বয়স ৩৯ ছুঁইছুঁই, কিন্তু মাঠে তার ছন্দে তারুণ্যের কোনো ঘাটতি নেই। ৩৯তম জন্মদিনের মাত্র আট দিন আগে বিশ্বকাপের মঞ্চে প্রথম হ্যাটট্রিক করে নতুন ইতিহাস গড়লেন লিওনেল মেসি। যা বিশ্বকাপের ইতিহাসে ৫৫ তম। তার দুর্দান্ত নৈপুণ্যে আলজেরিয়ার বিপক্ষে ৩-০ ব্যবধানে এগিয়ে যায় বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা।
ফিফা বিশ্বকাপের মঞ্চে আর্জেন্টিনা-আলজেরিয়া ম্যাচকে ঘিরে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসে তৈরি হয়েছে উৎসবমুখর পরিবেশ। বুধবার (১৭ জুন) সকাল ৭টায় ম্যাচ শুরুর আগেই ভোর থেকে বিশ্ববিদ্যালয়ের টিএসসি চত্বরে জড়ো হন হাজারো ফুটবলপ্রেমী। আর্জেন্টিনার সমর্থকদের উপস্থিতিতে পুরো এলাকা যেন রূপ নেয় এক টুকরো ফুটবল স্টেডিয়ামে।
শিরোপা ধরে রাখার মিশন শুরু করেছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। যুক্তরাষ্ট্রের কানসাস সিটি স্টেডিয়ামে ‘গ্রুপ জে’র ম্যাচে আলজেরিয়ার বিপক্ষে শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলছে লিওনেল মেসির দল। প্রথমার্ধের ১৭ মিনিটে অধিনায়ক মেসির দুর্দান্ত গোলে ১-০ ব্যবধানে এগিয়ে যায় আলবিসেলেস্তেরা।
এমন কিছুর জন্য অপেক্ষায় ছিল সবাই! ম্যাচের ১৭ মিনিটে আসল সেই জাদুকরী মুহূর্তটি। লিওনেল মেসির দুর্দান্ত এক গোলে আলজেরিয়ার বিপক্ষে এগিয়ে গেল আর্জেন্টিনা। ক্যারিয়ারের ২০০তম আন্তর্জাতিক ম্যাচে মেসি করলেন বিশ্বকাপের ১৪তম গোল।
দীর্ঘ বিরতির পর বিশ্বকাপে ফিরেই দারুণ জয় পেল নরওয়ে। ১৯৯৮ সালের পর প্রথমবার বিশ্বকাপে খেলতে নেমে ইরাককে ৪-১ ব্যবধানে হারিয়েছে ইউরোপীয় দলটি, যারা ১৯৮৬ সালের পর বিশ্বকাপে ফিরেছে।
পানি পানের বিরতির পরপরই আক্রমণাত্মক সূচনা করে ইরাকের বিপক্ষে ম্যাচে আবারও এগিয়ে গেছে নরওয়ে। ৪৩ মিনিটে গোলরক্ষকের ভুলের সুযোগ নিয়ে দলকে লিড এনে দেন তারকা ফরোয়ার্ড এরলিং হালান্ড।
২০২৬ ফিফা বিশ্বকাপের ফাইনালে ট্রফি প্রদান অনুষ্ঠান ঘিরে নতুন বিতর্কের সৃষ্টি হয়েছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে কেন্দ্র করে ফিফার প্রচলিত প্রোটোকলে পরিবর্তন আসতে পারে বলে আন্তর্জাতিক গণমাধ্যমে আলোচনা চলছে।
২০২৬ ফিফা বিশ্বকাপের প্রথম ম্যাচেই ইতিহাসের পাতায় নতুন করে নাম লিখিয়েছেন কিলিয়ান এমবাপে। সেনেগালের বিপক্ষে জোড়া গোল করে ফ্রান্সকে ৩-১ ব্যবধানের জয় এনে দেওয়ার পাশাপাশি বিশ্বকাপ ও জাতীয় দলের গোলসংখ্যায় গড়েছেন দুটি বড় রেকর্ড।
প্রথমার্ধে পিছিয়ে পড়া থেকে অল্পের জন্য বেঁচে যাওয়া ফ্রান্স বিরতির পর দুর্দান্ত প্রত্যাবর্তন করে সেনেগালকে ৩-১ গোলে হারিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করেছে। জোড়া গোল করেছেন অধিনায়ক কিলিয়ান এমবাপে, আর একটি গোল এসেছে বদলি খেলোয়াড় ব্র্যাডলি বারকোলার পা থেকে।
