বিশ্বকাপের প্রস্তুতিতে নিজেদের ঝালিয়ে নিতে মাঠে নেমেছিল ফুটবল বিশ্বের অন্যতম শক্তিশালী দল স্পেন। তবে ঘরের মাঠে সমর্থকদের সামনে জয়ের হাসি হাসতে পারেনি তারা। চমক দেখিয়ে স্পেনকে ১-১ গোলে রুখে দিয়েছে ই
বিশ্বকাপ শুরুর মাত্র কয়েকদিন আগে নতুন করে চোটের ধাক্কা খেল ব্রাজিল। দলের অন্যতম তারকা ফরোয়ার্ড নেইমার ইনজুরির কারণে শনিবার মিসরের বিপক্ষে ব্রাজিলের শেষ প্রস্তুতি ম্যাচে মাঠে নামতে পারবেন না। তার অনুপস্থিতি বিশ্বকাপের আগে সেলেসাও শিবিরে উদ্বেগ বাড়িয়েছে।
মালদ্বীপের স্বাধীনতার ৭৫ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত চার জাতির টুর্নামেন্টে আফগানিস্তানের বিপক্ষে গোলশূন্য ড্র করেছে বাংলাদেশ।
সপ্তাহখানেক বাদেই পর্দা উঠছে ক্রীড়া বিশ্বের সবচেয়ে জাঁকজমকপূর্ণ আসর ফিফা বিশ্বকাপের। ইতোমধ্যে চূড়ান্ত হয়ে গেছে অংশগ্রহণকারী ৪৮ দলের স্কোয়াড। যেখানে চর্চা হচ্ছে আসরের সবচেয়ে দামি স্কোয়াডগুলো নিয়ে। বিশেষ করে, বাংলাদেশি সমর্থকদের আগ্রহের কেন্দ্রবিন্দুতে রয়েছে দুই জনপ্রিয় দল ব্রাজিল ও আর্জেন্টিনা।
মনটা বোধহয় অনেকটা খারাপই হয়েছিল, যখন শুনলেন যে বাংলাদেশে বিশ্বকাপের খেলা নাও দেখা যেতে পারে। সম্প্রচার স্বত্ব নিয়ে তৈরি হয়েছিল জটিলতা। বাংলার পাগলা ফুটবলপ্রেমীরা তখন হয়তো হতাশায় নুইয়ে পড়েছিলেন। তবে দেশের পাগলাটে ভক্তদের জন্য রয়েছে সুখবর।
রুদ্ধশ্বাস এক লড়াইয়ে নেপালকে ২-১ গোলে হারিয়ে সাফ নারী চ্যাম্পিয়নশিপের ফাইনালে পৌঁছে গেছে বাংলাদেশ। টানটান উত্তেজনাপূর্ণ সাফ নারী চ্যাম্পিয়নশিপের প্রথম সেমিফাইনালটি ১-১ গোল ব্যবধানে শেষ হওয়ার পথেই ছিল। নির্ধারিত ৯০ মিনিট শেষে চলছিল যোগ করা ৬ মিনিটের খেলা। আর তখনই জয় সূচক দ্বিতীয় গোলটি করে লাল-সবুজের প্রতিনিধিরা।
ফিফা বিশ্বকাপ ২০২৬ শুরুর আগে চোটজনিত দুশ্চিন্তায় আর্জেন্টিনা শিবির। ক্যানসাসে দলের ক্যাম্পে যোগ দেওয়া ২৬ সদস্যের স্কোয়াডের মধ্যে অন্তত ৯ জন খেলোয়াড়ই বিভিন্ন শারীরিক সমস্যায় ভুগছেন। তবে কোচ লিওনেল স্কালোনির স্টাফ আশাবাদী—১৬ জুন আলজেরিয়ার বিপক্ষে প্রথম ম্যাচের আগেই সবাইকে সম্পূর্ণ ফিট অবস্থায় পাওয়া যাবে।
ফাইনালে উঠার লক্ষ্যে সাফ নারী চ্যাম্পিয়নশিপের প্রথম সেমিফাইনালে আজ ভারতের গোয়ার জওহরলাল নেহরু স্টেডিয়ামে নেপালের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। ফাইনালে উঠার লক্ষ্যে সাফ নারী চ্যাম্পিয়নশিপের প্রথম সেমিফাইনালে আজ ভারতের গোয়ার জওহরলাল নেহরু স্টেডিয়ামে নেপালের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। লক্ষ্য একটাই- ফাইনালে জায়গা নিশ্চিত করা। গত দুটি সাফের ফাইনালে তাদের হারিয়েই দক্ষিণ এশিয়ার নারী ফুটবলের সিংহাসনে বসেছিল বাংলাদেশ।
