ফাইনালের মঞ্চ যেন এমিলিয়ানো মার্টিনেজের জন্য আলাদা করেই লেখা। চাপ, ব্যথা কিংবা প্রতিকূলতা— কিছুই যেন থামাতে পারে না আর্জেন্টাইন এই গোলরক্ষককে। এবারও তার ব্যতিক্রম হয়নি। ম্যাচ শুরুর আগেই আঙুল ভেঙে যায়, তবুও পুরো ম্যাচ খেলেছেন। আর শেষ পর্যন্ত অ্যাস্টন ভিলাকে এনে দিয়েছেন ৪৪ বছরের মধ্যে প্রথম ইউরোপীয় শিরোপা।
দক্ষিণ এশিয়ার মেয়েদের ফুটবলের সবচেয়ে বড় আসর সাফ নারী চ্যাম্পিয়নশিপ সামনে রেখে প্রস্তুতি সম্পন্ন করেছে বাংলাদেশ নারী ফুটবল দল। ভারতের মাটিতে অনুষ্ঠিতব্য এই টুর্নামেন্টে টানা তৃতীয়বারের মতো শিরোপা জয়ের লক্ষ্য নিয়ে মাঠে নামবে ঋতুপর্ণা চাকমাদের দল।
উজবেক মিডফিল্ডার মোজাফ্ফরভের চোখ ধাঁধানো ফ্রি-কিক, একের পর এক পেনাল্টি ভাগ্য, আর ব্রাজিলিয়ান ফরোয়ার্ড ডোরিয়েল্টন গোমেসের দুর্দান্ত হ্যাটট্রিক— সব মিলিয়ে ফেডারেশন কাপের ফাইনাল ম্যাচটি হলো পয়সা উসুলের। রোমাঞ্চ আর উত্তেজনার নানা বাঁক পেরিয়ে মোহামেডান স্পোর্টিং ক্লাবের স্বপ্ন ভেঙে ফেডারেশন কাপের শিরোপা জিতল বসুন্ধরা কিংস।
অবশেষে সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে ২০২৬ ফিফা বিশ্বকাপের জন্য ব্রাজিলের চূড়ান্ত ২৬ সদস্যের দল ঘোষণা করেছেন ব্রাজিলের কোচ কার্লো আনচেলত্তি। দল ঘোষণার পর থেকেই সবচেয়ে বেশি আলোচনা হচ্ছে তারকা ফুটবলার নেইমারকে ঘিরে। দীর্ঘদিন পর জাতীয় দলে ফিরেই বিশ্বকাপ স্কোয়াডে জায়গা করে নিয়েছেন এই ফরোয়ার্ড।
টানা দুই বিশ্বকাপে দারুণ সাফল্যের পর এবারও বড় স্বপ্ন নিয়েই ২০২৬ ফুটবল বিশ্বকাপে মাঠে নামছে ক্রোয়েশিয়া। ২০১৮ বিশ্বকাপে রানার্সআপ এবং ২০২২ আসরে তৃতীয় হওয়া ইউরোপের দলটি এবারও অভিজ্ঞতা ও তারুণ্যের মিশেলে শক্তিশালী দল ঘোষণা করেছে।
নাটকীয় মোড় নিয়েছে সৌদি প্রো লিগের চলতি মৌসুম। আগামী বৃহস্পতিবার শেষ রাউন্ডে নির্ধারণ হবে শিরোপার ভাগ্য। এর মধ্যেই মৌসুমসেরা খেলোয়াড়ের চূড়ান্ত পাঁচজনের সংক্ষিপ্ত তালিকা প্রকাশ করেছে লিগ কর্তৃপক্ষ। ওই তালিকায় জায়গা করে নিয়েছেন আল নাসরের পর্তুগিজ মহাতারকা ক্রিস্টিয়ানো রোনালদো।
শেষ বাঁশি বাজতেই যেন থমকে গেলেন ক্রিস্টিয়ানো রোনালদো। স্টেডিয়ামের আলো তখনও ঝলমল করছে, গ্যালারিতে হাজারো দর্শকের গর্জন ধীরে ধীরে স্তিমিত হচ্ছে, কিন্তু আল নাসর তারকার চোখে তখন শুধু হতাশার ছায়া। হাঁটছিলেন, অথচ মনে হচ্ছিল পা যেন এগোচ্ছে না।
