নিউজিল্যান্ডের ব্যাটিং–ঝড়ে ক্রাইস্টচার্চ টেস্টের তৃতীয় দিনটি দুঃস্বপ্ন হিসেবেই কাটল ওয়েস্ট ইন্ডিজের জন্য। মাত্র ৪ উইকেট নিতে তাদের খরচ হয়েছে ৩৮৫ রান। দ্বিতীয় ইনিংসে নিউজিল্যান্ডের সংগ্রহ এখন ৪ উইকেটে ৪১৭, ফলে মোট লিড দাঁড়িয়েছে ৪৮১ রানে।
স্পেন নারী ফুটবল দল আবারও ইউরোপীয় আধিপত্য প্রমাণ করেছে। মাদ্রিদে অনুষ্ঠিত নারী নেশনস লিগের দ্বিতীয় লেগে জার্মানিকে ৩–০ গোলে হারিয়ে তারা টানা দ্বিতীয়বারের মতো শিরোপা জিতেছে। প্রথম লেগে জার্মানিতে গোলশূন্য ড্র হলেও ফিরতি লেগে পুরো ম্যাচ নিয়ন্ত্রণ করেছে স্বাগতিকরা।
বিরাট কোহলির টানা দ্বিতীয় সেঞ্চুরিও জয়ের মুখ দেখাতে পারেনি ভারতকে। রায়পুরে তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে দক্ষিণ আফ্রিকা ভারতকে ৪ উইকেটে হারিয়ে সিরিজে ১-১ সমতা ফিরিয়েছে।
বাংলাদেশ ক্রিকেট দলের ব্যাটসম্যানরা চলতি বছর টি-টোয়েন্টিতে ছক্কা হাঁকানোর রেকর্ড ভেঙে দেশকে বিশ্ব ক্রিকেটে আলোড়িত করেছে। মাত্র ২৪টি ম্যাচে টাইগাররা ১৭১টি ছক্কা মেরে টেস্ট খেলুড়ে দেশগুলোর মধ্যে দ্বিতীয় স্থানে উঠেছে।
বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফ) জানিয়েছে, এশিয়ান কাপ বাছাইয়ে হামজা চৌধুরীর নেতৃত্বে জাতীয় দলের তিনটি হোম ম্যাচ থেকে মোট আয় হয়েছে ৩ কোটি ৯০ লাখ ৭ হাজার ৬৮৯ টাকা।
পাকিস্তান অনূর্ধ্ব-১৯ নারী দলের বিপক্ষে সিরিজের প্রথম টি-টোয়েন্টি ম্যাচে ১৩ রানে হেরে সিরিজ শুরু করল বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী দল।
আসন্ন টি–টোয়েন্টি বিশ্বকাপের জন্য বাংলাদেশ দলের ১৫ সদস্যের স্কোয়াডের একটি প্রাথমিক খসড়া তৈরি হয়েছে। নির্ভরযোগ্য বিশ্লেষণ অনুযায়ী, স্কোয়াডের ১২টি স্থান প্রায় নিশ্চিত। বাকি ৩টি জায়গা নির্ধারণ হবে বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) খেলোয়াড়দের পারফরম্যান্সের ভিত্তিতে।
অনূর্ধ্ব–২১ হকি বিশ্বকাপের স্থান নির্ধারণী ম্যাচ খেলতে বুধবার সকালে চেন্নাই থেকে মাদুরাই যাওয়ার কথা ছিল বাংলাদেশ দলের। সকাল ১০টার নির্ধারিত ফ্লাইটে রওনা হওয়ার পরিকল্পনা থাকলেও সময়মতো তথ্য না পাওয়া ও ফ্লাইট-সংক্রান্ত জটিলতার কারণে শেষ পর্যন্ত সড়কপথে যাত্রা করতে হয়েছে আমিরুল–রকিবুলদের।
