বুধবার সন্ধ্যায় জাতীয় স্টেডিয়ামে নেপাল ম্যাচের আগে অনুশীলন করার জন্য মাঠে এসেছিলেন হামজারা। লিস্টার সিটির এ তারকা যখন গাড়ি থেকে নামছিলেন, তখন দর্শকের মধ্যে সে কী উন্মাদনা! হামজাকে একনজর দেখার জন্য ফুটবলপ্রেমীদের অপেক্ষা জাতীয় স্টেডিয়ামের প্রবেশ গেটের সামনে।
মাওলানা ভাসানী হকি স্টেডিয়ামে বিশ্বকাপ বাছাইয়ের উত্তেজনাপূর্ণ লড়াই এক ভয়াবহ দৃশ্যের কারণে মুহূর্তেই স্তব্ধ হয়ে যায়। ম্যাচের শুরুতেই মাথায় বল লেগে গুরুতর আঘাত পান বাংলাদেশের অভিজ্ঞ ডিফেন্ডার রোমান সরকার। তাকে ব্যান্ডেজ পেঁচানো অবস্থায় স্ট্রেচারে করে হাসপাতালে নিতে হয়।
ফুটবলপ্রেমীদের জন্য দারুণ সুখবর, ঢাকায় আসছেন আর্জেন্টিনার কিংবদন্তি ক্লদিও ক্যানিজিয়া। ২০০২ সালের বিশ্বকাপজয়ী ব্রাজিলিয়ান ডিফেন্ডার কাফু-র সঙ্গে তিনি অংশ নেবেন ৫–১১ ডিসেম্বর জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত এএফবি লাতিন-বাংলা সুপার কাপ ফুটবল টুর্নামেন্টে।
সিলেট টেস্টে স্বাগতিক বাংলাদেশ দ্বিতীয় দিন শেষে শক্ত অবস্থান তৈরী করেছে।
শ্রীলঙ্কা ক্রিকেটের (এসএলসি) এক কর্মকর্তা বার্তা সংস্থা এএফপিকে বিষয়টি নিশ্চিত করেছেন যে নিরাপত্তা নিয়ে উদ্বেগের কারণে শ্রীলঙ্কা দলের অন্তত ৮ ক্রিকেটার পাকিস্তান ছেড়ে দেশে ফিরে যাচ্ছেন।
বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক তারকা ইমরুল কায়েস এখন মেহেরপুরের উজলপুর ডাকঘরের কাগজে-কলমে কর্মচারী। তার মাসিক সম্মানী মাত্র চার হাজার চারশ নব্বই টাকা। কিন্তু সরকারি রেকর্ড অনুযায়ী যে ডাকঘরে তিনি কর্মরত আছেন সেই অফিসের বাস্তবে কোনো অস্তিত্বই নেই।
দ্বিতীয় দিনের খেলার শুরুতেই আয়ারল্যান্ডের অবশিষ্ট দুই উইকেট তুলে নিয়ে ব্যাটিং শুরু করেছে বাংলাদেশ। সফরকারী দল আয়ারল্যান্ড প্রথম ইনিংসে ২৮৬ রানে অলআউট হয়েছিল।
সিলেট টেস্টের প্রথম দিন ৮ উইকেটে ২৭০ রান করে দিন শেষ করেছিল আয়ারল্যান্ড। কিন্তু দ্বিতীয় দিন স্রেফ ১৫ মিনিট টিকতে পেরেছে তারা। তাইজুল ইসলাম ও হাসান মাহমুদ অবশিষ্ট দুই উইকেট তুলে নিয়ে সফরকারীদের ২৮৬ রানে অলআউট করেছেন।
প্যারিস সেইন্ট জার্মেইনের (পিএসজি) গোলরক্ষক লুকাস শেভালিয়ে হঠাৎ করেই সামাজিক যোগাযোগমাধ্যমে তীব্র সমালোচনার মুখে পড়েছেন। ডানপন্থী রাজনৈতিক দল ‘ন্যাশনাল র্যালি’র এক নেতার ভিডিওতে তার একটি লাইক যেন ঝড় তুলেছে অনলাইনে। ফরাসি গণমাধ্যম ও ফুটবলভক্তদের একাংশ অভিযোগ তুলেছে—তিনি ‘ফ্যাসিস্ট মতাদর্শে’ বিশ্বাসী।
এশিয়ান ফুটবল কনফেডারেশনের (এএফসি) সভাপতি সালমান বিন ইব্রাহিম আল খলিফার আসন্ন বাংলাদেশ সফর হঠাৎ করেই স্থগিত করা হয়েছে। আগামী ২৩ নভেম্বর চার দিনের সফরে ঢাকায় আসার কথা ছিল তার।
ফুটবল বিশ্বের সুপারস্টার নেইমারের প্রতি ব্রাজিলীয়দের ভালোবাসা এতটাই গভীর, যে তার নাম ধরে রাখার হিড়িক ধরেছে পুরো দেশে। দেশের ২৭টি রাজ্যে প্রায় ২৪৪৩ জন মানুষ নাম রেখেছে নেইমার। অবাক করার বিষয়, এর মধ্যে ৫০ জনই নারী!
সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে প্রথম টেস্টের প্রথম সেশনটি বাংলাদেশের জন্য হতাশাজনক হয়ে উঠেছে। প্রথম ওভারেই উইকেট পেলেও, টানা তিন ওভারে তিনটি ক্যাচ হাতছাড়া হওয়ায় নাজমুল হোসেন শান্তের নেতৃত্বে ফিল্ডিং দলের মানিয়ে নেওয়ার খেলা ব্যর্থ হয়েছে।
বিশ্ব ফুটবলের দুই কিংবদন্তি ক্রিস্টিয়ানো রোনালদো ও লিওনেল মেসি। দুজনার প্রতিদ্বন্দ্বিতা যেন এক যুগের প্রতিচ্ছবি। মাঠে ট্রফি জয়ের লড়াইয়ের পাশাপাশি তারা এখনো মুখোমুখি লড়ছেন ইতিহাসের সর্বোচ্চ গোলদাতার তালিকায়।
বাংলাদেশ সফরের ঠিক আগেই বড় ধাক্কা খেল আয়ারল্যান্ড ক্রিকেট দল। হাঁটুর চোটের কারণে আসন্ন টি-টোয়েন্টি সিরিজ থেকে ছিটকে গেছেন আইরিশ ওপেনার রস অ্যাডায়ার।