ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) নৌবাহিনী পারস্য উপসাগর ও হরমুজ প্রণালিজুড়ে বৃহৎ সামরিক মহড়া শুরু করেছে। বৃহস্পতিবার শুরু হওয়া ‘শহীদ মোহাম্মদ নাজেরি’ কোডনামের এ মহড়ায় এআই প্রযুক্তিনির্ভর নবাব, মাজিদ ও মিসাঘসহ উন্নত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা মোতায়েন করা হয়। ইলেকট্রনিক যুদ্ধ পরিস্থিতিতে এসব সিস্টেম দ্রুত লক্ষ্য শনাক্ত ও উচ্চ নির্ভুলতায় আঘাত হানতে সক্ষম বলে আইআরজিসি দাবি করেছে।
ইউক্রেনের ডনবাস অঞ্চল ছেড়ে যেতেই হবে বলে হঁশিয়ারি দিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডেকে দেওয়া সাক্ষাৎকারে এ কথা বলেন তিনি। পুতিন বলেন, “হয় আমরা শক্তি প্রয়োগ করে এ অঞ্চলগুলো স্বাধীন করব। অথবা ইউক্রেনের সেনাদের এখান থেকে সরে যেতে হবে।” বর্তমানে ডনবাসের ৮৫ শতাংশ অঞ্চল রাশিয়ার নিয়ন্ত্রণে রয়েছে।
দিল্লিতে আজ শুক্রবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের শীর্ষ বৈঠকে প্রতিরক্ষা সহযোগিতা ও বাণিজ্য চুক্তি প্রধান এজেন্ডা হিসেবে থাকছে। ৩০ ঘণ্টার সফরে বৃহস্পতিবার রাতে মোদীর সরকারি বাসভবনে নৈশভোজে অংশ নেন পুতিন। সকালে রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্যসাক্ষাৎ ও রাজঘাটে শ্রদ্ধা নিবেদনের পর হায়দরাবাদ হাউসে দ্বিপাক্ষিক বৈঠক শুরু হবে।
’দিনের সরকারি সফরে ভারতের রাজধানী নয়াদিল্লিতে পৌঁছেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। বৃহস্পতিবার(৪ ডিসেম্বর) সন্ধ্যায় ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে
রাশিয়ার রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিন ইউক্রেন যুদ্ধ শুরু হওয়ার পর প্রথমবারের মতো দু'দিনের সফরে বৃহস্পতিবার (৪ডিসেম্বর) ভারতে এসেছেন এবং
ফিলিস্তিনের মুক্তিকামী সংগঠন হামাস ও দখলদার ইসরায়েলের মধ্যে চলমান যুদ্ধবিরতির দ্বিতীয় ধাপ খুব শিগগিরই শুরু হতে যাচ্ছে বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গত ১০ অক্টোবর থেকে কার্যকর এ যুদ্ধবিরতি শুরু হওয়ার পরও ইস
পাকিস্তানের কারাবন্দি সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান সেনাবাহিনীর প্রধান ফিল্ড মার্শাল জেনারেল আসিম মুনিরের নিয়ে তীব্র সমালোচনা করেছেন। তিনি বলেন, তার নীতিগুলো দেশের জন্য ‘বিধ্বংসী’। তিনি ইচ্ছাকৃতভাবে আফগানিস্তানের সঙ্গে উত্তেজনা সৃষ্টি করছেন।
ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাস ও দখলদার ইসরায়েলের মধ্যে চলমান যুদ্ধবিরতির দ্বিতীয় ধাপ শিগগিরই শুরু হবে বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গত ১০ অক্টোবর এ যুদ্ধবিরতি শুরু হলেও ৫০০ বারের বেশি চুক্তিটি লঙ্ঘন করে হামলা চালিয়েছে ইসরায়েল। এতে যুদ্ধবিরতির পরও প্রায় ৪০০ ফিলিস্তিনি নিহত হয়েছেন।
ভারতে নির্বাচনের আগে বিভিন্ন রাজ্য থেকে বাংলাভাষী মুসলিমদের সীমান্ত দিয়ে বাংলাদেশে পুশ-ইন করার ঘটনা সামনে এসেছে। এসবের মধ্যে অন্তর্ভুক্ত ছিলেন অন্তঃসত্ত্বা সোনালী খাতুন ও তার ছেলে এবং দুই পরিবারের আরও ছয়জন।
ভারত আর আমেরিকার মধ্যে একটা বড় বাণিজ্য চুক্তি হতে দেরি হচ্ছে। এর ফলে বুধবার, ৩ ডিসেম্বর ভারতীয় টাকা
২০২৭ সালের মধ্যে রাশিয়ার প্রাকৃতিক গ্যাস আমদানি বন্ধ করার জন্য একটি অস্থায়ী চুক্তিতে সম্মত হয়েছে ইউরোপীয় কাউন্সিল এবং ইউরোপীয় পার্লামেন্ট। বুধবার (৩ ডিসেম্বর) কাউন্সিলের জারি করা এক বিবৃতিতে এ কথা জানানো হয়েছে।
পাকিস্তানের গোলযোগপূর্ণ খাইবার পাখতুনখোয়া প্রদেশে পুলিশের গাড়ি লক্ষ্য করে শক্তিশালী বোমা বিস্ফোরণে তিনজন নিহত হয়েছেন। বুধবার (৩ ডিসেম্বর) পুলিশ জানিয়েছে, এটি কয়েক দিনের মধ্যে তৃতীয়বারের মতো এ ধরণের হামলা।
রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ভারত সফরকে ঘিরে দিল্লিতে গড়ে তোলা হয়েছে নজিরবিহীন নিরাপত্তা বেষ্টনী। রাশিয়ার প্রেসিডেন্সিয়াল সিকিউরিটি সার্ভিস
মস্কোয় রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও মার্কিন প্রেসিডেন্টের প্রতিনিধিদের মধ্যে দীর্ঘ বৈঠকের পরও ইউক্রেন যুদ্ধ বন্ধের কোন কূল কিনারা হয়নি। মঙ্গলবার (২ ডিসেম্বর) রাতে প্রায় ৫ ঘণ্টা ধরে পুতিনের সঙ্গে বৈঠক করেন ট্রাম্পের দূত তার সাবেক ব্যবসায়িক সহযোগী স্টিভ উইটকফ এবং তার জামাতা জ্যারেড কুশনার। তবে এদের দুজনের কেউই এখনো মার্কিন সিনেটের আনুষ্ঠানিক অনুমোদনপ্রাপ্ত নন।
ইউরোপের দেশগুলোকে উদ্দেশে পুতিন বলেছেন, যুদ্ধ বন্ধের বিষয়ে ইউরোপ যে শর্তগুলো দিচ্ছে, সেগুলো রাশিয়ার কাছে ‘গ্রহণযোগ্য নয়’। আমরা ইউরোপের সঙ্গে লড়াই চাই না। কিন্তু ইউরোপ যদি লড়াইয়ে জড়াতে চায় আমরা এখনই প্রস্তুত।’ মঙ্গলবার (২ ডিসেম্বর) একটি বিনিয়োগ ফোরামে বক্তৃতা দিচ্ছিলেন পুতিন, সেখানে তিনি মুদ্রাস্ফীতি ও রুশ ব্যাংকিং খাত নিয়ে কথা বলেন। পরে প্রশ্নোত্তর পর্বে ইউরোপের বিরুদ্ধে এমন হুশিয়ারি দেন তিনি।