| বঙ্গাব্দ
Space For Advertisement
সকল খবর

‘হেগে রোহিঙ্গা গণহত্যা মামলা’ ভুল এবং ভিত্তিহীন: মিয়ানমার

মায়ানমারের সামরিক সরকার আন্তর্জাতিক আদালতে দায়ের করা রোহিঙ্গা মুসলিম সংখ্যালঘুর বিরুদ্ধে গণহত্যার অভিযোগকে ‘ভুল ও ভিত্তিহীন’ বলে খারিজ করেছে। দেশের পররাষ্ট্র মন্ত্রণালয় বুধবার এই তথ্য জানিয়েছে।

বিস্তারিত...

‘ইসলামিক ন্যাটো’ গঠনের প্রক্রিয়া চলছে ?

সৌদির অর্থ, পাকিস্তানের পারমাণবিক শক্তি ও তুরস্কের সামরিক সক্ষমতা মিলিয়ে গঠনের পথে ‘ইসলামিক ন্যাটো’।সৌদি আরব ও পাকিস্তানের মধ্যে গড়ে ওঠা একটি নতুন আঞ্চলিক নিরাপত্তা কাঠামোয় যুক্ত হতে তুরস্কের সঙ্গে আলোচনা চলছে। প্রস্তাবিত এই নিরাপত্তা জোটের কাঠামো অনেকটাই উত্তর আটলান্টিক জোট (ন্যাটো)-এর সমষ্টিগত প্রতিরক্ষা নীতি বা ‘আর্টিকেল–৫’-এর আদলে তৈরি করা হচ্ছে। এতে

বিস্তারিত...

ইরানে বিক্ষোভে নিহত অন্তত ২,৫৭১ জন: মানবাধিকার সংস্থা

ইরানে গত দুই সপ্তাহ ধরে চলমান দেশব্যাপী বিক্ষোভে অন্তত ২,৫৭১ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে বিক্ষোভকারী, সাধারণ বেসামরিক নাগরিক এবং নিরাপত্তা বাহিনীর সদস্য রয়েছেন।

বিস্তারিত...

ইরানে ইন্টারনেট ব্ল্যাকআউট ১২০ ঘণ্টা পার, যোগাযোগ বিচ্ছিন্নতা অব্যাহত

ইরানে চলমান সরকারবিরোধী বিক্ষোভের প্রেক্ষিতে দেশটিতে ইন্টারনেট শাটডাউন প্রায় ১২০ ঘণ্টা বা ৫ দিনেরও বেশি সময় ধরে অব্যাহত রয়েছে। মঙ্গলবার (১৩ জানুয়ারি) ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠান ক্লাউডফ্লেয়ার এক এক্স-পোস্টের মাধ্যমে এই তথ্য জানায়।

বিস্তারিত...

ইরানের নারীদের সমর্থনে জে.কে. রাউলিং, সমালোচনার ঝড়

হ্যারি পটার সিরিজের লেখিকা জে.কে. রাউলিং সম্প্রতি ইরানের নারীদের স্বাধীনতার জন্য সমর্থনের বার্তা দিয়েছেন। তবে তার এই পদক্ষেপ সামাজিক মাধ্যমে সমালোচনার জন্ম দিয়েছে। নেটিজেনরা বলছেন, দুই বছরেরও বেশি সময় ধরে গাজায় গণহত্যা ও ফিলিস্তিনি নারীদের বঞ্চনার বিষয়ে রাউলিং সম্পূর্ণ নীরব ছিলেন।

বিস্তারিত...

ইরানের দেশপ্রেমিকরা, বিক্ষোভ চালিয়ে যান, সাহায্য আসছে : ট্রাম্প

ইরানে চলমান সরকারবিরোধী আন্দোলনে অংশ নেওয়া জনগণের প্রতি প্রকাশ্য সমর্থন জানিয়ে তাদেরকে রাজপথে বিক্ষোভ চালিয়ে যাওয়ার আহ্বান জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একই সঙ্গে তিনি আশ্বাস দিয়েছেন, ইরানিদের জন্য ‘সাহায্য’ আসছে। মঙ্গলবার নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ‘ট্রুথ সোশ্যাল’-এ দেওয়া এক পোস্টে ট্রাম্প লেখেন,‘ইরানের দেশপ্রেমিকরা, বিক্ষোভ চালিয়ে যান। আপনাদের প্রতিষ্ঠানগুলো দখলে নিন। হত্যাকারী ও নিপীড়কদের নাম সংরক্ষণ করুন। তাদের চড়া মূল্য দিতে হবে।’

বিস্তারিত...

ইরানে বিক্ষোভে সমর্থন দিলেন শান্তিতে নোবেলজয়ী মালালা

ইরানে চলমান সরকারবিরোধী বিক্ষোভের প্রতি প্রকাশ্য সমর্থন জানিয়েছেন শান্তিতে নোবেলজয়ী মালালা ইউসুফজাই। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় তিনি বলেন, ‘ইরানের এই প্রতিবাদ শুধু রাজনৈতিক বিষয় নয়, এটি নারী ও কিশোরীদের দীর্ঘদিনের অধিকারহীনতার বিরুদ্ধে সংগ্রামের অংশ।’

বিস্তারিত...

