দেশের ৬৫ হাজার ৫০২টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের ১০ম গ্রেডে উন্নীত করতে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়কে নির্দেশ দেওয়া হয়েছে। জনপ্রশাসন মন্ত্রণালয়ের সংগঠন ও ব্যবস্থাপনা-১৪ শাখার সহকারী সচিব (অতিরিক্ত দায়িত্ব) মো. শফিকুর রহমান স্বাক্ষরিত একটি চিঠিতে মঙ্গলবার এ তথ্য জানানো হয়।
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে টানা ১২ দিনের ছুটি শেষে বুধবার (৮ অক্টোবর) খুলেছে দেশের সরকারি ও বেসরকারি নিম্নমাধ্যমিক ও মাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠান। তবে প্রাথমিক বিদ্যালয়গুলো আগেই খুলে দেওয়া হয়েছিল।
জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি) ২০২৬ সালের এসএসসি ও সমমান পরীক্ষার বাংলা দ্বিতীয় পত্র, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) এবং ফিন্যান্স ও ব্যাংকিং বিষয়ে প্রশ্নকাঠামো ও নম্বর বিভাজনে পরিবর্তন এনেছে । রোববার (৫ অক্টোবর) আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি এবং ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক ড. খন্দোকার এহসানুল কবিরের সই করা এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়েছে।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) নির্বাচনে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির মনোনীত প্যানেল ‘সম্প্রীতির শিক্ষার্থী জোটের’ সাধারণ সম্পাদক (জিএস) পদপ্রার্থী সাঈদ বিন হাবিব বলেছেন, আমরা ৫ আগস্টের আগে এবং পরে শিক্ষার্থীদের সব যৌক্তিক আন্দোলনে পাশে ছিলাম।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আসন্ন কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) ও হল সংসদের নির্বাচন ঘিরে ক্যাম্পাসে এখন উৎসবমুখর পরিবেশ। ৩৫ বছর পর ভোট আয়োজনকে ঘিরে প্রার্থীদের প্রচারণা, শিক্ষার্থীদের আলোচনায় নির্বাচনি উত্তেজনা ছড়িয়ে পড়েছে সর্বত্র।
মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড, ঢাকার অধীনে সব শিক্ষাপ্রতিষ্ঠানের ২০২৫ সালের জুনিয়র বৃত্তি পরীক্ষার বিস্তারিত তথ্য ঘোষণা করা হয়েছে।
ছাত্রদল নেতা তানভীর বারী হামিমের মধ্যে আগামীতে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সহসভাপতি (ভিপি) হওয়ার সম্ভাবনা আছে বলে মন্তব্য করেছেন অনলাইন অ্যাক্টিভিস্ট পিনাকী ভট্টাচার্য। হামিমের বক্তব্যের প্রশংসাও করেন তিনি।
দীর্ঘ ৩৫ বছর পর আগামী ১৬ অক্টোবর রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনকে কেন্দ্র করে প্রার্থীরা প্রচারণায় সামাজিক যোগাযোগমাধ্যমকে গুরুত্ব দিচ্ছেন।
বেসরকারি মাদ্রাসায় কর্মরত এনটিআরসিএ কর্তৃক সুপারিশপ্রাপ্ত এমপিওভুক্ত শিক্ষকদের বদলি কার্যক্রম এগিয়ে নিতে প্রতিষ্ঠানভিত্তিক শূন্য পদের তথ্য চেয়েছে মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর।
‘প্রিলিমিনারি পাস করায় আমি সত্যিই উচ্ছ্বসিত। প্রথম ধাপ পার করেছি, কনফিডেন্স বেড়েছে। আশা করি, সামনেও ভালো কিছু হবে।’ এ কথাগুলো বলছিলেন ঢাকা কলেজের শিক্ষার্থী শুভ সরকার। তিনি ৪৭তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন।
চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষার ফলাফল আগামী অক্টোবর মাসের মধ্যে প্রকাশ হতে পারে বলে জানিয়েছে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি। রোববার (২৯ সেপ্টেম্বর) শিক্ষা বোর্ড সূত্রে এসব তথ্য জানা গেছে।
প্রতি বছর বাংলাদেশ থেকে হাজার হাজার ছাত্র/ছাত্রী আমেরিকা-ইউরোপে পাড়ি জমান উচ্চতর শিক্ষা অর্জনের জন্য। অনেকেরই লক্ষ্য থাকে নিশ্চিন্ত পশ্চিমা দুনিয়ার মায়ায় জড়িয়ে সুন্দর জীবন গড়া। খুব কমই উচ্চতর শিক্ষায় যথাযথভাবে টিকে থাকেন। তাদের চেয়েও অনেক কম সংখ্যায় বিশ্বসেরা গবেষকদের তালিকায় নাম লেখাতে পারেন।
৬ষ্ঠ গণবিজ্ঞপ্তিতে ভুল চাহিদা দিয়েছেন ২৪৫টি শিক্ষাপ্রতিষ্ঠান প্রধান। এই প্রধানদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার সুপারিশ করেছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)। এনটিআরসিএর সুপারিশ অনুযায়ী ভুল চাহিদা দেওয়া এসব প্রধান শিক্ষকের সর্বোচ্চ তিন মাসের এমপিও স্থগিত করা হতে পারে।
চলতি বছরের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষার ফলাফল আগামী মাসের মাঝামাঝি সময়ে প্রকাশ হতে পারে।
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে টানা ১২ দিনের ছুটিতে যাচ্ছে সরকারি নিম্নমাধ্যমিক ও মাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠানগুলো। আর প্রাথমিক বিদ্যালয়ে ছুটি থাকছে ৯ দিন। সব থেকে বেশি ছুটি থাকছে সরকারি-বেসরকারি কলেজ ও টিটি কলেজগুলোতে। সাপ্তাহিক ছুটি ধরে কলেজে মোট ১৪ দিন ছুটি থাকছে। শিক্ষা মন্ত্রণালয়ের বার্ষিক ছুটির তালিকা থেকে এ তথ্য জানা গেছে।