| বঙ্গাব্দ
Space For Advertisement
সকল খবর

নেপালে জেন-জি বিক্ষোভে নিহত বেড়ে ৫১

নেপালে জেন-জিদের বিক্ষোভে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫১ জনে। এ তথ্য জানিয়েছে দেশটির পুলিশ। শুক্রবার (১২ সেপ্টেম্বর) নেপাল পুলিশের মুখপাত্র ডিআইজি বিনোদ ঘিমিরে জানান, নিহতদের মধ্যে ২১ জন বিক্ষোভকারী, তিনজন পুলিশ কর্মী, নয়জন বন্দি, ১৮ জন অন্যান্য ও একজন ভারতীয় নারী রয়েছে।

বিস্তারিত...

রাজনৈতিক সংকটে নেপাল : অন্তর্বর্তী প্রধানমন্ত্রী কে হবেন, সুশীলা কারকি না কুলমান ঘিসিং?

শুক্রবার নেপালে কয়েকদিনের সহিংস দুর্নীতিবিরোধী বিক্ষোভের পর, যা নেপালি যুবকদের নেতৃত্বে পরিচালিত হয়েছিল, এক অস্থির শান্ত পরিস্থিতি বিরাজ করছে।

বিস্তারিত...

আরাকানের স্কুলে জান্তা বাহিনীর বোমা হামলা, নিহত ১৮

পশ্চিম মিয়ানমারের রাখাইন রাজ্যে শুক্রবার (১২ সেপ্টেম্বর) জান্তা বাহিনীর বিমান হামলায় শিশুসহ কমপক্ষে ১৮ জন বেসামরিক নাগরিক নিহত এবং ২০ জন আহত হয়েছেন। রাখাইন (আরাকান) রাজ্যের আরাকান সেনাবাহিনী-নিয়ন্ত্রিত কিয়াউক

বিস্তারিত...

কাতারে হামলার পরদিন ইয়েমেনে ইসরায়েলি হামলায় নিহত ৩৫

ইসরায়েলি বিমান হামলায় ইয়েমেনের রাজধানী সানা ও আল-জাওফ প্রদেশে অন্তত ৩৫ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন কমপক্ষে ১৩১ জন। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

বিস্তারিত...

নেপালের প্রধানমন্ত্রী হিসেবে জেনজিদের বেছে নেয়া কে এই সুশীলা কার্কি?

জেন-জিদের আন্দোলনে কেপি শর্মা অলির সরকারের পতনের পর নেপালে অন্তর্বর্তীকালীন সরকারের নেতৃত্বে আসতে পারেন দেশটির সাবেক প্রধান বিচারপতি সুশীলা কার্কি। বিক্ষোভকারীদের পছন্দের প্রার্থী কার্কি ভারতের উত্তরপ্রদেশের বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয় (বিএইচইউ) থেকে পড়াশোনা করেছেন। তিনি নেপালের সুপ্রিম কোর্টের প্রথম এবং একমাত্র নারী প্রধান বিচারপতি ছিলেন

বিস্তারিত...

আমাদের আন্দোলন হাইজ্যাক হয়ে গেছে, বললেন নেপালের বিক্ষোভকারীরা

গত কয়েক দশকের মধ্যে সবচেয়ে বড় রাজনৈতিক আন্দোলন হয়েছে নেপালে। জেন-জির নেতৃত্বাধীন এ আন্দোলনের মুখে গতকাল (৯ সেপ্টেম্বর) প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি পদত্যাগ করতে বাধ্য হন।

বিস্তারিত...

নেপালে 'জেন জি' বিক্ষোভ: রাজনৈতিক ও সামাজিক সংস্কারের দাবি

কাঠমান্ডুর রাস্তায় টহল দিচ্ছে নেপালের সেনাবাহিনী, কারণ গত কয়েক দশকের মধ্যে সবচেয়ে ভয়াবহ অস্থিরতায় হিমালয়ের এই দেশটি টালমাটাল। দুর্নীতি ও স্বজনপ্রীতির বিরুদ্ধে তীব্র বিক্ষোভ মঙ্গলবার সহিংসতা ও অগ্নিসংযোগে রূপ নেয়।

বিস্তারিত...

নেপালে জানমাল ও নিরাপত্তার দায়িত্ব নিলো সেনাবাহিনী

নেপালে চলমান সংকটের সমাধান খুঁজে বের করতে বিক্ষোভকারীদের আলোচনার টেবিলে বসার আহবান জানিয়েছেন দেশটির সেনাপ্রধান জেনারেল অশোক রাজ সিগডেল। পাশাপাশি অস্থিরতা না কমায় নেপালের নিরাপত্তার নিয়ন্ত্রণ নিয়েছে দেশটির সেনাবাহিনী। জেনারেল সিগদেল বলেন, জানমালের নিরাপত্তা রক্ষার দায়িত্ব সবার।

বিস্তারিত...

