ফিলিস্তিনি ভূখণ্ড গাজার দক্ষিণাঞ্চলের খান ইউনিসের আল-নাসের হাসপাতালে ইসরায়েলি হামলায় অন্তত ২০ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে রয়েছেন আন্তর্জাতিক গণমাধ্যমে কাজ করা পাঁচজন সাংবাদিক। এ তথ্য নিশ্চিত করেছে হামাস-নিয়ন্ত্রিত স্বাস্থ্য মন্ত্রণালয়। নিহত সাংবাদিকেরা রয়টার্স, অ্যাসোসিয়েটেড প্রেস (এপি), আল জাজিরা ও মিডল ইস্ট আইয়ের সঙ্গে কাজ করছিলেন।
রোববার সন্ধ্যা থকে সোমবার সন্ধ্যা পর্যন্ত ২৪ ঘণ্টায় ইসরায়েলি বিমান বাহিনীর গোলাবর্ষণে ফিলিস্তিনের গাজার উপত্যকায় নিহত হয়েছেন কমপক্ষে ৮৬ জন এবং আহত হয়েছেন আরও ৪৯২ জন। সোমবার সন্ধ্যার পর এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়।
বাংলাদেশকে ‘উচ্চ ঝুঁকিপূর্ণ’ বা ‘রেড লিস্ট’-এ অন্তর্ভুক্ত করার পর থেকে দেশটির নাগরিকদের জন্য ভিসা অনুমোদনের সংখ্যা নাটকীয়ভাবে কমিয়ে দিয়েছে কানাডা। সরকারি তথ্য অনুযায়ী, গত কয়েক মাসে ভিসা অনুমোদনের হার ৬১ শতাংশ হ্রাস পেয়েছে। এ পরিস্থিতি অভিবাসন বিশেষজ্ঞ ও শিক্ষা পরামর্শকদের মধ্যে গভীর উদ্বেগ তৈরি করেছে।
ভারতের উত্তরপূর্বাঞ্চলীয় রাজ্য আসামে অবৈধ বাংলাদেশিদের বিরুদ্ধে প্রশাসনের ব্যাপক ধরপাকড়ের কড়া সমালোচনা করেছেন দেশটির পরিকল্পনা কমিশনের সাবেক সদস্য ও মানবাধিকার কর্মী সৈয়দা সাইয়্যেদিন হামিদ। তিনি বলেছেন, বাংলাদেশিরাও মানুষ এবং ভারতে তাদের বসবাসের অধিকার আছে।
যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেট অফিসে ঢোকার সময় তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলমকে হেনস্তার চেষ্টা করার অভিযোগ উঠেছে নিউইয়র্কে অবস্থানরত আওয়ামী লীগের কর্মী-সমর্থকদের বিরুদ্ধে। জুলাই গণ-অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে রোববার (২৪ আগস্ট) স্থানীয় সময় সন্ধ্যায় এক অনুষ্ঠানের আয়োজন করে বাংলাদেশ কনস্যুলেট অফিস। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন তথ্য উপদেষ্টা।
বোমা হামলা চালিয়ে মিয়ানমারের একটি ঐতিহাসিক রেলসেতু গুঁড়িয়ে দিয়েছে দেশটির সামরিক জান্তাবিরোধী সশস্ত্র বিদ্রোহীরা। ঔপনিবেশিক আমলের বিশ্বের সবচেয়ে উঁচু রেলওয়ে সেতু হিসেবে পরিচিত ওই সেতু বিস্ফোরণ ঘটিয়ে বিদ্রোহীরা উড়িয়ে দিয়েছে বলে দাবি করেছে জান্তা।
ইউক্রেনীয় ড্রোন হামলায় রাশিয়ার পশ্চিমাঞ্চলীয় কুরস্ক অঞ্চলের একটি পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে বলে অভিযোগ করেছে রাশিয়া। বিদ্যুৎকেন্দ্র কর্তৃপক্ষ জানিয়েছে, হামলায় একটি ট্রান্সফরমার ক্ষতিগ্রস্ত হলেও