জয় পেলেই লিগ শিরোপা নিশ্চিত। এমন সমীকরণ নিয়ে আবাহনীর বিপক্ষে মাঠে নামে বসুন্ধরা কিংস। মারুফুল হকের দলকে ২-০ গোলে হারিয়ে এক ম্যাচ হাতে রেখেই বাংলাদেশ ফুটবল লিগের ২০২৫–২৬ মৌসুমের শিরোপা জিতেছে কিংসরা।
মেজর লিগ সকারের (এমএলএস) ইতিহাসে নিজের নাম লিখিয়েছেন ফিলাডেলফিয়া ইউনিয়নের মিডফিল্ডার কাভান সুলিভান। অরল্যান্ডো সিটির বিপক্ষে দুর্দান্ত পারফরম্যান্সের পর তাকে এমএলএস টিম অব দ্য ম্যাচডেতে রাখা হয়েছে।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়-এ অনুষ্ঠিত ‘রংপুর ডিভিশনাল প্রিমিয়ার লীগ-২০২৬’-এর শিরোপা জিতেছে রংপুর জেলা ফুটবল দল। টানটান উত্তেজনার ফাইনালে টাইব্রেকারে লালমনিরহাট জেলাকে ৫-৪ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয় তারা।
জীর্ণ কুটির থেকে উঠে আসা এক কিশোরীর স্বপ্ন এখন আকাশ ছোঁয়া। দারিদ্র্য যার নিত্যসঙ্গী, ফুটবল মাঠ সেখানে তার আশার বাতিঘর। নাটোরের লালপুরের প্রত্যন্ত গ্রাম জোতদৈবকির কৃষক পরিবারের সন্তান মোছা: আলেয়া খাতুন প্রমাণ করেছে, অদম্য ইচ্ছাশক্তি থাকলে কোনো বাধাই পথ রুখতে পারে না।
হামজা-জামালদের পরবর্তী প্রধান কোচ ঠিক করতে আজ পুনরায় জাতীয় দল কমিটি সভায় বসেছিল। এই সভাতেও কোনো সিদ্ধান্তে আসেনি। বিগত সভার মতো আজকেও ওয়েলসের কোচ ক্রিস কোলম্যান আলোচনায় ছিলেন বেশিরভাগ সময় জুড়ে।
সুইডেন তাদের আসন্ন বিশ্বকাপের জন্য ২৬ সদস্যের চূড়ান্ত স্কোয়াড ঘোষণা করেছে। ঘোষিত দলে আর্সেনালের ফরোয়ার্ড ভিক্টর ইয়োকেরেশ এবং লিভারপুলের আলেকজান্ডার ইসাক জায়গা পেয়েছেন। তবে টটেনহ্যামের দেজান কুলুসেভস্কি এবং বার্সেলোনার রুনি বার্দঘজি শেষ পর্যন্ত স্কোয়াডে জায়গা পাননি।
২০২৬ ফিফা বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচ হবে যে মাঠে, সেই মেক্সিকো সিটির আজতেকা স্টেডিয়াম প্রতি বছর ১০ ইঞ্চি পর্যন্ত মাটিতে দেবে যাচ্ছে। মার্কিন মহাকাশ সংস্থা নাসার এক প্রতিবেদনে এই তথ্য উঠে এসেছে। বিশ্বকাপ শুরুর মাত্র কয়েক সপ্তাহ আগে এই তথ্য ফুটবল কর্মকর্তা ও সমর্থকদের মধ্যে উদ্বেগ তৈরি করেছে।
২০২৬ বিশ্বকাপ সামনে রেখে ৫৫ সদস্যের প্রাথমিক স্কোয়াড ঘোষণা করেছে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ)। সোমবার সকালে কোচ লিওনেল স্কালোনি এই তালিকা প্রকাশ করেন। সেখান থেকে পরে চূড়ান্ত ২৬ সদস্যের দল বেছে নেওয়া হবে। তবে তালিকায় জায়গা হয়নি পাওলো দিবালার মতো তারকা ফুটবলারের।