কাতারে ইসরায়েলি বিমান হামলার তীব্র নিন্দা জানাল পাকিস্তান

কাতারের রাজধানী দোহায় হামাস নেতাদের লক্ষ্য করে ইসরায়েলের বিমান হামলার তীব্র নিন্দা জানিয়েছে পাকিস্তান

বিস্তারিত...

চীন-ভারতের ওপর এবার ১০০ শতাংশ শুল্ক বসাতে বললেন ট্রাম্প

ইউরোপীয় ইউনিয়নকে (ইইউ) চীন ও ভারতের ওপর ১০০ শতাংশ শুল্ক আরোপের আহ্বান জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প

বিস্তারিত...

নেপালের আন্দোলনের নায়ক কে এই ডিজে

বিক্ষোভের মুখে আজ মঙ্গলবার পদত্যাগ করেছেন নেপালের প্রধানমন্ত্রী কে পি শর্মা অলি। কারফিউ উপেক্ষা করে সকাল থেকেই দেশটির রাজধানী কাঠমান্ডুর বিভিন্ন এলাকায় বিক্ষোভ করেন তরুণেরা। আন্দোলনের সামনের সারিতে দেখা যায় স্কুল-কলেজপড়ুয়াদের। তবে আন্দোলনে নেতৃত্ব কারা দিচ্ছেন, তা নিয়ে জল্পনা তৈরি হয়। নেপালের একাধিক সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুসারে, সর

বিস্তারিত...

নেপালে জেল ভেঙে পালিয়েছে প্রায় ৬০০ আসামি

গণবিক্ষোভের মুখে প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি পদত্যাগের পর নেপালে আইন ও শাসন ব্যবস্থা ভেঙে পড়েছে। বিক্ষোভকারীরা পার্লামেন্ট, আদালতসহ বহু সরকারি অবকাঠামোতে হামলা চালিয়েছে। এছাড়া জেল ভাঙার ঘটনাও ঘটেছে।

বিস্তারিত...

নেপালে গণমাধ্যমের অফিসে লুটপাট-আগুন

নেপালে জেন-জি নেতৃত্বাধীন সরকার-বিরোধী আন্দোলন ব্যাপক সহিংস আকার ধারণ করেছে। মঙ্গলবার দেশটির প্রধানমন্ত্রী কেপি শর্মা অলির পদত্যাগের পর আন্দোলনকারীরা পুরো সরকারের পতনের দাবিতে রাজপথে অবস্থান নিয়েছেন। এ সময় দেশটির সংসদ ভবন, সুপ্রিম কোর্ট, প্রধানমন্ত্রী, প্রেসিডে

বিস্তারিত...

হঠাৎ গায়েব রাজবাড়ীর ইমাম-মুয়াজ্জিনরা

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলা মডেল মসজিদ ও ইসলামী সাংস্কৃতিক কেন্দ্র, বাজার বড় মসজিদসহ উপজেলার অধিকাংশ মসজিদের ইমাম ও মুয়াজ্জিন অনুপস্থিত রয়েছেন। নুরাল পাগলের দরবারে হামলা, লুটপাট, অগ্নিসংযোগ, কবর থেকে মৃতদেহ তুলে পুড়িয়ে দেওয়া ও পুলিশের গাড়ি ভাঙচুরসহ পুলিশ সদস্যদের পিটিয়ে আহত করাকে কেন্দ্র করে গ্রেপ্তার আতঙ্কে আত্মগোপনে চলে গেছেন তারা।

বিস্তারিত...

জেন-জি’র ক্ষোভে টালমাটাল প্রতিবেশী দেশগুলো, আঁচ পড়বে ভারতেও?

দক্ষিণ এশিয়ার রাজনীতিতে আবারও সামনে এলো তরুণদের শক্তি। বিশেষ করে জেনারেশন-জেড, যারা প্রযুক্তি ও সামাজিক যোগাযোগমাধ্যমে বেড়ে ওঠা এক নতুন প্রজন্ম, তাদের ক্ষোভেই এখন টালমাটাল নেপাল। সামাজিক যোগাযোগমাধ্যম নিষিদ্ধ করার সিদ্ধান্ত ছিল এই বিক্ষোভের সূচনা। কিন্তু অল্প সময়ের মধ্যেই আন্দোলন রূপ নেয় দুর্নীতিবিরোধী অভ্যুত্থানে। শেষ পর্যন্ত এর চাপেই প

বিস্তারিত...

© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