ইরানের ইসলামি বিপ্লবী গার্ড কোর (আইআরজিসি) এবং বিমান সংস্থা মাহান এয়ারকে পণ্য বিক্রি, লজিস্টিক ও বাণিজ্যিক সহায়তা প্রদানের অভিযোগে চীন, ভারত, রাশিয়া ও ইরানের ছয়টি প্রতিষ্ঠান ও ব্যক্তির ওপর নতুন নিষেধাজ্ঞা জারি করেছে মার্কিন অর্থ বিভাগ।
যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধের ক্ষত সামলে নিজেদের আকাশ প্রতিরক্ষা সক্ষমতা পুনর্গঠনে বড় পদক্ষেপ নিয়েছে ইরান। দেশটির এই প্রচেষ্টার অংশ হিসেবে আগামী কিছুদিনের মধ্যে চীনের তৈরি ম্যান-প্যাডেবল (কাঁধে বহনযোগ্য) আকাশ প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্রের প্রথম চালান পৌঁছানোর কথা রয়েছে। প্রায় ৪০০টি ক্ষেপণাস্ত্র লঞ্চারের মাধ্যমে নিজেদের প্রতিরক্ষা
আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে আত্মগোপনে রয়েছেন পিরোজপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য এবং মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম। তবে সম্প্রতি লন্ডনের একটি রেস্তোরাঁয় ইঞ্জিনিয়ার ও কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক সহসভাপতি সফিকুল ইসলাম রিবলুর তোপের মুখে পড়েন তিনি। এই ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।
দক্ষিণ এশিয়ার সবচেয়ে অপরাধপ্রবণ শহর হিসেবে উঠে এসেছে ঢাকা। আন্তর্জাতিক ডেটাবেজ- নাম্বিওর ‘ক্রাইম ইনডেক্স ২০২৬’-এ ইরান, পাকিস্তান ও ভারতের শহরকে পেছনে ফেলে তালিকায় শীর্ষে রয়েছে বাংলাদেশের রাজধানী।
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাম্প্রতিক এক সেলফি ভিডিওর তীব্র সমালোচনা করেছেন ককরোচ জনতা পার্টির (সিজিপি) প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে। দেশের পরীক্ষা ব্যবস্থা সংস্কার নিয়ে প্রকাশিত ওই ভিডিওকে কেন্দ্র করে তিনি কটাক্ষ করে অভিজিৎ বলেন, দেশের ভবিষ্যতের চেয়ে প্রধানমন্ত্রীর ত্বক অনেক বেশি উজ্জ্বল।
ফিলিস্তিনের গাজা উপত্যকায় সামরিক অভিযান ও গণহত্যা চালানোর মধ্যেই ইসরায়েলে কমপক্ষে ২ হাজার ৫৯৬টি অস্ত্রের চালান পাঠিয়েছিল ভারত। ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে ২০২৫ সালের ৩০ নভেম্বরের মধ্যে দেশটির রাষ্ট্রীয় মালিকানাধীন ও বেসরকারি নানা সংস্থা এসব চালা
নৌ চলাচলের স্বাধীনতা, আন্তর্জাতিক বাণিজ্য এবং জ্বালানি সরবরাহের পথ সুরক্ষায় সৌদি আরবের নেতৃত্বে ১৪ দেশ সামুদ্রিক প্রতিরক্ষা জোট গঠনের ঘোষণা দিয়েছে। নতুন এই জোটে বাংলাদেশও রয়েছে। বৃহস্পতিবার (৩০ জুলাই) সৌদি আরবের প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে
ইরানের বিরুদ্ধে চলমান সামরিক অভিযানে মার্কিন বাহিনীর গোলাবারুদ ও ক্ষেপণাস্ত্রের সংকট বড় ধরনের নেতিবাচক প্রভাব ফেলতে পারে বলে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে সতর্ক করেছেন জয়েন্ট চিফস অব স্টাফের চেয়ারম্যান ড্যান কেইন।
আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল গত ২৯ জুলাই ভারতকে গাজায় সম্ভাব্য যুদ্ধাপরাধ, মানবতাবিরোধী অপরাধ এবং গণহত্যা সংক্রান্ত আন্তর্জাতিক সতর্কতা সত্ত্বেও ইসরায়েলে অস্ত্র, গোলাবারুদ ও সামরিক সরঞ্জাম সরবরাহ চালিয়ে যাওয়ার জন্য কঠোরভাবে অভিযুক্ত করেছে।
মধ্যপ্রাচ্যে আমেরিকা ও ইরানের মধ্যে চলমান সংঘাতের রেশ থেকে কোনোভাবেই নিজেদের দূরে রাখতে পারছে না সৌদি আরব। গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র-ইসরায়েল যৌথভাবে ইরানের ওপর হামলা চালানোর পর থেকেই রিয়াদ চেষ্টা করে আসছিল যেকোনো উপায়ে এই যুদ্ধের বাইরে থাকতে। কিন্তু তিন দিক থেকে একের পর এক আক্রমণের শিকার হয়ে অবশেষে নীরবতা ভাঙতে বাধ্য হয়েছে দেশটি।
মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম ঘোষণা দিয়েছেন, সফল কূটনৈতিক আলোচনার পর বাংলাদেশ থেকে ৩ লাখ এবং মালয়েশিয়া থেকে ৫ হাজার রোহিঙ্গাকে ফেরত নিতে সম্মত হয়েছে মিয়ানমার। বুধবার (২৯ জুলাই) দেশটির নেগেরি সেম্বিলানের চিন্না
বিশ্বকাপে বেসরকারি বিনিয়োগ আনার ফিফার পরিকল্পনাকে কেন্দ্র করে আন্তর্জাতিক ফুটবলে নতুন করে বড় ধরনের উত্তেজনা তৈরি হয়েছে। ইউরোপীয় ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা উয়েফা এই পরিকল্পনার তীব্র বিরোধিতা করেছে। এমনকি পরিস্থিতি আরও জটিল হলে বিশ্বকাপ বর্জনের মতো কঠোর পদক্ষেপ নিয়েও আলোচনা করতে প্রস্তুত ইউরোপের দেশগুলো।
বিশ্বের সবচেয়ে উঁচু টাওয়ার নির্মাণ করছে সৌদি আরব। এ লক্ষ্যে দেশটি নতুন করে বিশাল কর্মযজ্ঞ শুরু করেছে। ইতোমধ্যে টাওয়ারটির ৪৩০ মিটার পর্যন্ত নির্মাণকাজ সম্পন্ন হয়েছে। কাজ শেষ হলে এটি বিশ্বের সবচেয়ে উঁচু ভবনের রেকর্ড গড়বে।
মধ্যপ্রাচ্যের দেশ সৌদি আরবের বিরুদ্ধে নৌ-অবরোধ ঘোষণার এক সপ্তাহ পর দক্ষিণ লোহিত সাগরে চলাচলকারী বাণিজ্যিক জাহাজের ওপর ফি আরোপ করার বিষয়ে চিন্তা-ভাবনা করছে ইয়েমেনের হুথি বিদ্রোহীরা। হুথিদের এই ভাবনার বিষয়ে অবগত ওই অঞ্চলের একাধিক নির্ভরযোগ্য সূত্র বুধবার ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সকে এই তথ্য জানিয়েছে।