ভারতের পশ্চিমবঙ্গের মালদার পর হুগলিতেও জনসভায় অনুপ্রবেশ ইস্যুকে সামনে রেখে তৃণমূল কংগ্রেস সরকার ও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে তীব্র আক্রমণ শানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি অভিযোগ করেন, তৃণমূল কংগ্রেস পশ্চিমবঙ্গ তথা দেশের নিরাপত্তা নিয়ে রাজনীতি করছে এবং অবৈধ অনুপ্রবেশকারীদের ভোটব্যাংক হিসেবে ব্যবহার করছে। ২০২৬ সালের বিধানসভা নির্বাচনের আগে রবিবার (১৮ জানুয়ারি) বিজেপির এক নির্বাচনী জনসভায় এসব কথা বলেন নরেন্দ্র মোদি।
দমন-পীড়নের মধ্যেও স্লোগান দেয়া এবং দেশব্যাপী ধর্মঘটের মাধ্যমে বিক্ষোভ অব্যাহত রাখতে ইরানিদের প্রতি আহ্বান জানিয়েছিলেন নির্বাসিত ‘যুবরাজ’ রেজা পাহলভি। তবে ইরানে বিক্ষোভ অনেকটাই স্তিমিত হয়ে এসেছে এবং নতুন করেও কোথাও বিক্ষোভ হয়নি বলে জানিয়েছে আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যম। যদিও ইরানের পরিস্থিতি স্বাভাবিক হয়ে এসেছে– এমন খবর মানতে রাজি নন পাহলভি।
গ্রিনল্যান্ড বিক্রির বিষয়ে ডেনমার্কের ওপর চাপ বাড়াতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রস্তাবিত শুল্ক আরোপের পরিকল্পনার তীব্র সমালোচনা করেছে জার্মান শিল্পখাত। রোববার জার্মানির শীর্ষ শিল্পসংগঠনগুলো এ ধরনের দাবিকে ‘অবাস্তব’ আখ্যা দিয়ে ইউরোপীয় ইউনিয়নকে (ইইউ) ওয়াশিংটনের চাপে নতি স্বীকার না করার আহ্বান জানিয়েছে।
ভারতের উত্তর প্রদেশে একটি খালি বাড়িতে নামাজ আদায়ের অভিযোগে ১২ জন মুসলিমকে আটক করেছে স্থানীয় পুলিশ। রোববার (১৮ জানুয়ারি) প্রদেশটির বেরিলি জেলার মোহাম্মদগঞ্জ গ্রাম থেকে তাদের আটক করা হয়। পুলিশ জানায়, একটি খালি বাড়িতে প্রার্থনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর এই কঠোর ব্যবস্থা নেওয়া হয়েছে।
গাজার অন্তর্বর্তী প্রশাসনের কার্যক্রম তদারকির লক্ষ্যে গঠিতব্য ‘বোর্ড অব পিস’ বা শান্তি পর্ষদে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান এবং মিসরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল-সিসিকে অন্তর্ভুক্ত করতে আগ্রহ প্রকাশ করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এ বিষয়ে তুরস্ক ও মিসরের সরকারি সূত্রগুলো আমন্ত্রণ পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা এ তথ্য জানিয়েছে।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের গ্রিনল্যান্ড অধিগ্রহণের পরিকল্পনার বিরুদ্ধে গ্রিনল্যান্ডের রাজধানী নুক ও ডেনমার্কের কোপেনহেগেনসহ বিভিন্ন শহরে শনিবার হাজারো মানুষ রাস্তায় বেরিয়ে প্রতিবাদ করেছে। বিক্ষোভগুলোর মূলস্লোগান—গ্রিনল্যান্ড বিক্রির জন্য নয় ও গ্রিনল্যান্ড গ্রিনল্যান্ডবাসীর।
ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে আটক করার মার্কিন অভিযানের কয়েক মাস আগে থেকেই দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী দিয়োসদাদো কাবেলোর সঙ্গে গোপন আলোচনায় বসেছিল ট্রাম্প প্রশাসন। অভিযানের পরও এই যোগাযোগ চালু রয়েছে বলে বিষয়টির সঙ্গে পরিচিত কয়েকটি সূত্র জানিয়েছে।
