| বঙ্গাব্দ
Space For Advertisement
সকল খবর

হাইতির বিপক্ষে শক্তিশালী একাদশ নিয়ে মাঠে ব্রাজিল

ফিফা বিশ্বকাপে প্রথম জয়ের লক্ষ্যে নিজেদের অভিযান শুরু করেছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। ম্যাচ শুরুর বাঁশি বাজার সঙ্গে সঙ্গেই মাঠে গড়ায় তাদের বিশ্বকাপ যাত্রা। এবারের টুর্নামেন্টে গড় বয়স ৩০ বছর নিয়ে মাঠে নেমেছে ব্রাজিল, যা ১৯৬২ সালের পর তাদের সবচেয়ে বেশি বয়সী শুরুর একাদশ।

বিস্তারিত...

এবারের বিশ্বকাপের দ্রুততম গোল সাইবারির

মাত্র ৭১ সেকেন্ড। এর মধ্যেই ২০২৬ ফিফা বিশ্বকাপের এখন পর্যন্ত দ্রুততম গোলের রেকর্ড গড়ে ফেলেছেন মরক্কোর মিডফিল্ডার ইসমায়েল সাইবারি। স্কটল্যান্ডের বিপক্ষে গ্রুপ ‘সি’-র গুরুত্বপূর্ণ ম্যাচে শুরুতেই গোল করে প্রতিপক্ষকে চাপে ফেলে দেন তিনি।

বিস্তারিত...

দ্বিতীয় মিনিটেই সাইবারির গোলে স্কটল্যান্ডের বিপক্ষে এগিয়ে মরক্কো

২০২৬ ফিফা বিশ্বকাপের গ্রুপ ‘সি’-তে গুরুত্বপূর্ণ ম্যাচে স্কটল্যান্ডের বিপক্ষে শুরুতেই এগিয়ে গেছে মরক্কো। যুক্তরাষ্ট্রের ম্যাসাচুসেটসের জিলেট স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচের দ্বিতীয় মিনিটেই গোল করে আটলাস লায়ন্সদের লিড এনে দেন ইসমায়েল সাইবারি।

বিস্তারিত...

ধর্ষণ মামলায় বিচারের মুখোমুখি মরক্কো অধিনায়ক হাকিমি

ধর্ষণের অভিযোগে ফ্রান্সে আদালতের বিচারের মুখোমুখি হতে যাচ্ছেন মরক্কো জাতীয় দলের অধিনায়ক ও প্যারিস সেন্ট জার্মেইয়ের (পিএসজি) ডিফেন্ডার আচরাফ হাকিমি। তার বিরুদ্ধে মামলাটি খারিজ চেয়ে করা আপিল আবেদন নাকচ করে দিয়েছে ভার্সাই আপিল আদালত। ফলে মামলাটির পূর্ণাঙ্গ বিচার কার্যক্রম শুরু হওয়ার পথ উন্মুক্ত হয়েছে।

বিস্তারিত...

অস্ট্রেলিয়াকে হারিয়ে শেষ ষোলোর পথে যুক্তরাষ্ট্র

ফিফা বিশ্বকাপের গ্রুপ পর্বে টানা দ্বিতীয় জয় তুলে নিয়ে নকআউট পর্বের পথে বড় পদক্ষেপ নিয়েছে যুক্তরাষ্ট্র। শুক্রবার সিয়াটলের লুমেন ফিল্ডে অনুষ্ঠিত ম্যাচে অস্ট্রেলিয়াকে ২-০ গোলে হারিয়েছে মরিসিও পোচেত্তিনোর দল। এই জয়ে গ্রুপ ‘ডি’ থেকে শেষ ষোলো নিশ্চিত করার খুব কাছাকাছি পৌঁছে গেছে মার্কিনরা।

বিস্তারিত...

পরীক্ষার্থীদের কথা ভেবে বড় পর্দায় ম্যাচ নিষিদ্ধ

দীর্ঘ ২৪ বছর পর আবারও ফুটবল বিশ্বকাপে জায়গা করে নেওয়ায় তুরস্কজুড়ে তৈরি হয়েছে ব্যাপক উন্মাদনা। ২০০২ বিশ্বকাপে তৃতীয় স্থান অর্জনের পর আর কোনো আসরে খেলার সুযোগ পায়নি ইউরোপ-এশিয়ার এই দেশটি। এবার তরুণ তারকা আর্দা গুলারের নেতৃত্বে ভালো কিছু করার প্রত্যাশা করছেন সমর্থকরা।

বিস্তারিত...

হাইতিকে ৭-১ ব্যবধানে হারিয়েছিল ব্রাজিল

বিশ্ব ফুটবলের সবচেয়ে সফল দল হওয়া সত্ত্বেও দীর্ঘ দুই যুগ ধরে বিশ্বকাপের সোনালী ট্রফিটি স্পর্শ করতে পারেনি লাতিন আমেরিকার পরাশক্তি ব্রাজিল। শিরোপা জয়ের লক্ষে ২০২৬ বিশ্বকাপে নিজেদের অন্যতম শক্তিশালী ও ভারসাম্যপূর্ণ দল নিয়ে এসেছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা। ডাগআউটে অভিজ্ঞ ইতালিয়ান মাস্টারমাইন্ড কার্লো আনচেলত্তির রণকৌশলে এবার হেক্সা মিশনের স্বপ্ন দেখছে সেলেসাওরা।

বিস্তারিত...

