আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল গত ২৯ জুলাই ভারতকে গাজায় সম্ভাব্য যুদ্ধাপরাধ, মানবতাবিরোধী অপরাধ এবং গণহত্যা সংক্রান্ত আন্তর্জাতিক সতর্কতা সত্ত্বেও ইসরায়েলে অস্ত্র, গোলাবারুদ ও সামরিক সরঞ্জাম সরবরাহ চালিয়ে যাওয়ার জন্য কঠোরভাবে অভিযুক্ত করেছে।
মধ্যপ্রাচ্যে আমেরিকা ও ইরানের মধ্যে চলমান সংঘাতের রেশ থেকে কোনোভাবেই নিজেদের দূরে রাখতে পারছে না সৌদি আরব। গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র-ইসরায়েল যৌথভাবে ইরানের ওপর হামলা চালানোর পর থেকেই রিয়াদ চেষ্টা করে আসছিল যেকোনো উপায়ে এই যুদ্ধের বাইরে থাকতে। কিন্তু তিন দিক থেকে একের পর এক আক্রমণের শিকার হয়ে অবশেষে নীরবতা ভাঙতে বাধ্য হয়েছে দেশটি।
মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম ঘোষণা দিয়েছেন, সফল কূটনৈতিক আলোচনার পর বাংলাদেশ থেকে ৩ লাখ এবং মালয়েশিয়া থেকে ৫ হাজার রোহিঙ্গাকে ফেরত নিতে সম্মত হয়েছে মিয়ানমার। বুধবার (২৯ জুলাই) দেশটির নেগেরি সেম্বিলানের চিন্না
বিশ্বকাপে বেসরকারি বিনিয়োগ আনার ফিফার পরিকল্পনাকে কেন্দ্র করে আন্তর্জাতিক ফুটবলে নতুন করে বড় ধরনের উত্তেজনা তৈরি হয়েছে। ইউরোপীয় ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা উয়েফা এই পরিকল্পনার তীব্র বিরোধিতা করেছে। এমনকি পরিস্থিতি আরও জটিল হলে বিশ্বকাপ বর্জনের মতো কঠোর পদক্ষেপ নিয়েও আলোচনা করতে প্রস্তুত ইউরোপের দেশগুলো।
বিশ্বের সবচেয়ে উঁচু টাওয়ার নির্মাণ করছে সৌদি আরব। এ লক্ষ্যে দেশটি নতুন করে বিশাল কর্মযজ্ঞ শুরু করেছে। ইতোমধ্যে টাওয়ারটির ৪৩০ মিটার পর্যন্ত নির্মাণকাজ সম্পন্ন হয়েছে। কাজ শেষ হলে এটি বিশ্বের সবচেয়ে উঁচু ভবনের রেকর্ড গড়বে।
মধ্যপ্রাচ্যের দেশ সৌদি আরবের বিরুদ্ধে নৌ-অবরোধ ঘোষণার এক সপ্তাহ পর দক্ষিণ লোহিত সাগরে চলাচলকারী বাণিজ্যিক জাহাজের ওপর ফি আরোপ করার বিষয়ে চিন্তা-ভাবনা করছে ইয়েমেনের হুথি বিদ্রোহীরা। হুথিদের এই ভাবনার বিষয়ে অবগত ওই অঞ্চলের একাধিক নির্ভরযোগ্য সূত্র বুধবার ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সকে এই তথ্য জানিয়েছে।
যুক্তরাষ্ট্র ও সৌদি আরবের যৌথ হামলায় ইরাকে নিহতের সংখ্যা বেড়ে ২০ জনে পৌঁছেছে। এছাড়া হামলায় আরও ৩২ জন আহত হয়েছেন। বুধবার (২৯ জুলাই) ইরাকের প্যারামিলিটারি গ্রুপ পপুলার মোবিলাইজেশন ফোর্সের (পিএমএফ) বিভিন্ন অবকাঠামো লক্ষ্য করে যৌথ বিমান হামলা চালায় সৌদি ও মার্কিনিদের যুদ্ধবিমান।
এএফপি জানায়, ইরানের অভ্যন্তরে হামলার কাজে মার্কিন যুদ্ধবিমানগুলো ইসরায়েলের সামরিক ঘাঁটি ব্যবহার করেছে বলে নিশ্চিত করেছেন ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ। পাশাপাশি তিনি কড়া হুঁশিয়ারি দিয়ে বলেছেন, ইসরায়েল আবারও হামলার শিকার হলে দেশটি সর্বশক্তি নিয়ে এর জবাব দিতে প্রস্তুত রয়েছে।
চলতি বছরে দ্বিতীয়বার কানাডার মার্কিন কনস্যুলেট ভবনে গুলির ঘটনা ঘটল। এবার স্থানীয় সময় গতকাল কানাডার টরন্টোর মার্কিন কনস্যুলেট ভবনের বাইরে গুলির চালানো হয়েছে। সোমবার ভোর ৪টা ৪৫ মিনিটে কনস্যুলেট ভবনের বাইরে দায়িত্বে থাকা এক কর্মকর্তা একটি গুলির শব্দ শুনতে পান। এরপর লাইসেন্স প্লেট
ইরানের সঙ্গে চলা সংঘাত বন্ধে দেশটির সাথে খুব বন্ধুত্বপূর্ণ আলোচনা চলছে বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এয়ার ফোর্স ওয়ানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা জানান বলে আজ বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে।
ফিলিস্তিনের গাজায় যুদ্ধে নিহত কয়েকজন স্বাস্থ্যকর্মী—যাদের চিকিৎসক, নার্স, প্যারামেডিক ও হাসপাতালের কর্মচারী হিসেবে বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা ও স্থানীয় প্রতিষ্ঠান উল্লেখ করেছিল—তাদের মধ্যে অন্তত ১৮ জনকে পরে হামাস ও ফিলিস্তিনি
জাপানের দক্ষিণাঞ্চলীয় কুমামোতোতে আজ মঙ্গলবার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। রিখটার স্কেলে এর তীব্রতা ছিল ৭ দশমিক ১। ভূমিকম্পে বহু মানুষ আহত হয়েছেন। ১৫ বছরের মধ্যে জাপানে এটিই সবচেয়ে শক্তিশালী ভূমিকম্প বলে ধারণা হচ্ছে।
যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় হওয়া চুক্তি বাস্তবায়ন এবং দীর্ঘমেয়াদি শান্তি ও নিরাপত্তা প্রতিষ্ঠার লক্ষ্যে আগামী সপ্তাহে ইতালির রোমে বৈঠকে বসছেন ইসরায়েল ও লেবাননের কর্মকর্তারা। আগামী ৪ থেকে ৬ আগস্ট যুক্তরাষ্ট্রের নেতৃত্বে এ কারিগরি পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে মার্কিন পররাষ্ট্র দপ্তর।
কেন্দ্রীয় মন্ত্রী জে পি নাড্ডা এবং জিতেন্দ্র সিং-এর সঙ্গে গত ২৫ জুলাই স্বাক্ষরিত চুক্তি লঙ্ঘন করে আন্দোলনকারীদের ওপর পুলিশি নিপীড়ন অব্যাহত রাখার অভিযোগে বিজেপির নেতৃত্বাধীন কেন্দ্র সরকারের বিরুদ্ধে পুনরায় দেশব্যাপী আন্দোলন শুরুর হুশিয়ারি দিল ‘ককরোচ জনতা পার্টি’।