২০২৬ বিশ্বকাপ ফুটবলের ৪৮টি দল তাদের চূড়ান্ত স্কোয়াড ঘোষণা করেছে। ইতোমধ্যে গ্রুপপর্বের সূচিও ঘোষণা করেছে ফিফা। আগামী ১১ জুন রাতে মেক্সিকো সিটিতে মেক্সিকো-দক্ষিণ আফ্রিকা ম্যাচ দিয়ে বিশ্বকাপ শুরু হবে। ২৮ জুন প্রথম পর্ব শেষ হয়ে একই দিনে শুরু হবে নকআউট পর্ব।
বিশ্বকাপ ২০২৬ শুরু হওয়ার আগেই নতুন এক কীর্তি গড়েছে ব্রাজিলের ঘরোয়া ফুটবল। বিভিন্ন দেশের ঘোষিত চূড়ান্ত স্কোয়াড বিশ্লেষণ করে দেখা গেছে, এবার বিশ্বকাপে অংশ নেওয়া জাতীয় দলগুলোর হয়ে খেলবেন ব্রাজিলিয়ান সিরি ‘আ’তে খেলা ৩২ জন ফুটবলার। এর মাধ্যমে ভেঙে গেছে ৫২ বছরের পুরোনো একটি রেকর্ড।
ফুটবল বিশ্বকাপ মানেই নতুন ইতিহাস, নতুন নায়ক আর নতুন উত্তেজনা। তবে ২০২৬ সালের ফিফা বিশ্বকাপ শুধু মাঠের লড়াইয়ের জন্যই নয়, বরং একগুচ্ছ নতুন নিয়মের কারণেও আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকতে যাচ্ছে। খেলার গতি বাড়ানো, সময় অপচয় রোধ, বর্ণবাদ ও অসদাচরণ বন্ধ করা এবং প্রযুক্তির কার্যকর ব্যবহার নিশ্চিত করতে একাধিক গুরুত্বপূর্ণ পরিবর্তন এনেছে ফুটবলের আইনপ্রণেতা সংস্থা আইএফএবি (ইন্টারন্যাশনাল ফুটবল অ্যাসোসিয়েশন বোর্ড)।
মালদ্বীপে অনুষ্ঠিত চার জাতির ফুটবল টুর্নামেন্টে পাকিস্তানের বিপক্ষে গোলশূন্য ড্র করে মূল্যবান এক পয়েন্ট অর্জন করেছে বাংলাদেশ অলিম্পিক দল। সোমবার মালের জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে দৃঢ় রক্ষণভাগ ও গোলরক্ষক মেহেদী হাসান শ্রাবণের দুর্দান্ত নৈপুণ্যে শক্তিশালী পাকিস্তানকে রুখে দেয় বাংলাদেশের তরুণরা।
ফ্রান্সের কিংবদন্তি ফুটবলার জিনেদিন জিদানের ছেলে লুকা জিদানকে প্রথমবারের মতো বিশ্বকাপ দলে ডেকেছে আলজেরিয়া। ফরাসি কিংবদন্তির ছেলের পাশাপাশি আলজেরিয়ার এই বিশ্বমঞ্চের স্কোয়াডে জায়গা করে নিয়েছেন ম্যানচেস্টার সিটি ও লেস্টারের সাবেক ফরোয়ার্ড রিয়াদ মাহরেজ। বর্তমানে সৌদি আরবের ক্লাব আল-আহলিতে খেলছেন ৩৫ বছর বয়সী এই তারকা।
আসন্ন বিশ্বকাপকে সামনে রেখে নিজেদের শেষ মুহূর্তের প্রস্তুতি ঝালিয়ে নিতে নেমে দারুণ এক গোল উৎসব করেছে ব্রাজিল। রিও ডি জেনেরিওর ঐতিহাসিক মারাকানা স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে পানামাকে ৬-২ গোলে বিধ্বস্ত করেছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা। পুরো ম্যাচজুড়ে আক্রমণাত্মক ফুটবল খেলে প্রতিপক্ষকে কোনো সুযোগই দেয়নি সেলেসাওরা।
ভারতের বিপক্ষে ৩-০ গোলে হারল বাংলাদেশ। ভারতের হয়ে গোল করেছেন পিয়ারি, লিন্ডা ও মালাভিকা। পুরো ম্যাচেই বাংলাদেশ খেলেছে ছন্নছাড়া ফুটবল। নিজেরা সুযোগ তো নিতেই পারেনি, উল্টো ভারতকে সুযোগ দিয়েছে বারবার। এর ফলই ভারতের বিপক্ষে বড় হার।