বাংলাদেশ সফরের ঠিক আগেই বড় ধাক্কা খেল আয়ারল্যান্ড ক্রিকেট দল। হাঁটুর চোটের কারণে আসন্ন টি-টোয়েন্টি সিরিজ থেকে ছিটকে গেছেন আইরিশ ওপেনার রস অ্যাডায়ার।
বাংলাদেশ-ভারত ফুটবল ম্যাচের টিকিট যেন হাতছাড়া হওয়ার আগেই শেষ! আজ দুপুর ২টায় অনলাইনে বিক্রি শুরু হয় এশিয়ান কাপ বাছাইয়ের এই বহুল প্রতীক্ষিত ম্যাচের টিকিট। আর মাত্র ৬ মিনিটের মধ্যেই সাধারণ গ্যালারির সব টিকিট বিক্রি শেষ হয়ে যায়।
প্রিমিয়ার লিগে লিভারপুলের পথ যেন ভেঙে দিলো ম্যানচেস্টার সিটি। ইতিহাদ স্টেডিয়ামে পেপ গার্দিওলার কোচিং ক্যারিয়ারের হাজারতম ম্যাচে সিটি জয়ী হলো ৩-০ ব্যবধানে, যেখানে গোল উৎসব চালালেন আর্লিং হলান্ড, নিকো গন্সালেস ও জেরেমি ডোকু। এই জয়ে পয়েন্ট তালিকায় দুই নম্বরে উঠে গেলো সিটি।
২০০৫ সালে পেশাদার ক্রিকেট শুরু করা গ্রায়েম ক্রেমার ২০১৮ সালের ডিসেম্বরে ক্রিকেট ছাড়লেও ফের ফিরে এলেন মাঠে। ফিরেই চমক দেখালেন। এক ম্যাচে ৯ উইকেট তুলে জিম্বাবুয়ের ক্রিকেটে নতুন ইতিহাস গড়ে দিলেন এই লেগব্রেকার।
বাংলাদেশ ক্রিকেট কনফারেন্সের প্রথম দিনে বক্তব্য দিতে গিয়ে ফুটবল ও ফুটবলারদের নিয়ে নানান নেতিবাচক কথা বলেছেন জনপ্রিয় সংগীতশিল্পী ও বিসিবির নতুন পরিচালক আসিফ আকবর।
সাবেক নির্বাচক ও ম্যানেজার মঞ্জুরুল ইসলামের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ তোলেন জাহানারা আলম।
বর্ণাঢ্য আয়োজনে রোববার (৯নভেম্বর ) যশোরে শুরু হয়েছে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট। বুয়েটিনের হ্যাটট্রিকে উদ্বোধনী খেলায় দারুণ জয় পেয়েছে সদর উপজেলা দল।
সিরিজ বাঁচানোর ম্যাচে সামনে থেকে দাঁড়িয়ে পুরো লড়াইটাই নিজের কাঁধে তুলে নিলেন আজিজুল হাকিম তামিম। তার দুর্দান্ত সেঞ্চুরির ওপর ভর করেই পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজের শেষ ম্যাচে ২ উইকেটের রোমাঞ্চকর জয় পেয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। সেই সঙ্গে ২-২ ব্যবধানে সিরিজও শেষ করেছে সমতায়।
পুণ্যভূমি সিলেটে আবারও বসতে যাচ্ছে আন্তর্জাতিক ক্রিকেটের আসর। আগামী মঙ্গলবার (১১ নভেম্বর) থেকে শুরু হতে যাওয়া বাংলাদেশ ও আয়ারল্যান্ডের মধ্যকার টেস্ট সিরিজকে সামনে রেখে এক ভিন্নধর্মী ও বর্ণাঢ্য আয়োজনে ট্রফি উন্মোচন করা হয়েছে।
জাহানারা আলমের অভিযোগের পর টালমাটাল বাংলাদেশের নারী ক্রিকেট। এই আগুনে ঘি ঢাললেন জাতীয় ক্রিকেটার রেশমা আক্তার আদুরি। সম্প্রতি কালের কণ্ঠকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি বলেছেন জাতীয় দলের ৯৯ ভাগ নারীই অনৈতিক প্রস্তাব পান।
লিওনেল মেসির দুর্দান্ত পারফরম্যান্সে এমএলএস প্লে-অফের সেমিফাইনালে উঠেছে ইন্টার মিয়ামি। শনিবার (৮ নভেম্বর) রাতে ইস্টার্ন কনফারেন্সের প্রথম রাউন্ডের তৃতীয় ও শেষ ম্যাচে ন্যাশভিল এসসিকে ৪-০ গোলে হারিয়ে নতুন ইতিহাস গড়েছে দলটি। ম্যাচের ১০ মিনিটেই বক্সের বাইরে থেকে চমকপ্রদ গোল করে মিয়ামিকে এগিয়ে দেন মেসি। ৩৯ মিনিটে মাতেও সিলভেত্তির পাস থেকে দ্বিতীয় গোলটি করেন তিনি। বিরতির পর ন্যাশভিল একটি গোল করলেও ফাউলের কারণে সেটি বাতিল হয়। এরপর ৭৪ ও ৭৬ মিনিটে তাদেও আইয়েন্দের জোড়া গোলে বড় জয় নিশ্চিত করে মিয়ামি।
বাংলাদেশ নারী ক্রিকেটে চলমান বিতর্ক ও অভিযোগে নতুন মাত্রা যোগ করলেন সাবেক অধিনায়ক রুমানা আহমেদ।
খান বাহাদুর ফজলুর রহমান স্মৃতি ফুটবল টুর্ণামেন্ট-২০২৫’র ফাইনাল খেলায় বগুড়াকে ১-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে শেরপুর জেলা দল। শনিবার (৮ নভেম্বর) বিকেলে শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতি স্টেডিয়াম মাঠে খান বাহাদুর ফজলুর রহমান ক্রীড়া ফা
বাংলাদেশ নারী ক্রিকেটে চলমান বিতর্কে নতুন করে ঝড় তুললেন সাবেক অধিনায়ক রুমানা আহমেদ। সতীর্থ জাহানারা আলমের অভিযোগের প্রতি সমর্থন জানিয়ে তিনিও নির্বাচক মঞ্জুরুল ইসলাম মঞ্জুর বিরুদ্ধে গুরুতর অভিযোগ তুলেছেন।‘ব্যাড টাচ’এবং দলের ভেতরের অস্বস্তিকর পরিবেশ নিয়ে মুখ খুলেছেন তিনি।
ঢাকা জাতীয় স্টেডিয়ামে এশিয়ান আর্চারি চ্যাম্পিয়নশিপ প্রতিযোগিতা শুরু হচ্ছে । রিকার্ভ ও কম্পাউন্ড মিলিয়ে ১০ ইভেন্টে পদকের লড়াইয়ে ৩০টি দেশের মোট ২০৯ আর্চার অংশ নিচ্ছে এবার। ছেলেদের পাশাপাশি মেয়েরাও থাকছেন সমানতালে। রিকার্ভে ৫৪ এবং কম্পাউন্ডে ৩৮ জন মিলিয়ে মোট ৯২ নারী আর্চার খেলবেন এশিয়ার সেরা হওয়ার লড়াইয়ে। শেষ হবে ১৪ নভেম্বর আর্মি স্টেডিয়ামে।