মধ্যপ্রাচ্যর পরিস্থিতি নিয়ে যুক্তরাষ্ট্রের আহ্বানে নিউইয়র্কে বৈঠকে বসেছে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ। সেখানে মধ্যপ্রাচ্যের পরিস্থিতি নিয়ে যুক্তরাষ্ট্রের কড়া সমালোচনা করেছে রাশিয়া ও চীন।
ইরানের ওপর নতুন করে নিষেধাজ্ঞা দিয়েছে যুক্তরাষ্ট্র। দেশটিতে চলমান বিক্ষোভ কঠোরভাবে দমনের অভিযোগে দেশটির শীর্ষ নিরাপত্তা কর্মকর্তাদের বিরুদ্ধে এ নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। এ ছাড়া মার্কিন অর্থ দপ্তরও ১৮ ব্যক্তির ওপর পৃথক নিষেধাজ্ঞা দিয়েছে। বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
আনুষ্ঠানিকভাবে ভেনেজুয়েলার তেল আন্তর্জাতিক বাজারে বিক্রি শুরু করেছে মার্কিন প্রশাসন। প্রথম দফায় ৫০০ মিলিয়ন ডলার মূল্যের তেল বিক্রি করা হয়েছে। এ ছাড়া আরও বিক্রির প্রস্তুতি চলছে। সরকারি তথ্যের বরাতে বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) সিএনএনের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা জানান, প্রথমবারের এই তেল বিক্রির মূল্য প্রায় ৫০০ মিলিয়ন ডলার হয়েছে।
নির্ধারিত সময়ের আগেই আন্তর্জাতিক মহাকাশ স্টেশন (আইএসএস) মিশন শেষ করে চার নভোচারী নিরাপদে পৃথিবীতে ফিরেছেন। একজন নভোচারীর গুরুতর অসুস্থতার কারণে তারা নির্ধারিত সময়ের আগে ফিরে আসেন। বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) ভোরে স্পেসএক্সের রকেটটি ক্যালিফোর্নিয়ার উপকূলে প্রশান্ত মহাসাগরে সফলভাবে অবতরণ করে। খবর রয়টার্সের।
ক্যারিবীয়ান সাগরে ভেনেজুয়েলা-সংশ্লিষ্ট আরেকটি তেলবাহী ট্যাংকার জব্দ করেছে যুক্তরাষ্ট্র। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ভেনেজুয়েলার বিরোধী নেতা মারিয়া কোরিনা মাচাদোর বৈঠকের ঠিক আগমুহূর্তে এই অভিযান চালানো হয়।
ইউরোপীয় ন্যাটো সদস্য দেশগুলো গ্রিনল্যান্ডে সামরিক সদস্য মোতায়েন শুরু করেছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গ্রিনল্যান্ডকে জাতীয় নিরাপত্তার জন্য গুরুত্বপূর্ণ হিসেবে উল্লেখ করার পরই এই পদক্ষেপ নিয়েছে ইউরোপীয় দেশগুলো।
ইরানের বিচার বিভাগ জানিয়েছে, এরফান সোলতানি নামে এক ব্যক্তির মৃত্যুদণ্ড স্থগিত করা হয়েছে বলে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যে দাবি করেছেন, তা সত্য নয়। সেই ব্যক্তির বিরুদ্ধে মামলার রায়ই হয়নি। ইরানের সরকারি বার্তা সংস্থা ইরনায় বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) প্রকাশিত বিচার বি
গ্রিনল্যান্ডকে যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণে নিতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জোর দাবির মধ্যেই সেখানে ইউরোপের একাধিক দেশ সামরিক সদস্য পাঠাতে শুরু করেছে। ইতোমধ্যে ফ্রান্সের ১৫ সদস্যের একটি সামরিক দল গ্রিনল্যান্ডের রাজধানী নুকে পৌঁছেছে। এছাড়া জার্মানি, সুইডেন, নরওয়ে, নেদারল্যান্ডস ও যুক্তরাজ্যের সামরিক সদস্যরাও এই অভিযানে অংশ নিচ্ছেন।