প্রথম ম্যাচেই বিশ্বকাপ জেতা যায় না: ব্রাজিল কোচ

মরক্কোর বিপক্ষে ড্রয়ের পর ব্রাজিলকে নিয়ে সমালোচনা হচ্ছে। তবে এতে আতঙ্কিত হওয়ার কিছু দেখছেন না কোচ কার্লো আনচেলত্তি। হাইতির বিপক্ষে ম্যাচের আগে তিনি বলেছেন, প্রথম ম্যাচের ফল দিয়ে বিশ্বকাপের ভবিষ্যৎ নির্ধারণ করা যায় না।

বিস্তারিত...

৭ রানে হারলো বাংলাদেশ, সিরিজ জিতলো অস্ট্রেলিয়া

বাংলাদেশের জয়ের জন্য শেষ দুই ওভারে প্রয়োজন ছিল ৩৪ রান। নাথান এলিসের করা ১৯তম ওভার থেকে বাংলাদেশ তুলতে পারে কেবল ১১ রান। ফলে শেষ ৬ বলে জয়ের সমীকরণ দাঁড়ায় ২৩ রানে। অ্যারন হার্ডির ওভারে দুই বাউন্ডারিতে ১৫ রান করলেও সমীকরণ মেলাতে পারেননি হৃদয়-সাকলাইন। ৭ রানের হারে এক ম্যাচ আগেই সিরিজ খুইয়েছে স্বাগতিকরা।

বিস্তারিত...

পাওয়ার প্লেতেই তিন উইকেট হারাল অস্ট্রেলিয়া

দুর্দান্ত শুরুটা ধরে রাখতে পারল না অস্ট্রেলিয়া। প্রথম তিন ওভারে ৩১ রান তোলা অজিরা আচমকা ব্যাটিং বিপর্যয়ে পড়েন। তৃতীয়, চতুর্থ ও ষষ্ঠ ওভারে তিন উইকেট তুলে বাংলাদেশকে ম্যাচে ফেরান নাহিদ-মোস্তাফিজরা। তাতে পাওয়ার প্লে শেষে ৩ উইকেট হারিয়ে অস্ট্রেলিয়ার সংগ্রহ ৪৪ রান।

বিস্তারিত...

সিরিজ বাঁচানোর ম্যাচে টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ, একাদশে দুই পরিবর্তন

সিরিজে টিকে থাকার লড়াইয়ে গুরুত্বপূর্ণ দ্বিতীয় টি-টোয়েন্টিতে মাঠে নামার আগে টসেই ধাক্কা খেল বাংলাদেশ। তিন ম্যাচ সিরিজের এই ম্যাচে টস জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছে অস্ট্রেলিয়া। ফলে শুক্রবার (১৯ জুন) চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ শহীদ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে আগে ফিল্ডিং করতে নামতে হচ্ছে স্বাগতিক বাংলাদেশকে।

বিস্তারিত...

সিরিজ বাঁচানোর ম্যাচে নতুন একাদশ নিয়ে মাঠে নামতে পারে বাংলাদেশ

সিরিজে টিকে থাকার লক্ষ্য নিয়ে আজ দ্বিতীয় টি-টোয়েন্টিতে মাঠে নামছে বাংলাদেশ। প্রথম ম্যাচে হেরে তিন ম্যাচের সিরিজে ১–০ ব্যবধানে পিছিয়ে থাকায় এই ম্যাচটি টাইগারদের জন্য কার্যত ‘বাঁচা-মরার লড়াই’। চট্টগ্রামে অনুষ্ঠিতব্য এই ম্যাচে হার মানেই সিরিজ হার, আর জিতলেই ফিরবে সমতা।

বিস্তারিত...

বিশ্বকাপ ম্যাচ দেখতে যাওয়ার পথে আর্জেন্টিনা সমর্থকদের ওপর গুলি, আহত ৪

যুক্তরাষ্ট্রের কানসাস সিটির মহাসড়কে গত মঙ্গলবার সন্ধ্যায় একজন উবার চালককে লক্ষ্য করে গুলিবর্ষণসহ ধারাবাহিক একাধিক হামলার ঘটনায় জড়িত সন্দেহভাজন এক যুবককে হন্যে হয়ে খুঁজছে পুলিশ। ওই উবার গাড়িটিতে করে একদল ফুটবল সমর্থক আর্জেন্টিনা বনাম আলজেরিয়ার মধ্যকার বিশ্বকাপ ম্যাচ দেখতে স্টেডিয়ামে যাচ্ছিলেন।

বিস্তারিত...

দক্ষিণ কোরিয়াকে ১-০ গোলে হারিয়ে সবার আগে মেক্সিকো দ্বিতীয় রাউন্ডে

বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে জয় তুলে নিয়েছিল মেক্সিকো। আর দ্বিতীয় ম্যাচেও জয়ের ধারা রইল অব্যাহত। সং হিউয়েন মিনের দক্ষিণ কোরিয়াকে ১-০ গোল ব্যবধানে হারিয়ে প্রথম দল হিসেবে নক আউট পর্বে জায়গা করে নিল বিশ্বকাপের সহ-আয়োজকরা।

বিস্তারিত...

ম্যাঞ্জাম্বির নৈপুণ্যে বসনিয়াকে উড়িয়ে দিল সুইজারল্যান্ড

বদলি খেলোয়াড়দের জোহান ম্যাঞ্জাম্বির দুর্দান্ত পারফরম্যান্সে বিশ্বকাপের গ্রুপ ‘বি’-এর গুরুত্বপূর্ণ ম্যাচে সুইজারল্যান্ড ৩-১ গোলে হারিয়েছে বসনিয়া হার্জেগোভিনাকে। শেষ ১৬ মিনিটে তিনটি গোল করে দাপুটে জয় তুলে নেয় সুইসরা।

বিস্তারিত...

© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