কলকাতার যুবভারতী স্টেডিয়ামে বিশৃঙ্খলার মুখে পড়ে নিরাপত্তার স্বার্থে বিশ্ব ফুটবলের মহাতারকা লিওনেল মেসিকে তড়িঘড়ি স্টেডিয়াম ছাড়তে বাধ্য করা হয়।
আর্জেন্টিনা বা ব্রাজিলের ম্যাচ নয় ২০২৬ ফুটবল বিশ্বকাপের গ্রুপ পর্বে সবচেয়ে বেশি টিকিটের চাহিদা তৈরি করেছে পর্তুগাল বনাম কলম্বিয়ার ম্যাচ। টিকিটের উচ্চমূল্য নিয়ে বিশ্বজুড়ে সমালোচনা থাকলেও মাঠে বসে খেলা দেখার আগ্রহ যে কমেনি, তারই প্রমাণ মিলেছে ফিফার সর্বশেষ তথ্যে।
নতুন ফ্র্যাঞ্চাইজি রাজশাহী ওয়ারিয়র্স বাংলাদেশ প্রিমিয়ার লিগের আগামী মৌসুমের জন্য নিউজিল্যান্ডের অভিজ্ঞ অলরাউন্ডার জিমি নিশামকে সরাসরি চুক্তিবদ্ধ করেছে, শুক্রবার ফ্র্যাঞ্চাইজিটির এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে। নোয়াখালী এক্সপ্রেসের প্রস্তাবের তুলনায় বেশি পারিশ্রমিক দিয়ে নিশামকে দলে টেনেছে রাজশাহী।
তিন ম্যাচ ওয়ানডে সিরিজের শেষটিতে শ্রীলঙ্কাকে ৫ উইকেটে হারিয়ে সিরিজ জিতেছে বাংলাদেশ অনূর্ধ্ব–১৭ দল। শুক্রবার চট্টগ্রামে সিরিজ নির্ধারণী ম্যাচে লঙ্কানদের দেওয়া ১৮০ রানের লক্ষ্য ৬৭ বল হাতে রেখে পার করে স্বাগতিকরা। ফলে তিন ম্যাচে ২-১ ব্যবধানে ট্রফি নিজের করে নেয় বাংলাদেশ।
আগামী বছরের ফুটবল বিশ্বকাপের টিকিটের দাম এতটাই উঁচু যে বিশ্বজুড়ে সমর্থকরা হতাশ ও ক্ষুব্ধ। ফুটবল সাপোর্টার্স ইউরোপ এবং ইংল্যান্ড ফ্যানস এম্বাসির মতে, ফিফার এই সিদ্ধান্ত সাধারণ দর্শকদের প্রতি চরম অবিচার।
আরব আমিরাতের বোলারদের নিয়ে রীতিমতো তুলোধুনো করল ভারত অনূর্ধ্ব–১৯ দল। তরুণ সেনসেশন বৈভব সূর্যবংশীর বিধ্বংসী ব্যাটিংয়ে ভর করে যুব ওয়ানডে ক্রিকেটে নিজেদের ইতিহাসের সর্বোচ্চ সংগ্রহের রেকর্ডও গড়েছে যুবা ভারতীয়রা। দুবাইয়ের আইসিসি একাডেমি মাঠে আমিরাতের বিপক্ষে নির্ধারিত ওভারে ৬ উইকেট হারিয়ে ৪
ফুটবল ইতিহাসের সর্বকালের সেরাদের একজন আর্জেন্টাইন জাদুকর লিওনেল মেসি ভারতে আসছেন। তিন দিনের এই সফরে (১৩, ১৪ ও ১৫ ডিসেম্বর) কলকাতা, হায়দরাবাদ, মুম্বাই ও নয়াদিল্লি সফর করবেন। গোটা দেশজুড়ে মেসিকে ঘিরে উৎসবের আমেজ বিরাজ করছে। ২০১১ সালের পর এটি তার প্রথম ভারত সফর।
ডিসেম্বর, বিজয়ের মাস। ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের স্মৃতিতে এই মাসটি বাংলাদেশের মানুষের কাছে চিরস্মরণীয়। সেই আত্মত্যাগের মধ্য দিয়ে স্বাধীনতা অর্জন করেছিলেন লাখো শহীদ। গোটা জাতি এই মাসে তাদের গভীর শ্রদ্ধাভরে স্মরণ করে।