ভারতে ক্রমবর্ধমান ভাষাগত অসহিষ্ণুতা, বিশেষ করে বিভিন্ন রাজ্যে বাংলাভাষী মানুষের বিরুদ্ধে সহিংসতা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন নোবেল বিজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেন। শুক্রবার (২২ আগস্ট) কলকাতায় ‘ভারতের তরুণ সমাজ: তাদের কী ধরনের সামাজিক সুযোগ থাকা উচিত’ শীর্ষক এক আলোচনা সভায় বাংলাভাষী মানুষদের ধরপাকড়, পুশব্যাক, বিরূপ আচরণ এসব বিষয় নিয়ে উদ্বেগ প্রকাশ করেন তিনি।
আবারও ক্ষমতায় ফিরতে পারেন এমন আশঙ্কায় শ্রীলঙ্কার সাবেক প্রেসিডেন্ট রনিল বিক্রমাসিংহেকে (৭৬) বামপন্থি সরকার কারাগারে পাঠিয়েছে বলে অভিযোগ তুলেছে দেশটির বিরোধী দলগুলো। শনিবার (২৩ আগহস্ট) ফরাসি বার্তা সংস্থা এএফপি জানায়, শুক্রবার (২২ আগস্ট) রাষ্ট্রীয় অর্থ অপব্যবহারের অভিযোগে কলম্বোর অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) বিক্রমাসিংহেকে গ্রেপ্তার করে আদালত রিমান্ডে পাঠিয়েছে।
ভারতের মজলিস-ই ইত্তেহাদুল মুসলিমিনের (এআইএমআইএম) প্রধান ও হায়দরাবাদের সংসদ সদস্য (এমপি) আসাদউদ্দিন ওয়েইসি বলেন, যদি ভারত থেকে বাংলাদেশিদের তাড়াতে হয়, তাহলে তো শেখ হাসিনাকে দিয়ে সেটা শুরু করা উচিত।
এবার গোপন সামরিক ঘাঁটি নির্মাণ করেছে উত্তর কোরিয়া। যেখানে দেশটি তাদের সর্বশেষ দীর্ঘপাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র সংরক্ষিত করে রেখেছে। ঘোষণাহীন এই ঘাঁটির নাম সিনপুং-ডং মিসাইল অপারেটিং বেস।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একটি মন্তব্যের ছয় মাস পর, যেখানে তিনি দাবি করেছিলেন যে ভোটারদের উপস্থিতি বাড়ানোর জন্য তার "বন্ধু" প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ইউএসএআইডি থেকে ২১ মিলিয়ন ডলার দেওয়া হয়েছে, সেই বিষয়ে ভারত সরকার একটি প্রতিবেদন প্রকাশ করেছে।
বৃহস্পতিবার মস্কোতে রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভের সঙ্গে সাক্ষাতের পর ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস. জয়শঙ্কর মার্কিন সরকারের অবস্থানের সমালোচনা করেন। ইউক্রেনের সঙ্গে যুদ্ধের প্রেক্ষাপটে রাশিয়া থেকে তেল কেনার জন্য ভারতের ওপর শাস্তিমূলক শুল্ক আরোপ করার বিষয়ে জিজ্ঞাসা করা হলে জয়শঙ্কর বলেন, তিনি এই যুক্তিতে "অত্যন্ত বিভ্রান্ত"।
ফিলিস্তিনের ৬৩টি প্রত্নতাত্ত্বিক স্থানকে অবৈধভাবে ‘ইসরায়েলি ঐতিহ্যবাহী স্থান’ হিসেবে ঘোষণা করেছে ইসরায়েল। ফিলিস্তিনি এসব প্রত্নতাত্ত্বিক স্থান দেশটির অধিকৃত পশ্চিম তীরে অবস্থিত।