সম্প্রতি ইরানে দুই সপ্তাহ ধরে চলা বিক্ষোভে সহিংসতা ছড়িয়ে পড়ার পেছনে সরাসরি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হাত রয়েছে বলে অভিযোগ করেছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। তিনি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ‘অপরাধী’ বলেও মন্তব্য করেন। শনিবার (১৭ জানুয়ারি) রাষ্ট্রীয় গণমাধ্যমে প্রচারিত বক্তব্যে খামেনি বলেন, সাম্প্রতিক
ইরানের চাবাহার বন্দর উন্নয়ন প্রকল্প নিয়ে ভারতের ভবিষ্যৎ এখন চরম অনিশ্চয়তার মুখে। বিদেশ মন্ত্রকের সাপ্তাহিক সাংবাদিক সম্মেলনে মুখপাত্র রণধীর জয়সওয়াল জানিয়েছেন, ওয়াশিংটনের বর্ধিত নিষেধাজ্ঞা মকুবের মেয়াদ নিয়ে আমেরিকার সঙ্গে আলোচনা চালাচ্ছে নয়াদিল্লি। উল্লেখ্য, এই মকুবের মেয়াদ আগামী ২৬ এপ্রিল পর্যন্ত কার্যকর রয়েছে। তবে ডোনাল্ড ট্রাম্পের নেতৃত্বাধীন মার্কিন প্রশাসন তেহরানের সঙ্গে ব্যবসা করা দেশগুলোর ওপর ২৫ শতাংশ শুল্ক আরোপের হুমকি
গ্রিনল্যান্ডকে যুক্তরাষ্ট্রের সঙ্গে যুক্ত করার পরিকল্পনার বিরোধিতা করা দেশগুলোর ওপর নতুন শুল্ক আরোপের হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হোয়াইট হাউসে এক বৈঠকে ট্রাম্প বলেন, কোনো দেশ যদি গ্রিনল্যান্ড ইস্যুতে তার পরিকল্পনার সঙ্গে একমত না হয়, তাহলে তিনি তাদের ওপর শুল্ক বসাতে পারেন। গ্রিনল্যান্ড ডেনমার্কের নিয়ন্ত্রণাধীন একটি স্বশাসিত অঞ্চল।
সৌদি আরবের রাষ্ট্রীয় খনন কোম্পানি ‘মাআদেন’ নতুনভাবে চারটি খনি এলাকা থেকে মোট ৭৮ লাখ আউন্স (প্রায় ২ লাখ ২১ হাজার কেজি বা ২২১ টন) সোনা উত্তোলন করেছে। কোম্পানি জানিয়েছে, এ উত্তোলনের মাধ্যমে অভ্যন্তরীণ খনিজ সম্পদের মজুত বৃদ্ধি এবং আন্তর্জাতিক মানের সোনা উত্তোলনকারী প্রতিষ্ঠান হিসেবে তাদের অবস্থান আরও শক্তিশালী হবে।
গাজায় যুদ্ধবিরতির দ্বিতীয় ধাপ শুরু হয়েছে—যুক্তরাষ্ট্রের এমন ঘোষণার মধ্যেই ইসরায়েলি বাহিনীর প্রাণঘাতী হামলা অব্যাহত রয়েছে। চলমান হামলা ও ভয়াবহ মানবিক সংকটের কারণে যুদ্ধবিরতির ভবিষ্যৎ নিয়ে সংশয় প্রকাশ করেছেন গাজার ফিলিস্তিনিরা।
রোহিঙ্গা গণহত্যার ঘটনায় আন্তর্জাতিক বিচার আদালতে (আইসিজে) গাম্বিয়ার দায়ের করা মামলার অভিযোগকে ‘ভিত্তিহীন’ বলে প্রত্যাখ্যান করেছে মিয়ানমারের সামরিক জান্তা সরকার। শুক্রবার (১৬ জানুয়ারি) জাতিসংঘের সর্বোচ্চ আদালতে
ইরানে মার্কিন হামলা ঠেকাতে দেশটিকে আরও একবার ‘সুযোগ দেওয়ার’ জন্য যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে রাজি করিয়েছে সৌদি আরব, কাতার ও ওমান। মধ্যপ্রাচ্যে ‘ভয়াবহ নেতিবাচক প্রভাব’ পড়ার আশঙ্কায় উপসাগরীয় এই তিন দেশ সম্মিলিতভাবে এ প্রচেষ্টা চালায়। গতকাল বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) বার্তা সংস্থা এএফপিকে দেওয়া এক সাক্ষাৎকারে সৌদি আরবের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা এই তথ্য জানিয়েছেন।
সিরিয়ার গোলান উপত্যকা থেকে প্রায় ২৫০টি ছাগল চুরি করেছে দখলদার ইসরায়েলের সেনারা। তারা ছাগলগুলো চুরি করে ফিলিস্তিনের অধিকৃত পশ্চিমতীরে নিয়ে যায়। সংবাদমাধ্যম টাইমস অব ইসরায়েল শুক্রবার (১৬ জানুয়ারি) জানিয়েছে, দুই সপ্তাহ আগে সেনাবাহিনীর একটি ব্যাটালিয়নের সদস্যরা এ ছাগলগুলো চুরি করেন। এসব সেনা সিরিয়ার গোলান উপত্যকা অব