জাতিসংঘ সদর দপ্তরের সামনে ফিলিস্তিনপন্থী বিক্ষোভে যোগ দিয়ে পেত্রো বলেন, ফিলিস্তিনিদের মুক্ত করার জন্য একটি বৈশ্বিক সশস্ত্র বাহিনী গঠন করা জরুরি—যা যুক্তরাষ্ট্রের সেনাশক্তির চেয়েও বড় হতে হবে। নিউইয়র্কে ফিলিস্তিনপন্থী বিক্ষোভে অং
ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় দখলদার ইসরায়েলের বর্বর যুদ্ধ বন্ধ করতে চান যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। স্কাই নিউজকে বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) এক সাক্ষাৎকারে এ তথ্য জানিয়েছেন সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী ফয়সাল বিন ফারহান আল সউদ। গত বুধবার জাতিসংঘের সাধারণ অধিবেশনের ফাঁকে আট মুসলিম দেশের নেতাদের সঙ্গে বৈঠক করেন ট্রাম্প। সেখানেই তিনি গাজা যুদ্ধ বন্ধের প্রতিশ্রুতি দেন বলে জানিয়েছেন ফয়সাল বিন ফারহান।
ক্রবার ভারত পশ্চিমী সামরিক জোট ন্যাটোর মহাসচিব মার্ক রুটের দাবি সম্পূর্ণভাবে খারিজ করে দিয়েছে। রুটে দাবি করেছিলেন যে, মার্কিন যুক্তরাষ্ট্রের আরোপিত শুল্কের কারণে ভারত রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের কাছে ইউক্রেন যুদ্ধের কৌশল ব্যাখ্যা করতে বলেছে।
পরমাণু প্রকল্পকে ঘিরে জাতিসংঘ যদি ইরানের ওপর নিষেধাজ্ঞা জারি করে, তাহলে জাতিসংঘের সঙ্গে স্বাক্ষরিত পরমাণু অস্ত্র নিরোধ বিষয়ক চুক্তি নন-প্রলিফারেশন ট্রিটি (এনপিটি) বাতিলের হুমকি দিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী সৈয়দ আব্বাস আরাগচি। গত জুন মাসে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সঙ্গে সংঘাতের পর জাতিসংঘের পরমাণু প্রকল্প পর্যবেক্ষণ সংস্থা ইন্টারন্যাশনাল অ্যাটমিক এনার্জি এজেন্সি (আইএইএ) ইরানের পরমাণু প্রকল্প নিয়ে তেহরানের সঙ্গে বৈঠকের আগ্র
ভারতের বিহারে নির্বাচন ঘনিয়ে আসায় রাজনৈতিক উত্তেজনা চরমে পৌঁছেছে। অভিযোগ-পাল্টা অভিযোগের ঝড়ে সরগরম হয়ে উঠেছে রাজ্যটি। এর মধ্যেই নতুন করে আলোচনায় এসেছে ‘অবৈধ বাংলাদেশি অনুপ্রবেশকারী’ইস্যু। বিজেপি ইস্যুটি তুলেছে ভোটার তালিকা পুনর্বিবেচনার প্রেক্ষাপটে। সেই অভিযোগের জবাব দিয়েছেন অল-
ইসরায়েলি মানবাধিকার সংস্থা বিতসেলেম জানিয়েছে, সাম্প্রতিক মাসগুলোতে গাজায় ত্রাণ সংগ্রহ করতে গিয়ে ইসরায়েলি বাহিনীর গুলিতে আড়াই হাজারেরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন
ফিলিস্তিনের গাজা উপত্যকায় যুদ্ধবিরতি সংক্রান্ত নতুন একটি পরিকল্পনা উপস্থাপন করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) নিউইয়র্কে আরব ও মুসলিম নেতাদের সঙ্গে বৈঠকে ২১টি পয়েন্ট সম্বলিত সেই পরিকল্পনাটি উপস্থাপন করা হয়েছে।
গাজার জন্য ত্রাণবাহী আন্তর্জাতিক নৌবহরের সুরক্ষার জন্য একটি যুদ্ধজাহাজ পাঠানোর ঘোষণা দিয়েছেন স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ।
ইসরেয়েলের ওপর ফের হামলা হয়েছে ইয়েমেন থেকে। অন্যান্যবারের তুলনায় এবারের হামলাটির ভয়াবহতা ছিল অনেকটাই বেশি। এ হামলায় অন্তত ২০ জন আহত হয়েছেন। এদের মধ্যে দুজনের অবস্থা গুরুতর বলে জানিয়েছে দেশটির উদ্ধারকর্মীরা।
বিশ্বনেতাদের আহ্বান উপেক্ষা করে গাজায় ইসরায়েলি হামলা অব্যাহত রয়েছে। এতে নিহত হয়েছেন আরও ৮৫ জন। এর মধ্যে নুসেইরাত শরণার্থী ক্যাম্পে আল-আহলি স্টেডিয়ামে আশ্রয় নেওয়া বাস্তুচ্যুতদের ওপর হামলায় ১২ জন প্রাণ হারান। নিহতদের মধ্যে ছিলেন সাত নারী ও দুই শিশু।
পাকিস্তান ও সৌদি আরবের সদ্যস্বাক্ষরিত প্রতিরক্ষা চুক্তি নিয়ে বাড়ছে ভারতের অস্বস্তি। বিশ্লেষকরা বলছেন, তাৎক্ষণিক সামরিক হুমকি না থাকলেও এই পদক্ষেপ আঞ্চলিক শক্তির ভারসাম্যে নতুন সমীকরণ তৈরি করতে পারে।
ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ বলেছেন, গাজায় যুদ্ধ চলতে থাকলে নোবেল শান্তি পুরস্কারের কোনো সম্ভাবনা নেই। তিনি স্পষ্ট করে জানিয়েছেন, সংঘাত বন্ধ করতে ইসরায়েলের ওপর চাপ তৈরি করতে হবে এবং এই মুহূর্তে কার্যকর ভূমিকা নিতে পারেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়া পশ্চিমা দেশের তালিকা ক্রমেই দীর্ঘ হচ্ছে। কানাডা, অস্ট্রেলিয়া, যুক্তরাজ্য ও পর্তুগালের পর এই স্বীকৃতি দিয়েছে ফ্রান্সও।
এবার ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দিয়েছে পর্তুগাল। এর আগে একই দিন স্বীকৃতি দেয় যুক্তরাজ্য, কানাডা ও অস্ট্রেলিয়া।