বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে এক নতুন মাইলফলক—মুশফিকুর রহিমের শততম টেস্ট। এ উপলক্ষে ক্রিকেটপ্রেমীদের উচ্ছ্বাসের পাশাপাশি শুভেচ্ছার বার্তা এসেছে ফুটবল অঙ্গন থেকেও। সদ্য ভারতের বিপক্ষে জয়ের অন্যতম নায়ক, জাতীয় ফুটবল দলের তারকা হামজা চৌধুরী একটি ভিডিও বার্তায় মুশফিককে জানালেন বিশেষ অভিনন্দন।
ভারতের বিপক্ষে বাংলাদেশের ঐতিহাসিক জয়ের প্রতিফলন মিলল ফিফার নতুন র্যাঙ্কিংয়ে। ৯০ মিনিটের দৃঢ় লড়াইয়ের পর অর্জিত সেই আত্মবিশ্বাস এবার অফিসিয়াল স্বীকৃতি পেয়েছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থার কাছ থেকে। প্রায় এক দশক পর এভাবে অবস্থান বদলে নতুন আশার সঞ্চার করল বাংলাদেশ ফুটবল দল।
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক ও জনপ্রিয় সংগীতশিল্পী আসিফ আকবর জানিয়েছেন, জেলা ক্রীড়া সংস্থার বাইরে গিয়ে প্রত্যেক জেলায় পৃথক জেলা ক্রিকেট সংস্থা গড়ে তোলা হবে। বুধবার (১৯ নভেম্বর) পঞ্চগড় স্টেডিয়ামে এজ গ্রুপ ক্রিকেট ডেভেলপমেন্ট ক্যাম্পের অংশ হিসেবে স্থানীয় ক্রীড়া সংগঠক ও ক্রিকেটারদের সঙ্গে মতবিনিময় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ তথ্য জানান তিনি।
বাংলাদেশের বিপক্ষে হারের পর ভারত কোচ খালিদ জামিল ভীষণ হতাশ। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে তাঁর ছোট ছোট বাক্যেই ফুটে ওঠে সেই হতাশা। তিনি বলেন, দল সেরাটা দিতে পারেনি, আর তাই ম্যাচের ফলও ভালো আসেনি।
হোয়াইট হাউসে সৌদি আরবের যুবরাজ মোহাম্মদ বিন সালমানকে সম্মান জানিয়ে আয়োজিত অভিজাত নৈশভোজে আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিলেন পর্তুগিজ ফুটবল সুপারস্টার ক্রিশ্চিয়ানো রোনালদো। তার উপস্থিতিতে মুগ্ধ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রোনালদোকে নিয়ে করলেন বিশেষ মন্তব্য যা উপস্থিত সবাইকে হাসিয়ে দিল।
বাংলাদেশের ক্রিকেটের অবিচল সেনাপতি মুশফিকুর রহিম আবারো দলের ভরসা হয়ে উঠেছেন। দেশের প্রথম ক্রিকেটার হিসেবে শততম টেস্টে নামা মুশফিকের ব্যাটে ঝলক দেখেছে মিরপুর টেস্টের প্রথম দিন। আয়ারল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় টেস্টে তিনি ৯৯ রানে অপরাজিত, এবং দলের অবস্থান এখন শক্তিশালী।
বিশ্ব ফুটবলের এক উজ্জ্বল নক্ষত্র পেলেকে এখন থেকে আরও নতুন রূপে দেখা যেতে পারে, কারণ নেইমারের বাবা পরিচালিত এনআর স্পোর্টস কোম্পানি সম্প্রতি কিংবদন্তি ফুটবলার পেলের ব্র্যান্ড ১৮ মিলিয়ন ডলারে (বাংলাদেশি মুদ্রায় প্রায় ২২০ কোটি ২৫ লাখ টাকা) কিনে নিয়েছে।