বিক্ষোভ-সহিংসতায় নিহত প্রায় ২০০০: ইরান

ইরানে চলমান বিক্ষোভ ও সহিংসতায় প্রায় দুই হাজার মানুষ নিহত হয়েছে। মঙ্গলবার এই তথ্য নিশ্চিত করেছেন ইরানের এক সরকারি কর্মকর্তা। তিনি জানান, নিহতদের মধ্যে নিরাপত্তা কর্মীসহ সাধারণ নাগরিকও রয়েছেন। দুই সপ্তাহ ধরে চলা অস্থিরতায় হতাহতের বিষয়ে এ তথ্য সরকারি স্তরে প্রথমবার প্রকাশ করা হলো। ইরানি কর্মকর্তার ভাষ্য অনুযায়ী, বিক্ষোভকারী ও নিরাপত্তা বাহিনী উভয়ের মৃত্যুর পেছনে সন্ত্রাসীদের জড়িত থাকার প্রমাণ আছে। তবে তিনি নিহত

বিস্তারিত...

১৬ স্যাটেলাইট হারাল ভারত

সোমবার (১২ জানুয়ারি) মহাকাশ মিশনে বড় হোঁচট খেয়েছে ভারত। দেশটির পোলার স্যাটেলাইট লঞ্চ ভেহিকলের (পিএসএলভি) ১৬টি স্যাটেলাইট বহনকারী মিশন সি-৬২ উৎক্ষেপণের পর অস্বাভাবিক পরিস্থিতির মুখে পড়েছে। ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা (ইসরো) জানিয়েছে, রকেটের তৃতীয় ধাপে একটি বিচ্যুতি লক্ষ্য করা গেছে।

বিস্তারিত...

ইরানে ‘আল্লাহর বিরুদ্ধে যুদ্ধের’ অভিযোগে বিক্ষোভকারীর মৃত্যুদণ্ড

সরকারবিরোধী বিক্ষোভে অংশ নেওয়া ইরফান সুলতানি নামের এক বিক্ষোভকারীর মৃত্যুদণ্ড কার্যকর করতে যাচ্ছে ইরান। সোমবার (১২ জানুয়ারি) দুটি মানবাধিকার সংস্থা এ তথ্য জানিয়েছে। ইরান হিউম্যান রাইটস এবং ন্যাশনাল ইউনিয়ন

বিস্তারিত...

বাংলাদেশের তিন পাশে পাঁচটি বিমানঘাঁটি সচল করছে ভারত

বাংলাদেশের সীমান্তবর্তী রাজ্যগুলোতে আঞ্চলিক যোগাযোগ জোরদার এবং কৌশলগত নিরাপত্তা নিশ্চিত করতে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়কার পাঁচটি পরিত্যক্ত বিমানঘাঁটি বা এয়ারস্ট্রিপ পুনরুজ্জীবিত করার উদ্যোগ নিয়েছে ভারত সরকার।

বিস্তারিত...

আমরা কী করব, সেটা কেউ ঠিক করে দিতে পারে না : ট্রাম্পকে কিউবার প্রেসিডেন্ট

কিউবাকে ট্রাম্পের হুঁশিয়ারির পর পাল্টা জবাব দিলেন কিউবার প্রেসিডেন্ট মিগুয়েল দিয়াজ-কানেল। ৩ জানুয়ারি ভেনেজুয়েলার রাজধানী কারাকাসে চালানো এক অভিযানে মার্কিন বাহিনী দেশটির প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে আটক করার পর থেকেই ট্রাম্প কিউবার দিকে নজর দিচ্ছেন।

বিস্তারিত...

ইরানের সঙ্গে বাণিজ্য করলে ২৫% শুল্ক যোগ হবে, ঘোষণা ট্রাম্পের

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি ঘোষণা করেছেন, ইরানের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক আছে এমন দেশগুলোর পণ্যের ওপর ২৫ শতাংশ শুল্ক আরোপ করা হবে। শুল্কটি তাৎক্ষণিকভাবে কার্যকর হবে বলে তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে জানিয়েছেন।

বিস্তারিত...

ট্রাম্প প্রশাসন ইরানে সামরিক হামলা চালাতে পারে

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন ইরানের ওপর সামরিক হামলার সম্ভাবনা এখনও উন্মুক্ত রেখেছে। তবে হোয়াইট হাউজ জানিয়েছে, তারা কূটনৈতিক সমাধানকে অগ্রাধিকার দিচ্ছে।

বিস্তারিত...

এবার ইরানে সরকারের পক্ষে রাস্তায় লাখো মানুষ

কিছুদিন ধরে ইরানে সরকারের বিরুদ্ধে সহিংস বিক্ষোভের পর এবার দেশের বিভিন্ন শহরে সরকারের পক্ষে রাজপথে নেমেছে লাখো মানুষ। রাষ্ট্রীয় গণমাধ্যমে প্রচারিত ভিডিও অনুযায়ী, আয়াতুল্লাহ খামেনীর নেতৃত্বাধীন সরকারের সমর্থনে দেশটির বিভিন্ন শহরে বিপুল জনসমাগম হয়েছে। কেরমান ও জাহেদানসহ বিভিন্ন শহরের বিক্ষোভে মানুষকে সর্বোচ্চ নে

বিস্তারিত...

© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