কুইন্টন ডি ককের ঝড়ো ব্যাটিং আর প্রোটিয়া বোলারদের শুরুর আগ্রাসনে ভেঙে পড়ে ভারতের ব্যাটিং অর্ডার। ২১৪ রানের বড় লক্ষ্য তাড়া করতে নেমে মাত্র ১৬২ রানে অলআউট হয় রোহিত শর্মার দল। ফলে দ্বিতীয় টি-টোয়েন্টিতে দক্ষিণ আফ্রিকার জয় ৫১ রানে, পাঁচ ম্যাচ সিরিজ এখন ১-১ সমতায়।
বসুন্ধরা কিংসের বিপক্ষে বাংলাদেশ ফুটবল লিগের ষষ্ঠ রাউন্ডের ম্যাচকে সামনে রেখে কিংস অ্যারেনায় অনুশীলন করতে না পেরে অসন্তোষ প্রকাশ করেছে মোহামেডান স্পোর্টিং ক্লাব।
নোয়াখালী এক্সপ্রেস প্রথমবারের মতো বিপিএল (বাংলাদেশ প্রিমিয়ার লিগ) এর দ্বাদশ আসরে অংশগ্রহণ করতে যাচ্ছে, তবে দলের নেতৃত্ব সংক্রান্ত সিদ্ধান্তকে কেন্দ্র করে ইতোমধ্যেই বিতর্ক শুরু হয়েছে।
বাংলাদেশ নারী ফুটবল দল গত চার মাসে সার্বিক বাজে পারফরম্যান্সের কারণে আন্তর্জাতিক ফুটবল সংস্থা ফিফা র্যাঙ্কিংয়ে ৮ ধাপ নামিয়ে ১১২তম স্থানে নেমে গেছে। গত ৭ আগস্ট প্রকাশিত র্যাঙ্কিংয়ে বাংলাদেশ ২৪ ধাপ উন্নতি করে ১০৪তম স্থানে উঠে আসে এবং সেই র্যাঙ্কিংয়ে সর্বোচ্চ (+৮০.৫১) পয়েন্ট অর্জন করেছিল। তখন তাদের রেটিং পয়েন্ট ছিল ১১৭৯.৮৭৩। কিন্তু বুধবার প্রকাশিত র্যাঙ্কিংয়ে বাংলাদেশ নতুন করে ১২.২৬ রেটিং পয়েন্ট হারিয়ে মোট পয়েন্ট দাঁড়িয়েছে ১১৬৭.৬১১ তে।
২০২৬ সালের ফেব্রুয়ারি-মার্চে ভারত ও শ্রীলঙ্কায় অনুষ্ঠিত হতে যাওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপকে সামনে রেখে বিভিন্ন দল তাদের প্রস্তুতি সিরিজ খেলছে। তবে আগের আন্তর্জাতিক অভিজ্ঞতা ও ব্যস্ত সূচি অনুযায়ী, প্রতিটি দলের ম্যাচ সংখ্যা ভিন্ন।
লিগে পাঁচ ম্যাচে চারবার পয়েন্ট হারানোর পর এবার চ্যাম্পিয়নস লিগেও ধাক্কা খেল রিয়াল মাদ্রিদ। বার্নাব্যুতে লিগ পর্বের ম্যাচে জাবি আলোনসোর দল ২-১ গোলে হেরেছে ম্যানচেস্টার সিটির কাছে। সিটির গোল দুটি নিকো ও’রিলি এবং আর্লিং হলান্ডের। রিয়ালের একমাত্র গোলটি করেছেন রদ্রিগো।
বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান (বিকেএসপি) থেকে দেশের ক্রীড়াঙ্গনে ৩৯ বছরের উজ্জ্বল ইতিহাসে অনন্য অবদান রাখা ৫০ জন লিজেন্ডারি খেলোয়াড়ের নাম উন্মোচন করা হয়েছে। বুধবার (১০ ডিসেম্বর) সকালে বিকেএসপির অডিও-ভিজ্যুয়াল সেন্টারে আয়োজিত এক বিশেষ অনুষ্ঠানে এ নামভূমিকা প্রকাশ করা হয়।