শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষার্থী ভর্তির নতুন নীতিমালা প্রকাশ করেছে।
প্রাথমিক সহকারী শিক্ষকদের সব কর্মসূচি প্রত্যাহার করেছে প্রাথমিক শিক্ষক দাবি বাস্তবায়ন পরিষদ।
দশম গ্রেডসহ তিন দফা দাবি বাস্তবায়নের জন্য টানা তৃতীয় দিনের মতো কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান নিয়েছেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা। একই সঙ্গে সারা দেশে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কর্মবিরতি চলছে।
জাতীয় বিশ্ববিদ্যালয়ের স্নাতক (সম্মান) পরীক্ষা পদ্ধতির পরিবর্তন করে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
সরকারি আশ্বাসে কর্মবিরতি স্থগিতের ঘোষণা দেওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই ফের সিদ্ধান্ত বদল করেছেন প্রাথমিক শিক্ষক নেতারা। তারা জানিয়েছেন, দাবি পূরণ না হওয়া পর্যন্ত চলমান কর্মবিরতি ও অবস্থান কর্মসূচি একসঙ্গে চলবে।
তিন দফা দাবিতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের ডাকা অনির্দিষ্টকালের কর্মবিরতি স্থগিত করা হয়েছে। তবে শিক্ষকরা কেন্দ্রীয় শহীদ মিনারে লাগাতর অবস্থান কর্মসূচি চালিয়ে যাবেন ।
শহীদ মিনারে আন্দোলনরত প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নেতাদের সঙ্গে আলোচনায় বসছেন অর্থ মন্ত্রণালয় এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তারা।
বেতন গ্রেড বাড়ানোসহ তিন দফা দাবিতে আন্দোলনরত প্রাথমিক শিক্ষকরা কাফনের কাপড় হাতে নিয়ে শপথ গ্রহণ করেছেন যে দশম গ্রেড এবং শতভাগ পদোন্নতি ছাড়া তারা ঘরে ফিরে যাবেন না।
নিউ মার্কেট থানার উদ্যোগে ঢাকা ও আইডিয়ালের শিক্ষার্থীদের মৌখিকভাবে 'শান্তি চুক্তি’ চুক্তি হয়েছে । চুক্তিতে সিটি কলেজকে ডাকা হলেও, ওই শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা তাতে সাড়া দেয়নি।
তিন দফা দাবিতে আন্দোলনে নেমে পুলিশের লাঠিপেটা ও সাউন্ড গ্রেনেড শিকার হওয়ার পর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকেরা নতুন কর্মসূচি দিয়েছেন। নতুন কর্মসূচি অনুযায়ী তাঁরা বিদ্যালয়গুলোতে পূর্ণ দিবস কর্মবিরতি পালনসহ কেন্দ্রীয় শহীদ মিনারে লাগাতার অবস্থান কর্মসূচি চালিয়ে যাবেন।
দশম গ্রেডে বেতনসহ তিন দফা দাবি আদায়ের লক্ষ্যে আজ শনিবার (৮ নভেম্বর) থেকে রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে লাগাতার অবস্থান কর্মসূচি শুরু করেছেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা। সকাল ৯টা থেকে এই কর্মসূচিতে অংশ নিচ্ছেন ‘প্রাথমিক শিক্ষক দাবি বাস্তবায়ন পরিষদ’-এর ব্যানারে চারটি সংগঠনের শিক্ষকরা।
এক হাজার ৬৮১ জন প্রার্থীকে নিয়োগের চূড়ান্ত সুপারিশ করে রিপিট ক্যাডার ইস্যুতে ঝুলে থাকা ৪৪তম বিসিএসের সংশোধিত ফলাফল প্রকাশ করা হয়েছে।
সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ২৫০০ ক্লাস্টার ভিত্তিতে সমসংখ্যক সংগীত ও শরীরচর্চা শিক্ষক নিয়োগের প্রস্তাব বাতিল করেছে সরকার। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়-এর সঙ্গে
জাতীয়করণের দাবিতে আজ দুপুর ২টায় যমুনা অভিমুখে লংমার্চের ডাক দিয়েছিলেন স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসার শিক্ষকরা। তবে বিকেল গড়িয়ে গেলেও তাদের কর্মসূচি জাতীয় প্রেসক্লাবের মধ্যেই সীমাবদ্ধ রয়েছে।
স্বতন্ত্র ইবতেদায়ি মাদরাসার শিক্ষকরা আজ দুপুর ২টায় জাতীয়করণের দাবিতে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা অভিমুখে লংমার্চের ডাক দিয়েছেন৷