ভারত-শাসিত কাশ্মীরের একটি মেডিকেল কলেজ বন্ধ করে দেওয়া হয়েছে। মেডিকেল কলেজটিতে বিপুল সংখ্যক মুসলিম শিক্ষার্থীর ভর্তির বিরুদ্ধে উগ্রপন্থী হিন্দু গোষ্ঠীগুলোর প্রতিবাদের মুখে ভারত সরকার কলেজটি বন্ধ করে দিয়েছে। বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা। প্রতিবেদনে বলা হয়, ভারতের ন্যাশনাল মেডিকেল কমিশন (এনএম
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, রাশিয়া নয় বরং ইউক্রেনই সম্ভাব্য শান্তি চুক্তি আটকে রেখেছে। তার এই বক্তব্য ইউরোপীয় মিত্রদের অবস্থানের সম্পূর্ণ বিপরীত, যারা ক্রমাগত যুক্তি দিয়ে আসছেন যে ইউক্রেন যুদ্ধ শেষ করার বিষয়ে মস্কোর আগ্রহ খুব কম। বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে তুরস্কের সংবাদমাধ্যম টিআরটি ওয়ার্ল্ড।
আগামী সপ্তাহ থেকে বাংলাদেশসহ বিশ্বের ৭৫টি দেশের জন্য সব ধরনের মার্কিন ইমিগ্র্যান্ট ভিসা প্রসেসিং স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছে যুক্তরাষ্ট্র সরকার। মার্কিন স্টেট ডিপার্টমেন্টের নির্দেশনায় এই স্থগিতাদেশ আগামী ২১ জানুয়ারি থেকে কার্যকর হবে এবং পরবর্তী পুনর্মূল্যায়ন না হওয়া পর্যন্ত তা বহাল থাকবে। মার্কিন স্টেট ডিপার্টমেন্টের বরাত দিয়ে ফক্স নিউজ এ তথ্য জানিয়েছে। প্রতিবেদনে বলা হয়, কনস্যুলার কর্মকর্তাদের এ সংক্রান্ত নির্দেশনা দেওয়া হয়েছে।
ইরানে সামরিক হামলা চালানো হলে মধ্যপ্রাচ্যে অবস্থিত যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটিগুলোতে পাল্টা হামলা চালানো হবে,এমন হুঁশিয়ারি দিয়েছে ইরান। এই সতর্কবার্তার পর আঞ্চলিক উত্তেজনা বাড়তে থাকায় নিরাপত্তাজনিত ব্যবস্থা হিসেবে মধ্যপ্রাচ্যের কয়েকটি ঘাঁটি থেকে কিছু মার্কিন সেনা ও কর্মী প্রত্যাহার শুরু করেছে ওয়াশিংটন।
রানে ক্রমবর্ধমান অস্থিরতা ও সহিংস পরিস্থিতির প্রেক্ষাপটে দেশটিতে অবস্থানরত নিজেদের সব নাগরিককে দ্রুত ইরান ত্যাগ করার নির্দেশ দিয়েছে ভারত সরকার। বুধবার (১৪ জানুয়ারি) তেহরানে অবস্থিত ভারতীয় দূতাবাস এক জরুরি পরামর্শ জারি করে এ নির্দেশনা দেয়।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানে চলমান সরকারবিরোধী বিক্ষোভ দমনে সহিংসতা চালানো হলে সামরিক হস্তক্ষেপের হুমকি দিয়ে আসছেন। সম্প্রতি
ইরান প্রতিবেশী দেশগুলোকে সতর্ক করেছে যে, যদি যুক্তরাষ্ট্র চলমান বিক্ষোভে হস্তক্ষেপ করে, তবে আমেরিকার সামরিক ঘাঁটিগুলোকে আঘাত করা হবে। উচ্চপদস্থ একটি ইরানি কর্মকর্তা রয়টার্সকে এ তথ্য জানিয়েছেন।