যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নতুন করে তীব্র ও আক্রমণাত্মক বক্তব্য কানাডায় উল্টো প্রতিক্রিয়া সৃষ্টি করেছে। এসব বক্তব্যের জেরে কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নির প্রতি দেশটির জনগণের সমর্থন আরও জোরালো হয়েছে। সুইজারল্যান্ডের দাভোসে বিশ্ব অর্থনৈতিক ফোরামে দেওয়া এক বক্তব্যে শক্তিধর দেশগুলোর অর্থনৈতিক একীকরণকে অস্ত্র হিসেবে ব্যবহার এবং শুল্ককে চাপের হাতিয়ার বানানোর কড়া সমালোচনা করে বিরল এক স্ট্যান্ডিং ওভেশন পান কার্নি।
ভারতের জম্মু-কাশ্মীরের ডোডা জেলায় সেনাবাহিনীর একটি গাড়ি খাদে পড়ে ১০ সেনাসদস্য নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ১০ সেনা আহত হয়েছেন। বৃহস্পতিবার (২২ জানুয়ারি) ডোডা জেলার ভাদেরওয়াহ–চাম্বা আন্তঃরাজ্য সড়কের খন্নি টপ এলাকায় দুর্ঘটনাটি ঘটে। কর্তৃপক্ষ জানিয়েছে, বুলেটপ্রুফ সেনাবাহিনীর গাড়িটি (ক্যাসপির) একটি অভিযানের উদ্দেশ্যে যাচ্ছিল।
রাশিয়ার রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিন বুধবার বলেছেন, গ্রিনল্যান্ডের মালিকানা রাশিয়ার কোনো উদ্বেগের বিষয় নয় এবং যুক্তরাষ্ট্র ও ডেনমার্ক নিজেদের মধ্যে এই বিষয় সমাধান করবে।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইউরোপীয় দেশগুলোর ওপর শুল্ক আরোপের হুমকি প্রত্যাহার করেছেন এবং গ্রিনল্যান্ড দখলে বলপ্রয়োগ না করার ঘোষণা দিয়েছেন।
গ্রিনল্যান্ড দখলের চাপ হিসেবে ইউরোপীয় দেশগুলোর ওপর ট্যারিফ আরোপের হুমকি থেকে সরে এসেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বুধবার ডাভোসে ন্যাটো মহাসচিব মার্ক রুটের সঙ্গে বৈঠকের পর তিনি জানান, ডেনমার্কের সঙ্গে এই বিরোধ মেটাতে একটি “চুক্তি” আসন্ন এবং এ ক্ষেত্রে কোনো ধরনের সামরিক শক্তি ব্যবহারের প্রশ্ন নেই। ট্রাম্প বলেন, পশ্চিম আর্কটিক অঞ্চলের মিত্র দেশগুলো এমন একটি সমঝোতায় পৌঁছাতে পারে, যা যুক্তরাষ্ট্রের ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা ও গুরুত্বপূর্ণ খনিজ সম্পদে প্রবেশাধিকার নিশ্চিত করবে এবং একই সঙ্গে রাশিয়া ও চীনের প্রভাব ঠেকাবে। এটি দীর্ঘমেয়াদি একটি চুক্তি হবে, যা নিরাপত্তা ও খনিজ—দুই ক্ষেত্রেই সবাইকে লাভবান করবে, বলেন তিনি।
ইসরায়েলের বিমান হামলায় গাজায় অন্তত ১১ জন নিহত হয়েছে, যাদের মধ্যে দুই শিশু ও তিনজন সাংবাদিক রয়েছেন। এছাড়াও এই হামলায় ছয়জন আহত হয়েছে বলে গাজা স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে। গাজা স্বাস্থ্য মন্ত্রণালয়ের মহাপরিচালক মুনির আল-বুর্শ সংবাদ মাধ্যমকে জানান, নিহত তিনজন সাংবাদিক মিশরে গাজা সহায়তা তদারকি কমিটির জন্য কাজ করছিলেন এবং কেন্দ্রীয় গাজায় নতুনভাবে স্থাপিত শরণার্থী শিবিরে পরিস্থিতি কাগজে-কলমে তুলে ধরছিলেন। তাদের নাম আনাস ঘুনাইম, আব্দুল রউফ শাথ এবং মোহাম্মদ কেশ্তা। হামলা বুধবার সংঘটিত হয়, যখন তারা নেটজারিম করিডরের কাছে ওই শিবিরের পরিস্থিতি শুটিং করছিলেন। ঘটনাস্থলে আরও একজন নিহত হয়, বলে সংবাদ মাধ্যমটি জানিয়েছে।
১৫ বছরের বিরতি পর জাপান কাশিওয়াজাকি-কারিওয়া পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র পুনরায় চালু করতে যাচ্ছে। বিশ্বের অন্যতম বৃহত্তম এই কেন্দ্র ২০১১ সালের ভয়াবহ ভূমিকম্প ও ফুকুশিমা বিপর্যয়ের পর থেকে বন্ধ ছিল। খবর আল জাজিরার। বিদ্যুৎকেন্দ্রের পরিচালনাকারী টোকিও ইলেকট্রিক পাওয়ার কোম্পানি (টেপকো) জানিয়েছে,
ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির বিরুদ্ধে যেকোনো আগ্রাসনের কঠোর জবাব দেওয়ার হুঁশিয়ারি দিয়েছে ইরানের সেনাবাহিনী। সেনাবাহিনীর মুখপাত্র জেনারেল আবুলফজল শেখারচি বলেছেন, খামেনির দিকে হাত বাড়ানো হলে সেই হাত কেটে ফেলা হবে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানে চলমান অস্থিরতার জন্য খামেনিকে দায়ী করে শাসনব্যবস্থার পরিবর্তনের সময় এসেছে—
গ্রিনল্যান্ড অধিগ্রহণের প্রচেষ্টা আরও জোরালো করতে সুইজারল্যান্ডের দাভোসে অনুষ্ঠিত বিশ্ব অর্থনৈতিক ফোরামে (ডব্লিউইএফ) যোগ দিচ্ছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
ফরাসি প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রোঁ মঙ্গলবার বলেন, ইউরোপ কখনোই দুশমনদের কাছে নতিস্বীকার করবে না বা ভীত হবে না। তিনি এই মন্তব্য করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের গ্রিনল্যান্ড দখলের হুমকি এবং জোরপূর্বক শুল্ক আরোপের প্রস্তাবের প্রেক্ষিতে।
ভারতের নিয়ন্ত্রিত জম্মু ও কাশ্মীরের পেহেলগামে ভয়াবহ হামলার জেরে ভারত–পাকিস্তান সম্পর্কের চলমান উত্তেজনার মধ্যে ভারতীয় বিমানের ওপর আকাশসীমা ব্যবহারের নিষেধাজ্ঞার মেয়াদ বাড়িয়েছে পাকিস্তান। নতুন সিদ্ধান্ত অনুযায়ী
ক্রেমলিন জানিয়েছে, মার্কিন সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রস্তাবিত ‘গাজা শান্তি বোর্ডে’ যোগদানের আমন্ত্রণ পেয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তবে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্তের আগে ওয়াশিংটনের সঙ্গে প্রস্তাবের, সব দিক পরিষ্কার করতে চায় মস্কো। সোমবার সাংবাদিকদের এ তথ্য জানান ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ। যুক্তরাষ্ট্র এখনো আনুষ্ঠানিকভাবে এই আমন্ত্রণ নিশ্চিত করেনি।
স্পেনের দক্ষিণাঞ্চলে দুটি দ্রুতগতিসম্পন্ন ট্রেনের মধ্যে সংঘর্ষের ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৯ জনে। আহত হয়েছেন আরো বহু মানুষ। গত এক দশকের বেশি সময়ের মধ্যে এটি স্পেনের সবচেয়ে ভয়াবহ রেল দুর্ঘটনা বলে জানিয়েছে দেশটির সিভিল গার্ড। সূত্র বিবিসি। সোমবার (১৯ জানুয়ারি) সন্ধ্যায় কর্দোবা শহরের কাছে আদামুজ এলাকায় দুর্ঘটনাটি ঘটে।
চলতি বছর নোবেল শান্তি পুরষ্কার না পেয়ে এখন আর বৈশ্বিক শান্তির কথা ভাবার বাধ্যবাধকতা অনুভব করেন না বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নরওয়ের প্রধানমন্ত্রী জোনাস গাহর স্টোরকে পাঠানো এক চিঠিতে তিনি এই মন্তব্য করেছেন বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। প্রধানমন্ত্রী স্টোরকে লেখা চিঠিতে ট্রাম্প বলেন, ‘প্রিয় জোনাস: যেহেতু আপনার দেশ ৮টিরও বেশি যুদ্ধ থামানোর পরেও আমাকে
ঢাকায় নিযুক্ত ইরানি রাষ্ট্রদূত জলিল রহিমি জাহনাবাদি বলেছেন, ইরানে এখনো পর্যন্ত নিহতের সংখ্যা সরকারিভাবে ঘোষণা দেওয়া হয়নি। নিহতদের ময়নাতদন্ত চলছে। তবে সশস্ত্র লোকজন আন্দোলনকারীদের মধ্যে ঢুকে যায়, তাদের গুলিতে অনেক মানুষ মারা যায়। সোমবার (১৯ জানুয়ারি) ঢাকার ইরান দূতাবাসে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।