ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়েছে ইউরোপের ক্ষুদ্রতম একটি দেশ সান মারিনো। এর মধ্য দিয়ে এখন পর্যন্ত বিশ্বের ১৫৮টি দেশ ইসরায়েলের আগ্রাসনের শিকার দেশটিকে রাষ্ট্রস্বীকৃতি দিল।
অভিনেতা থেকে রাজনীতিবিদ বনে যাওয়া থালাপতি বিজয়ের জনসভায় পদদলিত হয়ে প্রাণহানির ঘটনায় মামলা করেছে ভারতীয় পুলিশ। এতে বিজয়ের রাজনৈতিক দল তামিলাগা ভেত্রি কাজাগামের (টিভিকে) দুই শীর্ষস্থানীয় নেতার বিরুদ্ধে অনিচ্ছাকৃত হত্যার অভিযোগ আনা হয়েছে। গতকাল শনিবার (২৭ সেপ্টেম্বর)
আর্জেন্টিনায় লাইভে তিন নারীকে হত্যার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ায় চলছে তুলকালাম। বিচারের দাবিতে বিক্ষোভে নেমেছে দেশটির সাধারণ নাগরিকরা।
নেপালের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী ও কমিউনিস্ট পার্টি অব নেপালের (সিপিএন-ইউএমএল) চেয়ারম্যান কে পি শর্মা ওলি ঘোষণা দিয়েছেন, তিনি দেশ ছেড়ে পালাবেন না ও বর্তমান সরকারের হাতে নেপাল তুলে দেবেন না। শুক্রবার (২৭ সেপ্টেম্বর) ভক্তপুরের গুণ্ডুতে দলের যুব সংগ
আইফোনের নতুন মডেল আইফোন ১৭ সিরিজ লঞ্চ করেছে অ্যাপল। নতুন মডেলটি হাতে পেতে এরই মধ্যে অনেকেই ভিড় জমাচ্ছেন দোকানে, আবার কেউ কেউ শুধু দূর থেকে তাকিয়ে কষ্ট পাচ্ছেন। এই তালিকায় এবার নতুন আলোচনার জন্ম দিয়েছেন ভারতের উত্তরপ্রদেশের সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার মাহি সিং।
পাকিস্তানের খাইবার পাখতুনখোয়ার কারাক জেলার দারশাখেল এলাকায় শাহ সালিম থানায় পরিচালিত অভিযানে নিহত সন্ত্রাসীদের মধ্যে একজন বাংলাদেশি নাগরিকের পরিচয় মিলেছে। কর্তৃপক্ষ জানিয়েছে, নিহত ব্যক্তির কাছ থেকে বাংলাদেশি জাতীয় পরিচয়পত্র, মুদ্রা ও ব্যক্তিগত জিনিসপত্র উদ্ধার করা হয়েছে। এসব প্রমাণের মাধ্যমে তার বাংলাদেশি নাগরিকত্ব নিশ্চিত করা হয়েছে। রোববার (২৮ সেপ্টেম্বর) সামা টিভি এ তথ্য জানিয়েছে।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পোর্টল্যান্ডে সেনা মোতায়েনের নির্দেশ দিয়েছেন এবং প্রয়োজনে পূর্ণ শক্তি ব্যবহারের অনুমতি দিয়েছেন। অভিবাসী বন্দিশিবির ঘিরে চলা বিক্ষোভ ঠেকাতে তার এই পদক্ষেপ।
থালাপতি বিজয় লিখেছেন, ‘আমার হৃদয় ভেঙে গেছে। এই অসহনীয় যন্ত্রণা ভাষায় প্রকাশ করা যায় না। প্রাণ হারানো আমার প্রিয় ভাই-বোনদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি।
মালদ্বীপে ২১ বছর বয়সি এক নেপালি নারীকে ছুরিকাঘাতের ঘটনায় জাহাঙ্গীর মিয়া (২৫) নামে এক প্রবাসী বাংলাদেশিকে গ্রেপ্তার করেছে দেশটির পুলিশ।
নেপালে অভুত্থানের মাধ্যমে সরকার পতনের পর অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হিসেবে ক্ষমতা গ্রহণ করেছেন দেশটির সাবেক বিচারপতি সুশীলা কারকি। দায়িত্ব গ্রহণের পর তিনি ঘোষণা দেন, আগামী বছরের মার্চে হবে জাতীয় নির্বাচন। এমন পরিস্থিতিতে কে পি শর্মা অলির নেতৃত্বাধীন সরকারের বিরুদ্ধে জেন-জি প্রজন্মের তরুণদের আন্দোলনের নেতা সুদান গুরুং দেশটির সাধারণ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন বলে ঘোষণা দিয়েছেন।
যুক্তরাষ্ট্রের ওরেগন অঙ্গরাজ্যের পোর্টল্যান্ডে সেনা মোতায়েনের নির্দেশ দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একইসঙ্গে প্রয়োজনে ‘পূর্ণ শক্তি’ ব্যবহারেরও অনুমতি দিয়েছেন তিনি। সাম্প্রতিক সময়ে অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে কড়া পদক্ষেপের পাশাপাশি কয়েকটি শহরে বিক্ষোভ বাড়তে থাকায় এই সিদ্ধান্ত নিয়েছেন ট্রাম্প।
জাতিসংঘের সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনে ভারতের হয়ে বক্তব্য দিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। নিউইয়র্কের স্থানীয় সময় রোববার (২৭ সেপ্টেম্বর) দেওয়া এ বক্তব্যে পাকিস্তানের তীব্র সমালোচনা করেছেন তিনি।
ভারতের তামিলনাড়ুতে থালাপতি বিজয়ের রাজনৈতিক সমাবেশে পদদলিত হয়ে মৃতের সংখ্যা বেড়ে ৩৯ জনে পৌঁছেছে। নিহতদের মধ্যে নয়জন শিশুও রয়েছে। এ অবস্থায় অনেকের মনেই প্রশ্ন, কীভাবে ঘটলো এমন ভয়াবহ পদদলন?
শনিবার থেকে জাতিসংঘের নিষেধাজ্ঞা ফের কার্যকর হওয়ার পর যুক্তরাজ্য, ফ্রান্স ও জার্মানি ইরানকে উত্তেজনা না বাড়ানোর আহ্বান জানিয়েছে এবং আলোচনায় ফেরার আহ্বান করেছে। এই তিন দেশ জানিয়েছে, তেহরানের ধারাবাহিকভাবে পারমাণবিক কর্মসূচি জোরদার করা এবং সহযোগিতা না করার কারণে তাদের সামনে ‘শেষ অবলম্বন’ হিসেবেই কঠোর নিষেধাজ্ঞা ফিরিয়ে আনা ছাড়া আর কোনো উপায় ছিল না।
নেপাল যেতে এখনো ভয় পাচ্ছেন পর্যটকরা। সাধারণত বিশ্বের বিভিন্ন দেশ থেকে ভ্রমণপিপাসুরা নেপালে যান হিমালয়ে আরোহণ করতে, বৌদ্ধ ও হিন্দু ধর্মাবলম্বীরা যান তীর্থস্থানে ভ্রমণ করতে, আবার অনেকেই পাহাড়ি এই দেশটিতে যান ছুটি কাটাতে।