ত সময় পার করছে ফ্র্যাঞ্চাইজিগুলো। তবে নিলামে প্রথমে অবিক্রীত ছিলেন মুশফিকুর রহিম ও মাহমুদউল্লাহ রিয়াদ।
বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) নিলাম চলছে। নিলামে প্রথম নামটি ছিল নাইম শেখের। ভালো দামও পেয়েছেন। ‘এ’ ক্যাটাগরিতে থাকা বাঁহাতি এই ব্যাটারকে ১ কোটি ১০ লাখ টাকায় কিনেছে চট্টগ্রাম রয়্যালস। ৫০ লাখ টাকা ভিত্তিমূল্যের একই ক্যাটাগরির অন্য ক্রিকেটার ছিলেন লিটন দা
বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) গত আসরে ঢাকা ক্যাপিটালস টিমের মালিকানায় যুক্ত ছিলেন ঢালিউড অভিনেতা শাকিব খান। টুর্নামেন্টে দল সাফল্য না পেলেও গ্যালারিতে শাকিব খানের উপস্থিতি হইচই ফেলে দিয়েছিল। ক্রিকেট ও সিনেমাপ্রেমীদের মাঝে তৈরি হয়েছিল এক অন্যরকম সংযোগ। এবার জানা গেল, সেই দলের মালিকানা হারিয়েছেন শাকিব খান।
বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) নিলাম অনুষ্ঠিত হচ্ছে আজ। রেডিসন হোটেলে বিপিএল অনুষ্ঠানের উদ্বোধনীতে উপস্থিত সবাইকে স্বাগত জানিয়ে বক্তব্য দিয়েছেন বিসিবি সভাপতি ও বিপিএল গভর্নিং কাউন্সিলের চেয়ারম্যান আমিনুল ইসলাম। এ সময় তিনি আশা প্রকাশ করেন, এবারের বিপিএলে অংশ নেওয়া দলগুলো আগামী পাঁচ বছর ধরে টুর্নামেন্টে নিয়মিত অংশগ্রহণ করবে
আইপিএল ২০২৬-এর নিলামের ঠিক আগেই বড়সড় চমক দিলেন আন্দ্রে রাসেল। ৩৭ বছর বয়সী এই ক্যারিবিয়ান অলরাউন্ডার ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) থেকে খেলোয়াড় হিসেবে অবসরের ঘোষণা দিয়েছেন।
লা মাসিয়ার ১২ বছর বয়সী স্ট্রাইকার ডেসটিনি কোসিসোকে ঘিরে এখন আলোচনা বিশ্বজুড়ে। মাত্র ৫২ ম্যাচে ১৪৫ গোল করে আলোচনায় ওঠা এই কিশোর প্রতিভাবান ফুটবলার বিশ্বের শীর্ষ ক্রীড়া ব্র্যান্ড নাইকির সঙ্গে বাণিজ্যিক চুক্তি করেছেন।
চট্টগ্রামে আয়ারল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় টি-টোয়েন্টিতে ৪ উইকেটের রোমাঞ্চকর জয় পেয়েছে বাংলাদেশ। শেষ ওভারের হিসাবনিকাশে ২ বল হাতে রেখে প্রয়োজনীয় রান তুলে তিন ম্যাচ সিরিজে ১–১ সমতা ফেরাল লিটন দাসের দল।
দীর্ঘদিন ধরে আন্তর্জাতিক ক্রিকেটের বাইরে আছেন সাকিব আল হাসান। তবে বিভিন্ন দেশের ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে নিয়মিতই দেখা মেলে এই তারকা ক্রিকেটারের। লম্বা সময় ধরে দেশের বাইরে থাকলেও দেশের খবর ঠিকই রাখেন তিনি।
কদিন আগেই নতুন ইনজুরির ধাক্কা। চিকিৎসকের পরামর্শ মাঠে নামা যাবে না, প্রয়োজন হলে অস্ত্রোপচারও লাগতে পারে। কিন্তু কি আর নেইমার থেমে থাকেন! সতীর্থদের বিপদে দেখতে না পেরে চিকিৎসকদের পরামর্শ অমান্য করেই অনুশীলনে ফিরলেন, পরে নেমে পড়লেন ম্যাচেও। আর মাঠে নামার পর যেন ইনজুরির লেশমাত্র দেখা গেল না বরং আরও আগ্রাসী, আরও প্রাণবন্ত ‘পুরনো নেইমার’।