আগামী ৫ ডিসেম্বর ওয়াশিংটনে অনুষ্ঠিত হতে যাচ্ছে ২০২৬ বিশ্বকাপ ফুটবলের জমকালো ড্র অনুষ্ঠান। তবে ফুটবল বিশ্বের চোখ এখন বল বা গ্রুপ বিন্যাসের চেয়ে বেশি আটকে আছে মঞ্চের বাইরের রাজনীতিতে। অনুষ্ঠানে উপস্থিত থাকার কথা রয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের।
লড়াই করেও শক্তিশালী আজারবাইজানের বিপক্ষে ২–১ গোলে হারতে হলো বাংলাদেশকে। ঢাকায় অনুষ্ঠিত ত্রিদেশীয় নারী ফুটবল সিরিজে টানা দুই ম্যাচে হারল স্বাগতিকরা। প্রথম ম্যাচে মালয়েশিয়ার কাছে ১–০ গোলে হারার পর দ্বিতীয় ও শেষ ম্যাচেও জয় পেল না পিটার বাটলারের দল।
চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ মতিউর রহমান স্টেডিয়ামে তিন ম্যাচ টি-টোয়েন্টির সিরিজ নির্ধারণী ম্যাচে আয়ারল্যান্ডকে হারিয়ে ২-১ ব্যবধানে সিরিজ জিতল লিটন দাসের দল। এদিন প্রথমে ব্যাট করে মাত্র ১১৭
চট্টগ্রামে সিরিজ নির্ধারণী তৃতীয় টি-টোয়েন্টিতে টস জিতে ব্যাটিংয়ে নেমে বড় সংগ্রহ গড়তে ব্যর্থ হয়েছে আয়ারল্যান্ড। মঙ্গলবার (২ ডিসেম্বর) নির্ধারিত ২০ ওভার পূর্ণ হবার এক বল আগে অলআউট হয়ে যায় আয়ারল্যান্ড। স্টার্লিংয়ের ৩৮ রানে ভর করে ১৯.৫ ওভারে ১১৭-তে গুটিয়ে যায় আইরিশরা। শুরুটা দারুণ করলেও মাঝ ও শেষের ব্যাটিং ধসেই চাপে পড়ে যায় সফরকারীরা। ম্যাচ জিততে বাংলাদেশের প্রয়োজন মাত্র ১১৮ রান।
ভারতের আইপিএল নিলামে মুস্তাফিজুর রহমানের ভিত্তিমূল্য রাখা হয়েছে সর্বোচ্চ ২ কোটি রুপিতে, যা তাকে টুর্নামেন্টের উচ্চতম ক্যাটাগরিতে নিয়ে গেছে। অন্যদিকে বাংলাদেশের সেরা অলরাউন্ডার সাকিব আল হাসান নিজেকে রেখেছেন ১ কোটি রুপির ক্যাটাগরিতে।
ব্রাজিল জাতীয় ফুটবল দলের কোচ কার্লো আনচেলত্তি বলেছেন, শুধুমাত্র ১০০ শতাংশ ফিট খেলোয়াড়রাই ২০২৬ সালের বিশ্বকাপে ব্রাজিল দলের সুযোগ পাবেন। তার নিয়ম নেইমার ও ভিনিসিয়ুস জুনিয়রের ক্ষেত্রেও প্রযোজ্য হবে। আনচেলত্তি স্পষ্টভাবে জানিয়েছেন, যদি নেইমার বা ভিনিসিয়ুস শারীরিকভাবে ৯০ শতাংশ ফিট থাকেন, তবে আমি শতভাগ ফিট থাকা অন্য খেলোয়াড়কে ডাকব।
বিপিএলে প্রথমবার অংশ নিতে যাওয়া নোয়াখালী এক্সপ্রেসকে ঘিরে নতুন গুঞ্জন—জনপ্রিয় অভিনেতা জিয়াউল হক পলাশ, যিনি ‘কাবিলা’ চরিত্রে পরিচিত, দলটির ব্র্যান্ড অ্যাম্বাসেডর হতে পারেন। বিষয়টি এখনও চূড়ান্ত না হলেও দুই পক্ষের মধ্যে আলোচনা চলছে।