দারুণ ফুটবল খেলেও প্রথমার্ধে তৈরি করা সুযোগগুলো কাজে লাগাতে না পারার আক্ষেপে পুড়তে হচ্ছে সেনেগালকে। তবে বিরতির পর ম্যাচের চেহারা বদলে দেয় ফ্রান্স। দ্বিতীয়ার্ধের শুরু থেকেই ছন্দে ফেরে দুইবারের বিশ্বচ্যাম্পিয়নরা এবং শেষ পর্যন্ত ম্যাচের নিয়ন্ত্রণ নিজেদের হাতে নিয়ে নেয়।
২৪ বছর পর বিশ্বমঞ্চে আবারও ফ্রান্সের মুখোমুখি হয়ে শুরু থেকেই দারুণ লড়াই উপহার দেয় সেনেগাল। ২০০২ বিশ্বকাপে ফরাসিদের বিপক্ষে ঐতিহাসিক জয়ের স্মৃতি সামনে রেখে খেলতে নামা আফ্রিকান দলটি প্রথমার্ধে একাধিক পরিষ্কার সুযোগ তৈরি করলেও গোলের দেখা পায়নি। তবে দ্বিতীয়ার্ধের ৬৬ মিনিটে কিলিয়ান এমবাপের গোলে এগিয়ে যায় দুইবারের ফাইনালিস্ট ফ্রান্স।
২০২২ সালে আর্জেন্টিনাকে বিশ্বকাপ জেতাতে লিওনেল মেসি ছিলেন এক অনন্য শক্তি। পুরো দল তার পেছনে একাট্টা হয়ে খেলেছিল, আর মেসি ছিলেন সেই দলের চালিকাশক্তি—যিনি গোল করেছেন নিখুঁতভাবে, পাস দিয়েছেন নিখুঁত নির্ভুলতায় এবং খেলার যেকোনো মন্দা মুহূর্তে দলকে টেনে তুলেছেন। সেই পারফরম্যান্সের জোরেই আর্জেন্টিনা শিরোপা জেতে দারুণভাবে।
চলমান বিশ্বকাপে গ্রুপ ‘জে’-তে নিজেদের প্রথম ম্যাচে আলজেরিয়ার মুখোমুখি হবে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। এই ম্যাচে আলজেরিয়াকে হারিয়ে বিশ্বকাপে শুভসূচনা করতে চায় লিওনেল স্কালোনির দল। বুধবার (১৭ জুন) বাংলাদেশ সময় সকাল ৭টায় যুক্তরাষ্ট্রের কানসাস সিটি স্টেডিয়ামে দুই দল মুখোমুখি হবে।
২০২৬ বিশ্বকাপে ব্রাজিলের জন্য দুঃসংবাদ যেন পিছুই ছাড়ছে না। মরক্কোর বিপক্ষে প্রথম ম্যাচে ড্র করার পর এবার চোটগ্রস্ত তারকা ফরোয়ার্ড নেইমারকে নিয়ে আরও হতাশাজনক খবর পেল সেলেসাও শিবির। সর্বশেষ তথ্য অনুযায়ী, গ্রুপ পর্বের বাকি দুই ম্যাচেও মাঠে নামতে পারবেন না ব্রাজিলের এই সুপারস্টার।
চট্টগ্রামে জাতীয় দলের ক্রিকেটার নাঈম হাসানকে ডিবি পরিচয়ে হেনস্তা, মারধর ও জোরপূর্বক তুলে নেওয়ার চেষ্টার ঘটনায় মামলা দায়ের হলেও এখনো গ্রেপ্তার হননি মামলার দুই আসামি পুলিশ সদস্য। অন্যদিকে, ঘটনার সঙ্গে সরাসরি সংশ্লিষ্টতার অভিযোগ ওঠা খুলশী থানার তৎকালীন ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান রয়েছেন আইনের ধরাছোঁয়ার বাইরে। তাকে কেবল দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছে। এ ঘটনায় একজন পুলিশ সোর্সকে আটক দেখানো হলেও বাকি অভিযুক্তদের বিরুদ্ধে দৃশ্যমান কোনো আইনি পদক্ষেপ না নেওয়ায় পুলিশের ভূমিকা নিয়ে নানা প্রশ্ন উঠেছে।