বিশ্বকাপ প্রস্তুতি সামনে রেখে আন্তর্জাতিক প্রীতি ম্যাচে ধাক্কা খেল ব্রাজিল। ফ্রান্সের লিলের ডেক্যাথলন এরেনায় অনুষ্ঠিত আন্তর্জাতিক এক প্রীতি ম্যাচে অপ্রত্যাশিতভাবে ব্রাজিলকে রুখে দিয়েছে দুর্বল তিউনিসিয়া। ম্যাচের গুরুত্বপূর্ণ সময়ে লুকাস পাকেতার পেনাল্টি মিস ব্রাজিলের জয়ে প্রধান বাধা হয়ে দাঁড়াল। এই ম্যাচে অবশ্য জেতার দারুণ সুযোগ পেয়েছিল ব্রাজিল। কিন্তু লুকাস পাকেতার পেনাল্টি মিসে শেষ পর্যন্ত জিততে পারেনি সেলেসাওরা। শেষ পর্যন্ত ১-১ গোলে ড্র নিয়ে মাঠ ছাড়ে আনচেলত্তির শিষ্যরা।
২০০৩ সালে ঢাকায় সাফ চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে ভারতকে হারিয়েছিল বাংলাদেশ। এরপর আর তাদের হারাতে পারেনি। আজ এশিয়ান কাপ বাছাইয়ের শেষ হোম ম্যাচে ভারতকে ১-০ গোলে হারালেন হামজা-মোরসালিনরা।
নারী কাবাডি বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচেই উগান্ডাকে হারায় বাংলাদেশ। নিজেদের দ্বিতীয় ম্যাচে জার্মানিকেও বড় ব্যবধানে হারিয়ে টানা দ্বিতীয় জয় তুলে নিয়েছে বাংলাদেশের মেয়েরা।
দারুণ এক পাল্টা আক্রমণে গোল পেয়ে এগিয়ে গেল বাংলাদেশ। ম্যাচের ১১ মিনিটে দারুণ এক ফিনিশিংয়ে গোল করেছেন শেখ মোরছালিন। বাঁ পাশ থেকে রাকিবের বাড়ানো পাস ভারতের গোলকিপারের সামনে থেকে টোকা দিয়ে জালে পাঠান মোরছালিন। বাংলাদেশের জার্সিতে এটি তাঁর সপ্তম গোল।
নেপালের বিপক্ষে শেষ মুহূর্তের গোলে ড্রয়ের হতাশা ভুলে, ভারতের বিরুদ্ধে লড়াইয়ের জন্য পুরোপুরি প্রস্তুত বাংলাদেশ দল। তারকা মিডফিল্ডার হামজা চৌধুরী বলেছেন, সব প্রস্তুতি শেষ! ভারত ম্যাচের জন্য সবাই একসাথে জাগ্রত থাকি।
মিরপুরের শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে সোমবার আজ পর্দা ওঠেছে নারীদের কাবাডি বিশ্বকাপের। প্রথম ম্যাচেই মাঠে নেমেছিল বাংলাদেশ, উদ্বোধনী ম্যাচে লাল-সবুজের দলের প্রতিপক্ষ ছিল উগান্ডা। প্রতিদ্বন্দ্বীতাপূর্ণ এই ম্যাচে উগান্ডাকে হারিয়ে টুর্নামেন্টের শুভ সূচনা করেছে বাংলাদেশের মেয়েরা।
বাংলাদেশ ক্রিকেটের স্টার ক্রিকেটার তামিম ইকবাল এবার বিপিএলে খেলবেন না। দেশের সাবেক অধিনায়ক নিজেই বিষয়টি নিশ্চিত করেছেন।
ক্রিস্টিয়ানো রোনালদো ছাড়াই পর্তুগাল দেখালো শক্তি আর্মেনিয়াকে ৯-১ গোলে উড়িয়ে দিয়ে ২০২৬ বিশ্বকাপের টিকিট নিশ্চিত করলো। রোববার পোর্তোতে অনুষ্ঠিত গ্রুপ এফ-এর শেষ ম্যাচে এই বড় জয় আসে।