মধ্যপ্রাচ্যের অস্থিরতা যেন এক অশেষ ধারাবাহিকতা। ফিলিস্তিন, সিরিয়া, লেবানন কিংবা ইয়েমেন—যেখানেই চোখ রাখা যায়, সেখানেই আগুনের লেলিহান শিখা। তবে সাম্প্রতিক দোহা হামলা পরিস্থিতিকে এক নতুন মোড় দিয়েছে। কাতারের রাজধানীতে ইসরায়েলের ক্ষেপণাস্ত্র নিক্ষেপ শুধু হামাসের বৈঠককে লক্ষ্য করেই হয়নি, বরং পুরো আরব বিশ্বকে যেন প্রকাশ্যে চ্যালেঞ্জ করেছে।
পাকিস্তান ভারতের সঙ্গে মধ্যস্থতা নিয়ে তৃতীয় পক্ষের হস্তক্ষেপের বিষয়ে ভারতের চিরন্তন অসম্মতির কথা প্রকাশ্যে স্বীকার করেছে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার। এই বিরল স্বীকৃতি, যা কাশ্মীর ইস্যুতে মধ্যস্থতা করার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দাবীকে কার্যত মিথ্যা প্রমাণ করে।
ভারত কর্তৃক 'অপারেশন সিন্দূর'-এর অধীনে পাকিস্তান এবং পাকিস্তান-অধিকৃত কাশ্মীর-এর অভ্যন্তরে একাধিক সন্ত্রাসী আস্তানা ধ্বংস করার কয়েক মাস পর, জইশ-ই-মোহাম্মদ এর এক কমান্ডার স্বীকার করেছেন যে এই সন্ত্রাসী গোষ্ঠীর শীর্ষ কমান্ডার মাসুদ আজহারের পরিবার বাহাওয়ালপুরে ভারতীয় হামলায় "ছিঁড়ে টুকরো টুকরো" হয়ে গেছে।
কাতারে আর ইসরায়েল হামলা চালাবে না বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেন, গত সপ্তাহে হামাসের সিনিয়র নেতাদের লক্ষ্য করে ইসরায়েল যেভাবে হামলা চালিয়েছে সেভাবে আর হামলা চালাবে না। খবর আনাদোলু এজেন্সি সোমবার (১৫ সেপ্টেম্বর) মার্কিন প্রেসিডেন্টের দপ্তর ওভাল অফিসে সাংবাদিকদের সঙ্গে মত বিনিময়কালে এ কথা বলেন। কাতার আমাদের খুবই ভালো মিত্র এবং অনেকেই এটি জানে না। তাই এখন থেকে নেতানিয়াহু কাতারের সঙ্গে তাল মিলিয়ে চলবেন।’
সোমবার, হোয়াইট হাউসের বাণিজ্য উপদেষ্টা পিটার নাভারো বার্তা সংস্থা রয়টার্সকে দেওয়া একটি সাক্ষাৎকারে বলেছেন যে, ভারত "আলোচনার টেবিলে আসছে।" এই মন্তব্যের পরই জানা যায় যে, মঙ্গলবার নয়াদিল্লিতে ভারত এবং যুক্তরাষ্ট্রের মধ্যে বাণিজ্য আলোচনা শুরু হতে চলেছে।
গাজার উদ্দেশে রওনা দিয়েছে তিউনিসিয়ার প্রথম ত্রাণবাহী জাহাজ। দেশটির রাজধানী তিউনিসের উত্তরের লা গুলেট বন্দর থেকে রোববার (১৪ সেপ্টেম্বর) এটি রওনা দেয়।
আফগান নাগরিকদের নিজ দেশে ফেরত পাঠাতে এক বিশেষ প্রক্রিয়া চালুর পরিকল্পনা করছে বলে জার্মানি।
মধ্যপ্রাচ্যের দীর্ঘস্থায়ী অস্থিরতায় নতুন এক অধ্যায় যোগ করল ইসরায়েলের দোহা হামলা। মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) বিকেলে কাতারের রাজধানীতে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে ইসরায়েলি বাহিনী। লক্ষ্যবস্তু ছিল হামাসের শীর্ষ নেতারা, যারা যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় যুদ্ধবিরতির প্রস্তাব নিয়ে বৈঠকে বসেছিলেন। কিন্তু এই হামলা শুধু একটি রাজনৈতিক আলো
ভারতের কংগ্রেস নেতা শশী থারুর বাংলাদেশের সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে 'জামায়াতে ইসলামীর ছাত্র সংগঠনের' বিজয়কে তিনি ভারতের জন্য এক 'অশনি সংকেত' এবং 'রাজনৈতিক ভূমিকম্প' হিসেবে আখ্যায়িত করে বলেছেন, নয়াদিল্লি এখন ঢাকায় একটি বন্ধুত্বপূর্ণ সরকারের নিশ্চয়তা আশা করতে পারে না
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, তিনি রাশিয়ার ওপর আরও কঠোর নিষেধাজ্ঞা দিতে প্রস্তুত
আলবেনিয়ার মন্ত্রিসভায় যুক্ত হয়েছে এক অভিনব সদস্য। তবে তিনি কোনো মানুষ নন, বরং কৃত্রিম বুদ্ধিমত্তানির্ভর একটি ভার্চুয়াল বট। নতুন এ ‘মন্ত্রী’র নাম দিয়েলা, যার অর্থ আলবেনীয় ভাষায় ‘সূর্য’। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, দেশটির
নেপাল পাঁচ দিনের ব্যাপক বিক্ষোভ ও অস্থিরতার পর কিছুটা শান্তির পথে হাঁটছে, যেখানে অন্তত ৫০ জন নিহত হয়েছেলেন। সুশীলা কার্কি দেশের প্রথম মহিলা অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রী হিসেবে নিযুক্ত হওয়ার পর স্বাভাবিকতা ফিরে আসার আশা তৈরি হয়েছে। বীরগঞ্জ থেকে পাওয়া দৃশ্যগুলোতে দেখা গেছে, কিছু সময়ের জন্য কারফিউ শিথিল করা হয়েছে, দোকানপাট ও ব্যবসা প্রতিষ্ঠান খুলেছে, যা বাসিন্দাদের কয়েক দিন ধরে চলা অস্থিরতার পর স্বাভাবিক জীবনের এক ঝলক দেখতে দিয়েছে।
প্রাণঘাতী বিক্ষোভে সরকার পতনের পর নেপালের সাবেক প্রধান বিচারপতি সুশীলা কার্কিই দেশটির পরবর্তী প্রধানমন্ত্রী হচ্ছেন। আজ শুক্রবার রাতে শপথ নেবেন তিনি। শুক্রবার (১২ সেপ্টেম্বর) নেপালের প্রেসিডেন্ট দপ্তর থেকে এ তথ্য জানানো হয়েছে। জানা গেছে, আজ স্থানীয় সময় রাত ৯টা